TechAuto

মাত্র ১ টাকায় ৬ কিমি চলবে! বাজারে আসছে ‘Simple Wave ‘ ইলেক্ট্রিক স্কুটার -জানুন বিস্তারিত

৬৫ টাকায় চলবে ৪০০ কিমি পর্যন্ত, বাজার কাপাতে আসছে সিম্পল ওয়েব ইলেকট্রিক স্কুটার। অভিনব ফিচার সম্পর্কে জেনে নিন এক্ষুনি

simple wave

মূল্য বৃদ্ধির বাজারে একদিকে যেমন তেলের দাম দিনে দিনে বেড়েই চলেছে, অন্যদিকে আপনার জন্য একটি স্বস্থির খবর নিয়ে আসা হলো। সেপ্টেম্বর মাসে এমন এক নতুন দুই চাকার ইলেকট্রিক স্কুটি লঞ্চ হতে চলেছে। যেখানে মাত্র ৬৫ টাকায় ৪০০ কিমি পর্যন্ত অনায়াসে যেতে পারবেন। শুনতে অবাক লাগলো এটাই কিন্তু সত্যি। কেননা সেপ্টেম্বর মাসে আসতে চলেছে ‘Simple Wave’ নামে এক নতুন ইলেকট্রিক স্কুটার। যা অন্যান্য বিখ্যাত কোম্পানিগুলিকে টেক্কা দিতে চলেছে বলেই বিশেষজ্ঞ মহলের দাবি।

 

বর্তমানে প্রতিদিন চলাচলের জন্য যেকোনো একটি যানবাহন হাতে থাকতে হয়। কিন্তু দিনে দিনে যেভাবে তেলের দাম বেড়েই চলেছে অন্যদিকে বর্তমানে ১০০% বিশুদ্ধ তেলের পরিবর্তে ই২০ তেল ব্যবহার করা হচ্ছে। যার ফলে দিনে দিনে বাইকের স্কুটারের মাইলেজ কমেই চলেছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটির কথা ভেবে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের প্রতিবেদনে এমন একটি ইলেকট্রিক স্কুটি নিয়ে এসেছি, যার ফিচার সম্পর্কে জানলে আপনি চমকে উঠবেন।

 

আরও পড়ুন:

কৃষক বন্ধ নিয়ে সুসংবাদ! শীঘ্রই পেতে পারেন আর্থিক সাহায্য – Krishak Bandhu Prakalpo

সেপ্টেম্বর মাসে নতুন করে লঞ্চ হতে চলেছে সিম্পল ওয়েভ নামে এক নতুন ইলেকট্রিক স্কুটার। এটি লঞ্চ করতে চলেছে সিম্পল এনার্জি নামে ইবি প্রস্তুতকারী সংস্থা। সব থেকে বড় কথা হলো অন্যান্য দামি কোম্পানির থেকে অনেক বেশি সাশ্রয় এবং ফিচার সমৃদ্ধ এই ইলেকট্রিক স্কুটার।

 

সিম্পল এনার্জি-র ইলেকট্রিক স্কুটার :

সিম্পল এনার্জি নামে এই ইভি প্রস্তুতকারী কোম্পানি যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে তার নাম হলো সিম্পল ওয়েভ। আগামী ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে এর আত্মপ্রকাশ হতে চলেছে। বর্তমানে ভারতের পারিবারিক স্কুটারের সেগমেন্টে বাজাজ হোক কিংবা টিভিএস তার দখল করে রেখেছি কিন্তু অন্যদিকে আর্থিক সাশ্রয় থেকে শুরু করে যাতায়াতের সুবিধা সমস্ত কিছুই আরো অতিরিক্ত নিয়ে এসেছে এই নতুন কোম্পানি।

 

ইলেকট্রিক স্কুটার এর রেঞ্জ :

বর্তমান সময়ে ইলেকট্রিক যে কোনো যানবাহন কিনতে গেলে তার রেঞ্জটা জানা অবশ্যই জরুরি। কোম্পানির দাবি মাত্র ৬৫ টাকা খরচ করে এই ইলেকট্রিক স্কুটার চলবে ৪০০ কিমি পর্যন্ত। অর্থাৎ প্রায় ১ টাকায় ৬ কিমি পর্যন্ত যাওয়া সম্ভব। এই ফিচারস এতটাই অভিনব এবং বাজারে নতুন যে সকলের মন কেড়ে নিচ্ছে।

আরও পড়ুন:

যুব শক্তি সুবিধা পেতে চান? এই যোগ্যতা থাকতেই হবে – দেখুন বিস্তারিত | Yuba Shakti Criteria

 

তবে এখনো পর্যন্ত কেবল কোম্পানির দাবি। ভবিষ্যতে যদি কেউ এই ইলেকট্রিক স্কুটার নিজেই কিনে থাকেন এবং তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আরও স্পষ্ট ধারণা আসতে পারে।

প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরা খবর সম্পর্কে নিজেকে আপডেট রাখতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমরা বিভিন্ন ধরনের ক্যারিয়ার সংক্রান্ত আপডেটসহ ব্যবসা কিংবা সরকারের বিভিন্ন ধরনের ঘোষণা এবং তার পাশাপাশি টেক রিলেটেড বিভিন্ন ধরনের খবরা খবর প্রদান করে থাকি।

Team Bongosathi

আমি প্রায় ৫ বছর ধরে কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছি। শিক্ষা ও চাকরি, সরকারি সুবিধা, দৈনন্দিন ঘোষণা সহ অন্যান্য ধরনের আপডেট সম্পর্কে কন্টেন্ট লিখে থাকি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন।

Related Articles

Back to top button