কৃষক বন্ধ নিয়ে সুসংবাদ! শীঘ্রই পেতে পারেন আর্থিক সাহায্য – Krishak Bandhu Prakalpo

By Scheme Expert

Published on:

Krishak Bandhu Prakalpo

কৃষকদের জন্য ফের আসতে চলেছে সুসংবাদ। সামনে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে যাচাই বাছাই। রাজ্যে কৃষকূের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো কৃষক বন্ধ প্রকল্প। এবার নতুন করে রাজ্য সরকার ক্ষমতায় আসলে ফের একবার যাচাই বাছাই শুরু করে। জানা যায়, বহু উপভোক্তা নতুন করে আবেদন জমাও করেননি। পুনরায় সমস্ত উপভোক্তা ফের যাচাই করে নতুন করে সাজানোর কাজ চলছে।

Krishak Bandhu Prakalpo

সাধারণত কৃষকদের বছরে দুইবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। যদিও বছরে বর্ষাকালে বিশেষ করে জুলাই- আগস্ট মাসে একটি কিস্তির টাকা দেওয়া হয় কিন্তু এ বছরে তা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। কারণ হিসেবে রাজ্যের নতুন সরকার বসলে, পুনরায় যাচাই করে দেখা হচ্ছে বৈধ উপভোক্তা কতগুলি আছে। অনেক অবৈধ উপভোক্তা এই প্রকল্পের আওতায় থাকলে, তাদের ছাড়াই বাছাই করে তারপরেই পরবর্তী বৈধ কৃষকদের একাউন্টে টাকা প্রদান প্রক্রিয়া চালু হবে।

 

পড়তে পারেন: India Post GDS 2026: প্রথম মেরিট লিস্ট প্রকাশ, দেখেনিন নিজের নাম

এছাড়া অনেক উপভোক্তা রয়েছেন যাদের স্বামী-স্ত্রী উভয়ই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিচ্ছেন। নতুন সরকার আসলে সেই সমস্ত কৃষকদের নতুন করে আবার যাচাই করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো সঠিক নির্দেশনা পাওয়া যায়নি। এছাড়াও গত কিছুদিন আগে SIR এর মাধ্যমে যে সমস্ত অভারতীয়রা ভোটার লিস্ট থেকে বাদ পড়েছেন তাদেরও ছাটাই বাছাই হতে পারে বলে প্রাথমিক ধারণা। তবে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো কিছুই জানা যায়নি।

 

অনেক উপভোক্তা আছেন, যারা কৃষক বন্ধু এবং পিএম কিষান উভয় প্রকল্পের মধ্যে রয়েছেন। নতুন সরকার আসাতে তাদেরও খতিয়ে দেখা হচ্ছে। এক কথায় বলা যেতে পারে, যদি আপনি একজন বৈধ কৃষক হয়ে থাকেন এবং কৃষক হওয়ার যথাযথ নথিপত্র থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই প্রকল্পের সুবিধা অবিলম্বে একাউন্টের মাধ্যমে দেওয়া হবে।

 

জানা যায়, যেহেতু বেশ কয়েক মাস ধরে কৃষক বন্ধু প্রকল্পের যাচাই প্রক্রিয়া চলছে, তবে অবিলম্বে এই প্রক্রিয়া শেষ হতে চলেছে। সব ঠিকঠাক যাচাই শেষ হলে আগামী সেপ্টেম্বর মাস কিংবা অক্টোবর মাস নাগাদ কৃষকরা তাদের আর্থিক সাহায্যের অর্থ পেতে পারেন। রাজ্য সরকারের একটাই উদ্দেশ্য, অবৈধ উপভোক্তাদের ছেঁটে দেওয়া। শুধুমাত্র বৈধ উপভোক্তায় আগামীতে যাতে সরকারি প্রকল্পের সুবিধা পায় সেই লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ করেই চলেছে।

 

আরও পড়ুন: Daily Income : দৈনিক আয় ৩০০ টাকা। রাজ্য সরকারের এই কার্ড আছে কী? কীভাবে আবেদন? দেখুন

তবে এখনো পর্যন্ত সরকার করতে কোন নির্দেশনা নেই, কৃষকদের আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি পাবে কিনা। তবে সরকারের যাচাই প্রক্রিয়া শেষ হলেই সরকারের পক্ষ থেকে কোন নির্দেশনা আসতে পারে।