রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসলেই স্বাস্থ্য সাথী কার্ড বদলে আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে এসেছেন। এই স্বাস্থ্য বীমার মাধ্যমে প্রত্যেক পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। এবার অনেকেই চাই তার হাতে যেন আয়ুষ্মান ভারত কার্ড থাকে। অনেকেই এদিক-ওদিক ঘুরেও হাতে পাচ্ছেন না। আজকের প্রতিবেদনে এই কার্ড ডাউনলোড করার সহজ এবং ঘরে বসে পদ্ধতি বলতে যাচ্ছি –
আয়ুষ্মান ভারত শুধু একটি কার্ড নয়, এর মাধ্যমে সরকার কর্তৃক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামুল্যে চিকিৎসার সুবিধে দেওয়া হয়। এই কার্ড হাতে থাকলেই আপনি এই সুযোগ পাবেন। অনেকেই এই কার্ড ডাউনলোড করতে পারছেন না, যদিও এ ডাউনলোড করার পদ্ধতি খুবই সহজ। আজকে আমরা জানবো নিজের মোবাইল দিয়ে কিভাবে এই আয়ুষ্মান ভারত কার্ড পেতে পারেন –
ডাউনলোড করার পদ্ধতি :
প্রথমত আপনাকে গুগলে গিয়ে আয়ুষ্মান ভারত কার্ড ( Ayushman Bharat Card) লিখে সার্চ করতে হবে।

এরপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। যেখানে লেখা থাকবে PMJAY – beneficiary portal। ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে।
এরপর আপনার সামনে Login As – Beneficiary or Operator অপশন চলে আসবে।

সেখানে আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচাটি দিতে হবে। এরপর ভেরিফাই Option এ ক্লিক করতে হবে।
তারপর আপনার মোবাইল নম্বর একটি ওটিপি চলে আসবে এবং সেটি যথাস্থানে বসাতে হবে। এরপর লগইন অপশনে ক্লিক করলেই আপনার সামনে অন্য একটি পেজ খুলে যাবে।

এরপর আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করার জন্য এখানে কিছু তথ্য চাওয়া হয়েছে তা নির্দিষ্টভাবে পূরণ করবেন।
প্রথমে আপনাকে স্ক্রিমের নাম লিখতে হবে। এখানে PMJAY লিখুন।
এরপর আপনাকে নিজের রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। এখানে West Bengal সিলেক্ট করুন। যদি অন্য রাজ্য হয় তাহলে সেই রাজ্য সিলেক্ট করবেন।
এরপর আপনার সামনে সাব স্কিম অপশন চলে আসবে সেখানেও PMJAY সিলেক্ট করতে হবে।
এরপর নিজের জেলার নাম সিলেক্ট করতে হবে আপনি যে জেলার বাসিন্দা।
শেষে আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যের নাম সার্চ করার জন্য বেশ কয়েকটি নম্বরের মাধ্যমে দেখতে পারেন। এখানে আপনি চাইলে রেশন কার্ড, আধার কার্ড, ফ্যামিলি আইডি কার্ড, অথবা আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে সার্চ করতে পারবেন।শেষে আপনার সামনে পরিবারের সমস্ত সদস্যের নাম চলে আসবে এবং যার কার্ডটি আপনি ডাউনলোড করতে চান সেখানে ক্লিক করে আধার ওটিপি অথবা ফেস অথেন্টিকেশন এর মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন।
অন্য কোন উপায় ডাউনলোড করা যাবে :
আপনি চাইলে আপনার মোবাইলে আয়ুষ্মান ভারত অ্যাপের মাধ্যমে এই কার্ড ডাউনলোড করতে পারেন। এজন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে গিয়ে আয়ুষ্মান ভারত লিখে সার্চ করতে হবে। এরপর আপনার সামনে একটি অ্যাপ চলে আসবে সেটি ডাউনলোড এবং ইন্সটল করতে হবে।
এরপর ওয়েবসাইটে গিয়ে যেই পদ্ধতিতে মোবাইল নম্বর দিয়ে লগইন করেছেন ঠিক একই ভাবে এখানেও লগইন করতে হবে। এবং একইভাবে নিজের রাজ্য এবং জেলা সিলেক্ট করে নির্দিষ্ট কার্ডের নম্বর দিয়ে সার্চ করতে হবে। ঠিক একই ভাবে এখানে আপনি বিভিন্ন মেম্বারের কার্ড ডাউনলোড করতে পারবেন।

Bongosathi News Desk হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, স্কলারশিপ, দৈনন্দিন খবরাখবর এবং সাধারণ মানুষের জন্য দরকারি ট্রেন্ডিং আপডেটগুলো দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য। সরকারি নোটিফিকেশন থেকে তথ্য সংগ্রহ করে, তা সঠিকভাবে যাচাই (Fact-Check) করার পরেই আমরা এখানে প্রকাশ করি, যাতে পাঠকরা সবসময় নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পান।




