বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতায় আবেদন পদ্ধতি দেখুন – এই ডকুমেন্টস সাথে রাখতেই হবে –
সামাজিক পাতায় আবেদন করতে চান? কিভাবে আবেদন করলে আবেদন সফল হবে? ঠিকই ডকুমেন্ট থাকতে হবে? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন

আপনি কিংবা আপনার পরিবারে কেউ কি বার্ধক্য, বিধবা অথবা প্রতিবন্ধী ভাতা পাওয়ার যোগ্যতা রাখে? তাহলে আজকের প্রতিবেদনে আমরা নতুনদের কিভাবে এই তালিকায় আসা যায় তার সম্পর্কে বিস্তারিত বলতে যাচ্ছে। আপনি চাইলে অনলাইন কিংবা অফলাইন উভয় মাধ্যমে আবেদন জানিয়ে রাখতে পারেন তবে সরকার কর্তৃক approval দিলেই আপনি এই তালিকায় আসতে পারেন সহজেই।
সম্প্রতি রাজ্য সরকার কর্তৃক এই সমস্ত সামাজিক ভাতার সহায়তা পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে এই সমস্ত উপভোক্তারা মাসে এক হাজার টাকা পেতো এখন তা বৃদ্ধি করে দেড় হাজার টাকা করা হয়েছে। সব মিলিয়ে এবার থেকে একাউন্টে পেতে চলেছেন দেড় হাজার টাকা। তাহলে এই প্রকল্পে এখন নতুন করে আসতে গেলে আপনাকে কি কি করতে হবে কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে। চলুন ধাপে ধাপে বিস্তারিত দেখে নেওয়া যাক –
যদি আপনার বয়স ৬০ বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনি বার্ধক্য ভাতায় আবেদন করতে পারবেন। এছাড়াও বিধবারা ভাতার জন্য আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি রয়েছে প্রতিবন্ধীদের জন্য বিশেষ সহায়তা ভাতা। সব মিলিয়ে যদি আপনি এই যোগ্যতা করে থাকে তাহলে এই প্রকল্পের আওতায় আসতে পারেন সহজেই।তবে আপনাকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
সব মিলিয়ে যদি আপনি যোগ্যতাগুলি পূরণ করেন তাহলে আপনাকে দুই ভাবে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। প্রথমত আপনি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারেন এর জন্য আপনাকে একটা নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে। এর পাশাপাশি রাজ্য সরকার কর্তৃক অফলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়ে থাকে। এর জন্য নির্দিষ্ট সময়ে ও নিদিষ্ট জায়গায় আপনাকে ভিজিট করতে হবে।
অনলাইনে আবেদন করতে আপনাকে Umang এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা এর এপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এরপর আপনাকে সেখানে গিয়ে রেজিস্টার করতে হবে এবং লগইন করে পুরো ফর্মটি ফিলাপ করতে হবে। ফরম ফিলাপ শেষ হলে আপনাকে নিয়মিত সমর্থ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে।
আরও পড়ুন:
বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27
তবে এক্ষেত্রে অফলাইন আবেদন করা সব থেকে কার্যকরী হয়ে থাকে। কিন্তু বর্তমানে অফলাইন আবেদন করার কোনরকম ঘোষণা দেওয়া হয়নি। গত কয়েকদিন আগে সরকার কর্তৃক জানানো হয়েছিল আবার অফলাইন মাধ্যমে এই সমস্ত সামাজিক ভাতাই আবেদন গ্রহণ করা হবে। তবে তা পূজোর পরে জনকল্যাণ শিবির থেকেই আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়। এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ বা স্থান ঘোষণা করা হয়নি। আপনি ইতিমধ্যে সমস্ত ডকুমেন্টস রেডি রাখুন এবং সরকার কর্তৃক ঘোষণা এলেই এর জন্য আবেদন করে দিবেন।
তবে এখানে আবেদন করতে আগে বেশ কিছু জরুরি ডকুমেন্ট সাথে রাখতে হবে। প্রথমত আপনার ভোটার তালিকায় নাম থাকতে হবে। পাশাপাশি আধার কার্ড এবং একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি ও অন্যান্য কিছু জরুরি ডকুমেন্টস প্রযোজ্য হলে থাকতে হবে।

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।



