
গ্রামীণ ডাক সেবক পদে প্রায় ২৫ হাজার শূন্য পদে আবেদন চলছে। মাধ্যমিক পাশের ছেলে-মেয়ে সকলে আবেদন জানাতে পারছেন। যারা ইতিমধ্যে খবর জেনে গেছেন কিন্তু কিভাবে আবেদন করবেন জানেন না তাদের জন্যই এই প্রতিবেদনটি। আজকের এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জানবো কিভাবে আবেদন করতে হবে। আবেদন জানাতে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং আবেদন মূল্য কত।
প্রথমত আবেদন করতে গেলে আপনার হাতে একটি স্মার্টফোন অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকতে হবে। এরপর আপনাকে ইন্টারনেট সংযোগ করতে হবে এবং গুগল ক্রোম অথবা অন্য কোন ব্রাউজারে গিয়ে জিডিএস অনলাইন সার্চ ( GDS Online) করতে হবে। এরপর আপনার সামনে গ্রামীণ ডাক সেবকের অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে।
ধাপে আবেদন দেখে নেওয়ার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া দরকার। আপনার হাতের কাছে বেশ কয়েকটি জরুরি ডকুমেন্টস রাখতে হবে। আপনার আধার কার্ড, বাবা মায়ের নামের ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতা বিশেষ করে মাধ্যমিকের মার্কসিট এবং এডমিট কার্ড। এছাড়াও থাকতে হবে পাসপোর্ট সাইজের ছবি এবং সাদা কাগজে সই। এগুলি আগে নির্দিষ্ট সাইজে তৈরি করে রাখতে হবে।
এবার ধাপে ধাপে দেখে নেব কিভাবে আবেদন করবেন :
রেজিস্ট্রেশন প্রক্রিয়া –
আবেদন করার পূর্বে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলেও পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে।

আপনি যখন গুগলে সার্চ করে অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন তখন উপরে লেখা থাকবে “Gramin Dak Sevak (GDS) Online Engagement Schedule-II
July-2026” ঠিক তা নিচের দিকে দেখতে পাবেন ‘Click Here to Register ‘

এখানে ক্লিক করে আপনাকে ভেতরে যেতে হবে।
এরপর আপনার সামনে একটি স্ক্রিন খুলে যাবে এবং সেখানে উপরের দিকে লেখা থাকবে ‘candidate login ‘ ঠিক তার নিচে দেখতে পাবেন ‘new candidate registration ‘এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে হবে।

প্রথমেই মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে এবং এরপর ইমেইল এড্রেস ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।
এর রেজিস্ট্রেশন ফরমে গিয়ে আপনার নাম, বয়স জেন্ডার, বাবা ও মায়ের নাম, ও অন্যান্য তথ্যগুলি পূরণ করতে হবে।
শেষে কয়েক মিনিটের মধ্যে আপনার মোবাইল ফোনে একটি রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে এবং তার সঙ্গে অবশ্যই একটি ওয়ান টাইম পাসপোর্ট ও দেয়া হবে।
আবেদন প্রক্রিয়া :
রেজিস্ট্রেশন হয়ে গেলে আবেদন প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে চলবে –
সর্বপ্রথম রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
ঠিক প্রথমে যখন আমরা গুগল এর মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছায়, এবং রেজিস্টার করার জন্য ক্লিক করবেন, এরপর আমাদের স্ক্রিনে চলে এসেছিল ক্যান্ডিডেট লগইন ‘Candidate Login’।

এখানে ক্লিক করে লগইন করতে হবে।
রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ভিতরে প্রবেশ করতে হবে।
প্রথম ধাপে ব্যক্তিগত কিছু তথ্য পূরণ করতে হবে। যেখানে আগে থেকেই নিজের নাম ও জরুরী কিছু তথ্য পূরণ করা থাকবে চাপ নিয়ে রেজিস্ট্রেশন করার সময় পূরণ করেছিলেন।
এরপর আপনাকে অ্যাড্রেস, বিবাহের অবস্থা, বিশেষ চাহিদা সম্পন্ন কিনা ইত্যাদি তথ্য পূরণ করে পরবর্তী ধাপে যেতে হবে।
পরবর্তী ধাপে গিয়ে আপনাকে নিজের রিজিওন অনুযায়ী বিভিন্ন পছন্দের পোস্ট অফিস গুলি সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেখানে আপনি কাজ করতে পারবেন অথবা পরবর্তীতে সিলেক্ট হলে যেতে পারবেন।
এরপর পরবর্তী ধাপে শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করতে হবে। মাধ্যমিকের রোল নম্বর, বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর উল্লেখ করতে হবে। সঙ্গে কোন সালে পাস করেছেন এবং কোন বোর্ড এর অধীনে ইত্যাদি পূরণ করতে হবে।
এরপর পরবর্তী ধাপে ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
পরবর্তী ধাপে গিয়ে যদি প্রযোজ্য হয় তাহলে আবেদন মূল্য জমা করতে হবে। SC,SC,PWD ও মহিলা ছাড়া বাকি সমস্ত প্রার্থীদের অনলাইনে ১০০ টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এই ভাবে আবেদন শেষ হবে। এরপর Dashboard এ গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




