Scholarship

PNB Bank দিচ্ছে ৩০ হাজার স্কলারশিপ! ৬ষ্ঠ থেকে আন্ডার গ্রেজুয়েট পর্যন্ত সুবিধা – Punjab National Bank Scholarship 2026

Punjab National Bank Scholarship 2026: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) হল ভারতের অন্যতম একটি জনপ্রিয় ও কোটি কোটি গ্রাহক ধারকধারি সংস্থা। আর এই ব্যাংক সংস্থার এমন একটি পদক্ষেপ এবার হতে চলেছে দেশবাসীর জন্য দারুন উপকারি। কেননা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃক এমন একটা স্কলারশিপ লঞ্চ করা হয়েছে যেখানে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইলে আপনাকে ৩০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ সুবিধা দিচ্ছে। শুনতে অবাক লাগলো এটাই সত্যি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হাউসিং ফাইন্যান্স এর তরফে এই স্কলারশিপ চালু করা হয়েছে।

Punjab National Bank Scholarship 2026

বর্তমানে সরকারি বেসরকারি হিসেবে বহু ধরনের স্কলারশিপ চালু রয়েছে। তবে এবার সমস্ত স্কলারশিপকে টেক্কা দিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর এই স্কলারশিপ হোক কম নই। কেননা এখানে সর্বাধিক ৩০ হাজার টাকা পর্যন্ত মোটা অংকের স্টাইপেন্ড সুবিধা থাকছে। অন্যান্য স্কলারশিপের মত এই স্কলারশিপরেও উদ্দেশ্য হলো, মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষায় আগ্রহ যোগান দেওয়া এবং তাদের আর্থিক সমস্যা সমাধানের সচেষ্ট হওয়া।

 

আপনি কিংবা আপনার পরিবারে যদি এমন কোন পড়ুয়া থেকে থাকে যে মেধাবী কিন্তু উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের জন্যই অন্যতম দারুন আর্থিক সাহায্য দিতে চলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্কলারশিপ। আজকের এই প্রতিবেদনে এই স্কলারশিপ কিভাবে পাওয়া যাবে এবং আবেদন করতে কি লাগবে ও আবেদন প্রক্রিয়া কি শেষ সম্পর্কে জানবো।

আরও পড়ুন:

SC,ST ও OBC কাস্ট সার্টিফিকেট Revalidation আপডেট। বর্তমানে কার কী করনীয়, রইল বিস্তারিত – WB Cast Certificate Revalidation

ডাক বিভাগে কর্মী নিচ্ছে, জারি হল বিজ্ঞপ্তিও |দেখুন বিস্তারিত – India Post Job Vacancy Published 2026

কি কি যোগ্যতা প্রয়োজন :

PNB ব্যাংকের এই স্কলারশিপের সুবিধা নিতে গেলে নিম্নলিখিত কিছু যোগ্যতা পূরণ করতে হবে –

  •  প্রথমত আবেদনকারী কে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • এই স্কলারশিপ মূলত ষষ্ঠ শ্রেণী থেকে আন্ডারগ্রেজুয়েট পর্যন্ত তাই এই সমস্ত শ্রেণীর যেকোনো একটিতে প্রার্থীকে ভর্তি হতে হবে।
  • পূর্ববতী পরীক্ষায় নূন্যতম ষাট শতাংশ নম্বর থাকতে হবে।
  • পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ কিংবা তার নিচে হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই নির্মাণ শ্রমিকের সন্তান হতে হবে
  • এছাড়াও পিএনবি হাউজিং ফাইনান্স এর কর্মচারীর সন্তানরা আবেদন করতে পারবেন না

 

সাহায্যের পরিমাণ কত :

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর সংশ্লিষ্ট স্কলারশিপে সাহায্যের পরিমাণ তিনটি ধাপে বিভক্ত রয়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রার্থীকে ১২ হাজার টাকা বার্ষিক স্কলারশিপ সুবিধা দেওয়া হবে। একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বছরে ১৮ হাজার টাকা স্কলারশিপ সুবিধা দেওয়া হবে। এছাড়াও যে সমস্ত পড়ুয়া আন্ডারগ্রেজুয়েট করছে ভর্তি রয়েছেন তাদের জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ সুবিধা দেওয়া হবে।

জেলা ভিত্তিক হিসাবরক্ষক ও অন্যান্য পদে সুযোগ, দেখুন আবেদন পদ্ধতি, যোগ্যতা ও তারিখ – WB DMMU Accountant Job Opportunity 2026

আরও পড়ুন:

বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27

কিভাবে আবেদন জানাবেন :

এই স্কলারশিপ এ আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল –

  • প্রথমত Scholarlify এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে
  • এরপর সেখানে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • লগইন করে পুরো ফরম ফিলাপ করতে হবে যেখানে ব্যক্তিগত তথ্য দিতে হবে
  • তারপর প্রয়োজনে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং শেষে সাবমিট করতে হবে

 

কি কি ডকুমেন্টস লাগবে

  1. শেষ পরীক্ষার মার্কশীট
  2. প্রার্থীর আধার কার্ড কিংবা ভোটার কার্ড
  3. পারিবারিক বাৎসরিক আয়
  4. ব্যাংক একাউন্ট
  5. নির্মাণ শ্রমিক এর প্রমাণ পত্র
  6. পাসপোর্ট সাইজের ছবি
  7. অন্যান্য

অফিসিয়াল ওয়েবসাইট 

RAZZ

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।
Back to top button
বিনামূল্যে প্রশিক্ষণ, প্রতিমাসে ৯,০০০ টাকা পাবেন -রইল বিস্তারিত – PM Internship Program 2026-27 ডাক সেবক পদে ধাপে ধাপে আবেদন পদ্ধতি, ঘরে বসে মোবাইল দিয়ে হবে – Post Office GDS Apply Process TATA Tiago Electric Car : বাজারে নয়া চমক, কম দামে পাচ্ছেন ইলেক্ট্রিক গাড়ি। দেখুন বিস্তারিত বেকারদের জন্য সুসংবাদ! ১ বছরের মধ্যে সব শূন্যপদ পূরন। শূন্যপদ সংগ্রহ শুরু –