Latest News

আবাস যোজনায় আবেদন করেছেন? শুরু হচ্ছে ভেরিফিকেশন – দেখুন বিস্তারিত | PM Awas Yojana Survey Verify

আবাস যোজনায় সার্ভে করিয়েছেন, তাহলে এবার হবে ভেটিফিকেশন, কী কী নথি চাইতে পারে? আপনার করনীয় কি? দেখুন বিস্তারিত

Pm awas Yojna

PM Awas Yojana Survey Verify: দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কাজ বন্ধ থাকলেও এবার এক ধাক্কায় লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। যদিও সরকার কর্তৃক ১৫ আগস্ট আবাস যোজনার আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হয়েছিল কিন্তু পরবর্তীতে যাতে কোন বৈধ ব্যক্তি বাদ পড়ে না যায় সেই জন্য ৩১ আগস্ট অব্দি প্রাথমিক পর্যায়ের সার্ভের সময় বাড়ানো হয়। তবে এই সার্ভে থেকে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য, প্রাথমিক সার্ভেতে প্রায় ৫৪ লক্ষ ৫৭ হাজারের মতো আবেদন জমা পড়ে।

 

সরকার প্রাথমিকভাবে ধারণা করেছিল, রাজ্যের প্রায় ৩০ লক্ষের মত এমন উপভোক্তা রয়েছে যাদের কাঁচা বাড়ি বা মাথার উপর ছাদ নেই। কিন্তু প্রাথমিক সার্ভের সময় লক্ষ্য করা যায় এখানে প্রায় দ্বিগুন উপভোক্তা আবেদন জানান। তবে প্রাথমিক পর্যায়ের সার্ভেতেই কিন্তু শেষ নয়। এরপর চলবে দ্বিতীয় পর্যায়ের ভেরিফিকেশন প্রক্রিয়া। অর্থাৎ যেখানে ৫৪ লক্ষের বেশি মানুষ আবেদন করেছেন সকলেই কিন্তু যোগ্য হিসেবে আবাস যোজনা টাকা পাবেন না।

আরও পড়ুন:

রাজ্যে শীঘ্রই টেট পরীক্ষা হতে চলেছে। কারা কারা আবেদন করতে পারবেন? রইল বিস্তারিত – WB New TET Exam 2026

 

জানা যায়, ফের সরকার করতে নতুন করে দ্বিতীয় পর্যায়ের আবাস যোজনার সার্ভে করা হবে। এখানে প্রত্যেক ব্যক্তি যারা আবেদন করেছেন তাদের বাড়ি যাওয়া হবে এবং খতিয়ে দেখা হবে তারা যোগ্য কিনা। সরকার চাই যাতে যোগ্য কোন ব্যক্তি বাদ না যায় এবং অযোগ্যরা এই প্রকল্পের আওতায় না আসতে পারে। তাই গ্রাম পঞ্চায়েত স্তর থেকে অথবা মিউনিসিপালিটি স্তর থেকে প্রার্থীদের আরেকবার যাচাই করা হবে।

 

এই যাচাই প্রক্রিয়া শেষ হলে বৈধ আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অনুসারে। এবং সেখান থেকে নির্দিষ্ট সংখ্যায় প্রার্থীদের ধাপে ধাপে আবাস যোজনা টাকা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা মাধ্যমে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই টাকা তিন কিস্তির মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।

আরও পড়ুন:

উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর হওয়ার সুযোগ, দেখুন আবেদন পদ্ধতি – SSC Data Entry Operator

 

এখন আপনার কি করনীয়, যদি আপনি একজন বৈধ আবাস যোজনার উপভোক্তা হয়ে থাকেন এবং আবেদন করে থাকেন তাহলে আপাতত আপনাকে কোন কিছুই করতে হবে না। সরকার কর্তৃক এর লিস্ট জারি করলে আপনার বাড়িতে সরকারি কর্মচারী গিয়ে ভেরিফিকেশন করবেন । আপনি বৈধ হলে অবশ্যই এই প্রকল্পের আওতায় আনা হবে এবং সুবিধা ও দেওয়া হবে।

Team Bongosathi

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

Related Articles

Back to top button