Kolkata Police SI 2023 Result Out: অবশেষে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর রেজাল্ট প্রকাশ, দেখেনিন কাট অফ ও সংখ্যা

By Raj Al

Published on:

Kolkata Police SI 2023 Result Out: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে সুখবর পেলেন কলকাতা পুলিশে সাব-ইন্সপেক্টর পদপ্রার্থীরা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) সম্প্রতি কলকাতা পুলিশ-২০২৩-এ সাব-ইন্সপেক্টর (আনআর্মড ব্রাঞ্চ), সাব-ইন্সপেক্টর (আর্মড ব্রাঞ্চ) এবং সার্জেন্ট পদে নিয়োগের জন্য পার্সোনালিটি টেস্টের যোগ্য প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। যাঁরা দীর্ঘ লিখিত পরীক্ষা ও ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন (FCCE) পার করে এসেছেন, তাঁদের জন্য এটা এক অর্থে পরীক্ষার শেষ ধাপের দোরগোড়ায় পৌঁছানোর মুহূর্ত হিসেবে বিবেচিত।

সংশ্লিষ্ট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৮০৫ জন প্রার্থী পার্সোনালিটি টেস্টের জন্য যোগ্য বলে তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে ৭৩৬ জন পুরুষ প্রার্থী এবং ৬৯ জন মহিলা প্রার্থী। সংখ্যাটা দেখলেই বোঝা যায়, মেয়েদের অংশগ্রহণ এখনও তুলনামূলক অনেকটাই কম রয়েছে — যা রাজ্যের পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের একটা পরিচিত ছবি ।

KP SI 2023 কাট-অফ মার্কস

ক্যাটাগরিকাট-অফ নম্বর
সাধারণ (UR)১২৯
OBC১২২
EWS১১৭
SC১১৫.৫
ST৯২

দেখা যাচ্ছে, সাধারণ ক্যাটাগরিতে কাট-অফ সবচেয়ে বেশি হয়েছে এবং ST ক্যাটাগরিতে তুলনামূলক সবচেয়ে কম। এই পরিসংখ্যান থেকেই কলকাতা পুলিশের SI নিয়োগে এবার প্রতিযোগিতা কতটা কঠিন ছিল, তার একটা আন্দাজ পাওয়া যাচ্ছে এখান থেকে।

পরবর্তী ধাপ?

শর্টলিস্টেড প্রার্থীদের এবার পার্সোনালিটি টেস্টে অংশ গ্রহণ করার সুযোগ দেওয়া হবে, যেখানে সাধারণত বাংলা ভাষায় কথা বলার দক্ষতাও যাচাই করা হয়ে থাকে। এই পর্যায় শেষ হলেই তৈরি হবে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ পাবে। যাঁদের নাম তালিকায় আছে, তাঁদের উচিত অবিলম্বে অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in, wbpolice.gov.in অথবা kolkatapolice.gov.in থেকে নিজের অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে পুরো তালিকা যাচাই করে নেওয়া এবং পার্সোনালিটি টেস্টের সময়সূচি সম্পর্কে খোঁজ রাখা।

সত্যি বলতে, প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা এই নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা এতদূর পৌঁছালেন, তাঁদের পরিশ্রম আর ধৈর্য দুটোই প্রশংসনীয়। এখন শুধু শেষ ধাপটা ভালোভাবে পার করতে পারলেই কেল্লাফতে। যাঁরা শর্টলিস্টে নেই, তাঁদের জন্যও এটা একেবারে শেষ সুযোগ নয় — আগামী নিয়োগগুলোর জন্য আরও প্রস্তুতি চালিয়ে যাওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে।