IISER Kolkata Recruitment 2026: নন টিচিং পদ পূরণের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি দেখুন

By Bongosathi Career Team

Published on:

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য নতুন নিয়োগের খবর। Indian Institute of Science Education and Research Kolkata বা IISER Kolkata-তে একাধিক নন-টিচিং পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই এখানে রাজ্যের ২৩ জেলা থেকে আবেদন করা যাবে।

এই নিয়োগে Senior Superintendent, Counsellor, Junior Engineer, Nursing Assistant, Junior Office Assistant, Junior Assistant এবং Attendant-এর মতো পদ রয়েছে। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

Advt. No.: IISER-K/Admn/NT-04/2026। অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত

শূন্যপদের নাম সমূহ?

এই নিয়োগে মোট ৭ ধরনের শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা হল—

পদের নামশূন্যপদ
Senior Superintendent
Counsellor
Junior Engineer (Civil)
Nursing Assistant
Jr. Office Assistant (MS)
Jr. Assistant (MS)১০
Attendant
মোট১৭

আবেদন করতে যোগ্যতা?

প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতার আলাদা আলাদা। তাই শুধু একটি পদের যোগ্যতা দেখে অন্য পদে আবেদন করতে যাবেন না। পদ অনুযায়ী যোগ্যতা দেখে তবে আবেদন করবেন।

বিশেষ পরামর্শ হল- আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে Educational Qualification, Experience এবং অন্যান্য Eligibility Criteria ভালো করে দেখে নিবেন। IISER Kolkata-র অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালেই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে।

বয়সসীমা কত?

পদ অনুযায়ী বয়সসীমা আলাদা আলাদা—

  • Senior Superintendent: ৩৮ বছর
  • Counsellor: ৪০ বছর
  • Junior Engineer: ৩৫ বছর
  • Nursing Assistant: ৩৩ বছর
  • Jr. Office Assistant: ৩৩ বছর
  • Jr. Assistant: ৩০ বছর
  • Attendant: ৩২ বছর

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন করার পূর্বে সংশ্লিষ্ট পদের বিজ্ঞপ্তিতে বয়স গণনার তারিখ ও ছাড়ের নিয়ম দেখে নিবেন।

বেতন কাঠামো?

পদভেদে Pay Level এবং বেতন কাঠামো আলাদা আলাদা হবে।

প্রার্থীদের সংশ্লিষ্ট পদের জন্য প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া Pay Level/Initial Basic Pay দেখে নিবেন।

কীভাবে আবেদন করবেন?

IISER Kolkata-র অফিসিয়াল অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। মনে রাখবেন অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের ধাপগুলি হল—

প্রথমে IISER Kolkata-র Recruitment Portal-এ ভিজিট করবেন।

এরপর Advertisement No. IISER-K/Admn/NT-04/2026 সিলেক্ট করতে হবে।

তারপর নিজের শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে ভরতে হবে।

প্রয়োজনীয় নথি আপলোড করে ফর্মটি ভালোভাবে যাচাই করার পর আবেদন পত্রটি দিতে হবে। ভবিষ্যতের জন্য আবেদনপত্রের কপি এবং প্রয়োজনীয় নথির কপি সংরক্ষণ করে রাখতে পারেন।

আবেদনের শেষ তারিখ

অফিসিয়াল IISER Kolkata রিক্রুটমেন্ট পোর্টাল অনুযায়ী, এই পদ পূরনের অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা ৩০ মিনিট

তাই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় নথি প্রস্তুত করে সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করা উচিত।

গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে

শূন্যপদ পূরনের প্রতিষ্ঠান: Indian Institute of Science Education and Research Kolkata (IISER Kolkata)

নিয়োগের ধরন: Non-Teaching Posts

মোট শূন্যপদ: ১৭ টি

বিজ্ঞপ্তি নম্বর: IISER-K/Admn/NT-04/2026

বিজ্ঞপ্তি প্রকাশ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৬

শেষ সময়: বিকেল ৫টা ৩০ মিনিট

সকল আগ্রহী কর্মপ্রার্থীদের বিশেষভাবে মনে রাখতে হবে, ১৭টি পদে নিয়োগের খবরটি চূড়ান্তভাবে যাচাই করার জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল বিজ্ঞপ্তির পদভিত্তিক যোগ্যতা ও অন্যান্য শর্তই নিবেন। সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন আবেদন গ্রহণ করা হবে না।

অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করুন 
অনলাইন আবেদন https://apply.iiserkol.ac.in/jobs/