NewsVacancyWest Bengal & India

স্টেট ব্যাংকে ৭১৫০ জন নিচ্ছে। মাসিক ১৫,০০০ স্টাইপেন্ড – পশ্চিমবঙ্গেও সুযোগ

বেকারদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে ভারতের বৃহত্তম ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ করে নেওয়া। এবার সেই সমস্ত বেকারদের জন্য নতুন সুযোগ তৈরি করে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সংশ্লিষ্ট ব্যাংকের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যে ৭১৫০ টি পদে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা যারা এক্ষেত্রে অংশগ্রহণ করতে চাই তাদের জন্য দারুন সুযোগ হতে চলেছে। এই সংক্রান্ত বিস্তারিত নিচে দেওয়া হল –

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে গেলে সাধারণত শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে যেকোনো শাখায় গ্রেজুয়েট পাশ হতে হবে। যারা ইতিমধ্যে যে কোন শাখায় গ্রেজুয়েশন করে নিয়েছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ হতে চলেছে। এর পাশাপাশি যারা আবেদন জানাতে পারবেন তাদের বয়স সর্বাধিক ২৮ বছর থাকতে হবে। পাশাপাশি সরকারের নিয়ম অনুসারে সংরক্ষিতরা ঊর্ধ্বসীমার বয়সের ছাড় পেয়ে যাবেন।

মাসিক স্টাইপেন্ড 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা এক বছরের জন্য এই এপেন্টিস হওয়ার সুযোগ পাবেন। এক বছর চলাকালীন প্রতি মাসে প্রার্থীদের দেওয়া হবে ১৫ হাজার টাকা। এক্ষেত্রে অন্যান্য ব্যাংক কর্মীদের মতো সমতুল্য বেতন দেওয়া হবে না। যেহেতু এই নিয়োগটি এপ্রেন্টিস হিসাবে নেওয়া হয়ে থাকে তাই মাসিক বেতনের বদলে মাসিক স্টাইপেন্ড দেওয়া হয়।

বাছাই প্রক্রিয়া 
যে সমস্ত প্রার্থীরা সফলভাবে আবেদন জানাবেন সে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে দুটি পদ্ধতিতে যাচাইয়ের মাধ্যমে। প্রথমত প্রার্থীদের যাচাই করা হবে একটি অনলাইন টেস্ট পরীক্ষার মাধ্যমে। অনলাইন টেস্ট পরীক্ষায় সফল প্রার্থীদের পরবর্তীতে ভাষার পরীক্ষা বা ভাষা যাচাই করা হবে। সব ঠিকঠাক থাকলে যদি আপনি ফাইনালিস্টের সুযোগ পেয়ে যান তাহলে এই এক বছরের জন্য অ্যাপ্রেন্টিসের সুযোগ পেয়ে যাবেন।

পশ্চিমবঙ্গের শূন্যপদ সংখ্যা :

সব থেকে বড় খবর হলো এক্ষেত্রেও সারা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গ বেশ কিছু শূন্য পদ রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় পশ্চিমবঙ্গে প্রায় ৪৬০ টির মত শূন্য পদ রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা সহজেই সুযোগ পেতে পারেন।

এবার প্রশ্ন হল কিভাবে আবেদন জানাতে হবে :
যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের অনলাইন মাধ্যমে ফর্ম ফিলাপ করতে হবে।

  • অনলাইন আবেদন করতে সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর সেখানে সংশ্লিষ্ট নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে
  • আবেদন করার সময় সমস্ত জরুরি তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে
  • পাসপোর্ট সাইজের ছবি অথবা সিগনেচার আপলোড করতে হবে
  • এছাড়াও অন্যান্য জরুরি ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করে

আবেদন মূল্য : যারা ক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের মধ্য থেকে সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন মূল্য হিসেবে ৩০০ টাকা অনলাইনে জমা করতে হবে এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য কোনরকম আবেদন মূল্য জমা নেওয়া হবে না।

আবেদন করার তারিখ সমূহ :
যে সমস্ত প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে চাই তারা আবেদন করতে পারবেন ১৯ মে ২০২৬ তারিখ থেকে ৮ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।

যে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীরা অবশ্যই ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।

Official NoticeCheck NOW
Official WebsiteCheck Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button