ATM বসান নিজের এলাকায়! মাসে চাকরির থেকে বেশি ইনকাম | Side Business Idea

Side Business Idea : মূল্যবৃদ্ধির বাজারে যেকোনো একটি ইনকাম সোর্স নিয়ে বসে থাকলে আর হয় না। কেননা বর্তমানে দিনে দিনে প্রত্যেক জিনিসের দাম বেড়েই চলেছে। এমনই সময় যদি আপনি একটি কাজের সঙ্গে যুক্ত থাকেন অথবা কোন কোম্পানি অথবা সরকারি চাকরি করে থাকেন, তাহলে দেখা যায় অনেক সময় সেটা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। অন্যদিকে বেকার হলে তো আর কথাই নেই। আপনি কোন কাজের সঙ্গে যুক্ত থাকেন অথবা বেকার হয়ে থাকেন, এই দুই ক্যাটাগরির এই জন্য আজকে এমন একটি আইডিয়া নিয়ে এসেছি যেখানে আপনি কাজ না করে বা অন্য একটি কাজের পাশাপাশি ইনকাম করতে পারেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক –

আজকে যে ব্যবসার সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হল এটিএম ফ্রাঞ্চাইজি ব্যবসা। অর্থাৎ এই ব্যবসায় আপনি কোন রকম কাজ না করে, শুধু কিছু টাকা ইনভেস্ট করে মাসে মাসে ঘরে বসে একটি নির্দিষ্ট ইনকাম পেতে পারেন। অনেক সময় দেখা যায় ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তবে মনে রাখতে হবে এই ইনকাম হবে কমিশন বেষ্ট। অর্থাৎ ফিক্সড কোন ইনকাম নয়, আপনার লেনদেনের উপর ভিত্তি করে ইনকাম হবে। Side Business Idea

 

কিভাবে এটিএম ফ্রাঞ্চাইজি নিবেন? 

আমরা সকলেই নিত্য প্রয়োজনে টাকা তুলতে সাধারণত এটিএম মেশিনে যাই। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন, এই এটিএম মেশিন যারা বসিয়েছে তারা পিছন থেকে ইনকাম করছে? বর্তমানে বিভিন্ন ব্যাংকের সঙ্গে লিংক করে অনেকেই এই ফ্রাঞ্চাইজি ব্যবসার সঙ্গে জড়িত হচ্ছেন। এছাড়াও আপনি বিভিন্ন কোম্পানির এটিএম ফ্রাঞ্চাইজি নিয়েও এই ব্যবসায় পা রাখতে পারেন।

আরও পড়ুন:

কৃষক বন্ধ নিয়ে সুসংবাদ! শীঘ্রই পেতে পারেন আর্থিক সাহায্য – Krishak Bandhu Prakalpo

 

কার কাছ থেকে এই ফ্রাঞ্চাইজি পাবেন :

প্রধানত বিভিন্ন ব্যাংক থেকেও এটিএম ফ্রাঞ্চাইজি দেওয়া হয়ে থাকে তবে যদি তা সম্ভব না হয় তাহলে টাটা ইন্ডিকেস, মুথোর এটিএম অথবা ইন্ডিয়া ওয়ান এটিএম এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করে নিতে পারেন। তবে এই এটিএম ফ্রাঞ্চাইজি নিয়ে অনেক প্রতারণা দেখা যায়। নিজ দায়িত্বে সবকিছু যাচাই করে তবেই পরবর্তী পদক্ষেপ নিবেন। শুধু অফিসিয়াল স্বীকৃত সংস্থার ওয়েবসাইট থেকেই আবেদন করবেন।

এটিএম ফ্রাঞ্চাইজি নিতে কি শর্ত পূরণ করতে হবে :

 

কি কি ডকুমেন্টস লাগবে

  1. প্রথমত আপনার প্রয়োজনীয় নথিপত্র থাকতে হবে। যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি।
  2. রেশন কার্ড বা বিদ্যুৎ বিল ঠিকানা হিসেবে
  3. জি এস টি নম্বর থাকতে হবে
  4. জমির কাগজ ফর রেন্ট এর কাগজ

হিসেব নিকেশ দেখে নেওয়া যাক

 প্রথমত এটিএম ফ্রাঞ্চাইজি নিতে গেলে এককালীন একটি খরচ দিতে হয়। যাকে সিকিউরিটি ডিপোজিট বলা হয়। এটা কোম্পানিকে দিতে হয়। এরপর অপারেশন ক্যাপিটাল হিসেবে খরচ হয়ে থাকে। এখানে আপনার সেটআপ বিদ্যুৎ সংযোগ ইন্টারনেট ইত্যাদি দেওয়া হয়ে থাকে।

 

আরও পড়ুন:

যুব শক্তি সুবিধা পেতে চান? এই যোগ্যতা থাকতেই হবে – দেখুন বিস্তারিত | Yuba Shakti Criteria

সম্ভাব্য ইনকাম :

এই ব্যবসার ক্ষেত্রে যদিও ফিক্সড কোন ইনকামের অসুবিধা নেই তবে মাসের ৬০,০০০ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তবে এক্ষেত্রে আপনার কাস্টমারের উপর নির্ভর করবে আপনার ইনকাম কত হবে যেহেতু কমিশন বেস্ট ইনকাম হয়ে থাকে।

 

বিঃদ্রঃ – আজকের এই প্রতিবেদনে যে ব্যবসার সম্পর্কে বলা হলো সেখানে লাভ কিংবা ক্ষতি সেটা পুরোপুরি নিজ দায়িত্বের। আমরা কেবল তথ্য তুলে ধরেছি। এক্ষেত্রে অনলাইন প্রতারণা থেকে নিজেকে বাচিয়ে রাখবেন।

Exit mobile version