কেন্দ্র সরকারের অন্যতম প্রকল্পে পেতে পারেন ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন। কোনো গ্যারেন্টার ছাড়াই এই সুযোগ পেতে পারেন সহজেই। কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা যারা পেতে চান তারা শেষ পর্যন্ত পড়ুন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল।
কেন্দ্র সরকারের এমন বহু প্রকল্প রয়েছে যার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে। তার মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী মুদ্রা লোন যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীদের জন্য বিশেষ লোন প্রদান করে থাকে। সর্বাধিক ২০ লক্ষ পর্যন্ত লোন দেওয়া হয়। আপনার ব্যবসার ধরন অনুযায়ী এই অর্থ পেতে পারেন।
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যারা আর্থিক কারনে নিজের ব্যবসাকে উপরে নিয়ে যেতে পারছেন না বা অসুবিধায় রয়েছেন তাদের জন্য আর্থিক সমস্যার সমাধান করে দেওয়া। যদি আপনিও একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এবং আপনার এমন আর্থিক সমস্যা বা আর্থিক সাহায্য দরকার পরে তাহলে সুযোগ নিতে পারেন।
কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হয় :
এইক্ষেত্রে কয়েকটি ক্যাটাগরি অনুযায়ী আর্থিক লোন দেওয়া হয়। শিশু পর্যায়ে ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। কিশোর পর্যায়ে ৫০,০০০ থেকে ৫ লক্ষ পর্যন্ত দেওয়া হয়। তরুণ পর্যায়ে ৫-১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। তরুণ প্লাস পর্যায়ে সর্বাধিক ২০ লক্ষ পর্যন্ত দেওয়া হয়।
কী কী ক্ষেত্রে দেওয়া হয় :
বেশ কয়েকটি ক্ষেত্রে দেওয়া হয় –
- উৎপাদন বিভাগ
- খাদ্য প্রক্রিয়াকরন
- ক্ষুদ্র খুচরো ব্যবসা
- পরিবহন
- সেবা খাত
কীভাবে লোন দেওয়া হয়
এক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত কোন কিছুই গ্যারেন্টার হিসেবে দিতে হয় না। অন্যান্য লোনের পরিবর্তে খুব সহজ শর্তে লোন দেওয়া হয়। কোনো প্রসেসিং ফিও লাগেনা।
কীভাবে আবেদন করবেন :
আবেদন করার আগে বেশ কয়েকটি জরুরি ডকুমেন্টস থাকতে হবে। আধার কার্ড, ব্যাংক একাউন্ট, পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে।
- প্রথমে যেতে হবে Udymimitra.in এই সাইটে যেতে হবে
- এরপর মুদ্রা লোনের জন্য আবেদন খুঁজে নিতে হবে
- এরপর ফর্ম পূরণ করতে হবে
- এরপর সব ঠিকঠাক ভাবে যাচাই করতে হবে এবং শর্ত দেখে নিতে হবে।
আবেদন করার পূর্বে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিবেন। লোনের শর্ত বা লোনের সুদের হার, ডকুমেন্টস ইত্যাদি যাচাই করে তারপর আবেদন করবেন।

