শিক্ষিত বেকারেদর জন্য মাসে ৩০ হাজার পর্যন্ত আয়ের সুযোগ! অল্প পুঁজিতে শুরু করুন – Business Idea

By RAZZ

Published on:

Business Idea : আপনি কি লেখাপড়া জানেন? শিক্ষিত হয়েও একটি কাজের জন্য এদিক ওদিক ঘোরাফেরা করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনে আপনার জন্য একটি দারুন আইডিয়া নিয়ে আসা হয়েছে।এটি এমন একটি কাজ আপনার শিক্ষাকে কাজে লাগিয়ে অফ টাইমে ভালো একটি আয় করতে পারেন। এছাড়াও যারা পার্মানেন্ট হিসেবে এই কাজ করতে চান তারাও মাসের ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন অনায়াসে। Business Idea

 

অনেকেই ভাবছেন কি এই কাজ? কত টাকায় বাজি লাগবে? কিভাবেই বা শুরু করব? খুব সহজেই এই ব্যবসা শুরু করতে পারেন এবং সব থেকে বড় কথা হলো অল্প পুজিতেই ব্যবসা দাঁড় করানো সম্ভব। মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে খরচ করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে বা আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে এই ব্যবসা চলবে।

ডিজিটাল পরিষেবা ব্যবসা :

আজকে যে ব্যবসার সম্পর্কে বলতে যাচ্ছি এটি হল সাইবার ক্যাফে অর্থাৎ ডিজিটাল পরিষেবা দেওয়ার ব্যবসা। আপনি নিজের বাড়িতে অথবা পাড়ার কোন মোড়ে কিংবা ছোট বাজারে এই ব্যবসা শুরু করতে পারেন। এখানে আপনাকে নামমাত্র ইনভেস্ট করতে হবে। একটি কম্পিউটার বা ল্যাপটপ তার সঙ্গে একটি প্রিন্টার নিলেই এই ব্যবসা শুরু করতে পারেন।

কি কি কাজ করবেন :

বর্তমান সময় হল ডিজিটাল।সবকিছুই এখন অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। তার সঙ্গে যদি আপনার একটি প্রিন্টার থাকে তাহলে তো আর কথাই নেই। বিভিন্ন ধরনের প্রিন্ট আউট, আধার কিংবা রেশন কার্ডের মত জরুরী ডকুমেন্ট প্রিন্ট এর কাজ, পাসপোর্ট সাইজের ছবি থেকে শুরু করে কালার প্রিন্ট সমস্ত কিছুই এই প্রিন্টার থাকলেই করতে পারবেন।

অনলাইন ফরম ফিলাপের কাজ :

বর্তমানে সব কিছুই অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। চাকরির আবেদন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন। বীমা থেকে শুরু করে পাসপোর্ট বানানো কিংবা আধার কার্ড কারেকশন অথবা প্যান কার্ড তৈরি সমস্ত কিছুই অনলাইনের মাধ্যমে করা হয়ে থাকে। আপনি যদি একটি ল্যাপটপ নিয়ে অথবা কম্পিউটার নিয়ে এই সমস্ত কাজ করতে পারেন তাহলে অনায়াসে একটি ভাল ইনকাম করতে পারবেন।

পাশাপাশি কি কি কাজ করা যায় :

এই ব্যবসা হল এমন একটি ব্যবসার যার সঙ্গে আপনি অন্যান্য বিভিন্ন কাজগুলি যুক্ত করতে পারেন। বর্তমানে আধারের মাধ্যমে টাকা লেনদেন, অথবা আপনি একটি সিএসপি নিয়ে ব্যাংকের যাবতীয় কাজ করতে পারেন। অনলাইনে কাজের পাশাপাশি এই সমস্ত কাজগুলি করলে আপনার অতিরিক্ত আই আসবে।

রিচার্জ কিংবা পিভিসি প্রিন্ট আউট :

আপনি চাইলে এই ব্যবসার সঙ্গে আরো কিছু অতিরিক্ত পরিষেবা যুক্ত করতে পারেন। বর্তমান যুগে প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে তাই আপনি মোবাইল রিচার্জ সংক্রান্ত কাজ করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের কার্ড বিবিসির মাধ্যমে প্রিন্ট করলে আপনি ভাল মুনাফা করতে পারবেন। তবে প্রাথমিকভাবে আপনার একটি প্রিন্টার নিয়ে কাজ করলেই আপনার ভালো একটি ইনকাম চলে আসবে।

এই ব্যবসা কেন করবেন?

আপনি যদি একজন বেকার হয়ে থাকেন এবং আপনার অবসর সময় এমনিতেই চলে যায় তাহলে আপনার জন্য এটি সেরা হতে পারে। আপনি অবসর সময়ে হালকা কিছু কাজ করেই ভালো ইনকাম করতে পারেন। এই ব্যবসার চাহিদা যেহেতু সারা বছর থাকে তাই একবার শুরু করলে সারা বছর ইনকাম করতে পারবেন। এই ব্যবসায় সবথেকে কম পুঁজি খাটিয়ে ভালো আয় করা সম্ভব। ইত্যাদি বিভিন্ন কারণে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন।