রোজকার গ্যারান্টি কার্ড দিবে সরকার। পরিযায়ী শ্রমিক ও ১২৫ দিনের কাজ নিশ্চিত করতে উদ্যোগ – Rojgar Guarantee Card 2026
রোজকার গ্যারান্টি কার্ডলর মাধ্যমে ১২৫ দিনের কাজের নিশ্চিয়তা,পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বিরাট উদ্যোগ রাজ্য সরকারের
রাজ্যের পালাবদলের পর নতুন করে রাজ্য সরকার গড়লেই রোজগার গ্যারান্টি কার্ডের উপর বেশি ভাবে জোর দেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে আপনারা বছরে ১২৫ দিন কাজের সুযোগ সুবিধা পেয়ে যাবেন। যদিও গত সরকারের সময় কেন্দ্র সরকারের বিভিন্ন স্টিমের কাজ বন্ধ রাখা হয়েছিল। কিন্তু রাজ্যের ডবল ইঞ্জিন সরকার বসাতেই রোজগার গ্যারান্টি কাজের উপর বিশেষভাবে যোগ দেওয়া হচ্ছে।
বিশেষ করে আমাদের রাজ্যের গোটা দেশে বিভিন্ন ধরনের শ্রমিক রয়েছে। যারা রাজ্যে কাজ না থাকায় ভিনরাজ্যে গিয়ে কাজ করছেন। এবার তাদের ঘরে ফেরাতে রাজ্য সরকারের তরফে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে ১২৫ দিন কাজের নিশ্চয়তা সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। সব মিলিয়ে রাজ্যের শ্রেণী মানুষের জন্য বিরাট সুখবর।
রাজ্য সরকারের এই বিশেষ স্কিমের উপর জোর দেওয়ার মূল কারণ হলো আমাদের রাজ্যের বেশিরভাগ শ্রমিক ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন। তাদের পরিবার পরিজন ছেড়ে অন্য রাজ্যে গিয়ে থাকেন। এবার সেই সমস্ত শ্রমিককে ঘরে নিয়ে এসে রোজগার গ্যারান্টি কার্ডের মাধ্যমে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চাই রাজ্য সরকার। অন্য রাজ্যে গিয়ে কাজ না করে নিজের রাজ্যে কাজে ফেরার সুযোগ করে দিতে চাই রাজ্য সরকার।
রাজ্য সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, যারা এখনো পর্যন্ত রোজগার গ্যারান্টি কার্ড পাননি, তাদের নতুন করে এই কার্ডের আওতায় আনা হবে। এমন লক্ষ লক্ষ শ্রমিক রয়েছেন বা তাদের পরিবার রয়েছেন, যারা এই কার্ড পাননি। রাজ্য সরকারের তরফের একবার উদ্যোগ নিয়ে তাদের রোজগার গ্যারান্টি কার্ড দেওয়া হবে। প্রত্যেক পরিবারের যারা প্রাপ্তবয়স্ক রয়েছে, তাদের অদক্ষ হিসেবে কাজের সুযোগ করে দিতে চাই রাজ্য সরকার।
রাজ্য সরকারের তরফে জানানো হয়, যারা ইতিমধ্যে রোজগার গ্যারান্টি কার্ড পেয়ে গেছেন তাদেরও সেই কার্ড যাচাই করা হবে। একবার যাচাই প্রক্রিয়া শেষ হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক কে ১২৫ দিনের সুনিশ্চিত কাজের আওতায় আনার চেষ্টা করা হবে। বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য এই রোজগার গ্যারান্টি কার্ড খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
যারা ইতিমধ্যে রোজগার গ্যারান্টি কার্ড পেয়েছেন তারা রাজ্য সরকারের বিভিন্ন রকমের কাজের সুযোগ করে নিতে চলেছেন। ইতিমধ্যে রাজ্যজুড়ে প্রায় প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে ১২৫ দিনের কাজকে সুনিশ্চিত করতে তার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ধাপে ধাপে এই কাজের পরিমাণ বৃদ্ধি করা হবে এবং রাজ্যের পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরার ব্যবস্থাও করা হবে।
রোজগার গ্যারান্টি কার্ড পেতে হলে আপনাকে যেতে হবে আপনার নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে অথবা ব্লক অফিসে। সেখানে গিয়ে আপনাকে নির্দিষ্ট ফরম জমা করতে হবে এবং তার সঙ্গে জরুরী কিছু ডকুমেন্টস এর জেরক্স কপিও দিতে হবে। সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি পরিবারের সমস্ত প্রাপ্তবয়স্ক সদস্যের।
রাজ্য সরকারের এমন উদ্যোগকে অবশ্যই রাজ্যের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞগণ সাধুবাদও জানিয়েছেন। তবে দেখার বিষয়, ১২৫ দিনের কাজকে সুনিশ্চিত করতে রাজ্য সরকার কতদূর পর্যন্ত সাধারণ মানুষকে সুবিধা দিতে পারছি। সবেমাত্র এই ১২৫ দিনের কাজের শুভযাত্রা শুরু করা হয়েছে। ধাপে ধাপে কাজের পরিমাণ বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার।

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।



