
রাজ্য সরকার এবার রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক করল আপার কার্ড। অনেকেই জানেন না কি এই আপার কার্ড। আজকের এই প্রতিবেদনে আপার কার্ড (APAAR CARD) কিভাবে বানানো যায় এবং এর সুবিধা কি কি পাওয়া যাবে সবকিছুই বিস্তারিতভাবে জানা যাবে।
আপার কার্ড ( APAAR Card) কী
সম্প্রীতি রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে আমুল পরিবর্তনের লক্ষ্য নিয়েছেন। কেন্দ্রের মতো রাজ্যের শিক্ষা ব্যবস্থাকেউ আরো উন্নত করতে চাই রাজ্য সরকার। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কে উন্নত করতে গেলে একটি প্রধান বাধা ছিল ছাত্র-ছাত্রীদের আপার কার্ড তৈরি করা। এবার তার সমাধানে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আপার কার্ড বানানোর পরামর্শ দিয়েছেন রাজ্য সরকার।
আপার কার্ড ( APAAR Card) হলো এমন একটি কার্ড যেখানে ছাত্র-ছাত্রীদের সমস্ত ডিটেলস কয়েক নম্বরে উল্লেখ থাকবে। এই নম্বর দিয়ে দেখতে পাবেন কোন শ্রেণীতে কত নম্বর পেয়েছেন, ছাত্র ছাত্রীর নাম ঠিকানা, কোন স্কুলে বা কলেজে পাঠরত রয়েছেন।
সিএম শ্রী ইন্সটিটিউট ( CM Shree Institute) কী
বিশেষ করে রাজ্য সরকার ক্ষমতায় আসলে জাতীয় শিক্ষা কমিশনকে সামনে রেখে নতুন নতুন পদক্ষেপ নিয়ে চলেছেন। জাতীয় শিক্ষানীতিকে সামনে রেখে রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করতে চলেছেন। যদিও এই ডিজিটাল ব্যবস্থা ধাপে ধাপে বাড়ানো হবে তবে আপাতত সিএম শ্রী স্কুলের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করা হবে।
ডিজিটাল মাধ্যমে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে কম্পিউটার শিক্ষা সমস্ত কিছুই থাকবে এই সিএম শ্রী ইনস্টিটিউটে। আপাতত প্রত্যেক জেলায় দুটি করে এমন ইনস্টিটিউট খোলা হবে। ভাপে ধাপে গোটা রাজ্যের জেলাগুলিতে এর কাজ বাড়ানো হবে।
এবার সকলের মধ্যে প্রশ্ন আপার কার্ড ( APAAR Card)কিভাবে তৈরি করবেন –
সহজ পদ্ধতিতে অনলাইনে মাধ্যমে আপার কার্ড এর জন্য আবেদন করতে পারবেন। এজন্য আপনাকে ভিজিট করতে হবে আপার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে গিয়ে নিচের ধাপ গুলি অনুসরণ করবেন –
- প্রথমত আপনাকে স্টুডেন্ট হিসাবে প্রবেশ করতে হবে।
- এরপর আপনাকে আপার কার্ড বানানোর পূর্বে ডিজি লকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এখানে আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নম্বর ও আধার নম্বর দিয়ে পারমিশন দিয়ে প্রবেশ করতে হবে।
- তারপর আপনাকে সার্চ বক্সে গিয়ে Apaar card লিখতে হবে।
- এরপর আপনার সামনে চলে আসবে সেই ফরমটি।
- ফ্রমটি নির্ভুলভাবে পূরণ করতে হবে
- এরপর ফাইনাল সাবমিট করলে আপনার আপার কার্ড তৈরি হয়ে যাবে।
প্রশ্ন হল কিভাবে আপনি এই কার্ড হাতে পাবেন :
এর জন্য আপনাকে আবার ডিজি লকার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা আপার এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
- সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে আপার কার্ড
- এরপর আপনাকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লগইন করে সেই আপার কার্ড ডাউনলোড করে নিতে হবে।
- এরপর আপনি চাইলে সেটি কোন সাইবার ক্যাফে তে গিয়ে প্রিন্ট আউট বের করে নিতে পারেন অথবা মোবাইল ফোনে রাখতে পারেন।

আপার কার্ড মূলত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের একটি কার্ড। এখানে শিক্ষার্থীর বেশ কিছু জরুরি তথ্য সংরক্ষিত থাকে। ভবিষ্যতে আপনার শিক্ষার সংক্রান্ত কোনো তথ্য হারিয়ে গেলে এই কার্ডের মাধ্যমে আপনি খুঁজে নিতে পারবেন।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




