আপনি কি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনাশ আবেদন করতে পারেননি? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুসংবাদ। কেননা এবারে আপনি অনলাইন অথবা অফলাইন মাধ্যমে এর আবেদন করার সুযোগ পেতে চলেছেন, এমনই বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আবার সেই সুযোগ আসতে চলেছে। কিভাবে আবেদন করতে পারবেন কোথায় গিয়ে আবেদন হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত এই প্রতিবেদনে দিতে যাচ্ছি।
যদিও সরকার কর্তৃক এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিশ প্রকাশ করে এই সংক্রান্ত কোনো কিছু জানানো হয়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে চলতি নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের শুরুতে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে জনকল্যাণ শিবির। সেখান থেকেই অন্য কোন যোজনা সহ সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া যেতে পারে বলে জানা যাচ্ছে।
এই শিবের চলবে লাগাতার তিন দিন। অর্থাৎ গত শিবিরের মত তিন দিন জুড়ে আপনি বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধা নিতে পারেন। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে আবেদন করার সুযোগ পেতে পারেন এখান থেকেই। তবে আবেদন করতে কি কি ডকুমেন্টস তৈরি রাখতে হবে এবং কি কি যোগ্যতা পূরণ করতে হবে তা নিচে বিস্তারিত ভাবে দেওয়া হল –
আবেদন করার জন্য যোগ্যতা সমূহ :
আপনি যদি অনলাইন মাধ্যমে আবেদন জানাতে চান তাহলে আপনাকে বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হবে। প্রথমত আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স হওয়া চাই নূন্যতম ২৫ বছর থেকে সর্বাধিক ৬০ বছরের মধ্যে। এছাড়া যদি আপনি অন্য কোন প্রকল্পের সুবিধা না পেয়ে থাকেন তাহলে আবেদন জানাতে পারবেন।
তবে যোগ্যতা এখানেই থেমে নেই আরো কিছু বিশেষ যোগ্যতা রয়েছে। যদি আপনার পরিবারে কোন সরকারি চাকরিজীবী ব্যক্তি না থাকে, অথবা শহর অঞ্চলে আপনার বাড়ি তিন ঘর ছাদ যুক্ত না হওয়ায়, নিজে কোন সরকারি চাকরির সঙ্গে যুক্ত না হন, কিংবা পরিবারে ইনকাম ট্যাক্স না দেন, তাহলে এই প্রকল্পের আওতায় আসতে পারেন।
তবে এই সমস্ত যোগ্যতা গুলি পূরণ করলেই, সাথে সাথে আপনাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা যাচাই করার পরেই আপনাকে এই প্রকল্পের আওতায়।তবে প্রাথমিকভাবে আপনাকে আবেদন করে নেওয়াই ভালো, পরবর্তী পদক্ষেপের জন্য আপনি নিকটবর্তী সরকারি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
কি কি ডকুমেন্টস প্রস্তুত থাকবেন?
এক্ষেত্রে আবেদনকারীর বিভিন্ন ধরনের ডকুমেন্টস এর মধ্যে রয়েছে আধার কার্ড ও ভোটার কার্ড।
পরিবারের বিভিন্ন তথ্য যেমন জমির পরিমাণ, রেশন কার্ডের তথ্য, প্যান কার্ডের তথ্য, সরকারি চাকরি আছে কিনা এবং ইনকাম ট্যাক্স দেন কিনা। কোন মাধ্যমে আয় করে থাকেন, ইত্যাদি নানা বিষয়গুলি উল্লেখ করতে হবে।
এর পাশাপাশি পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের আধার কার্ড এবং সদস্য গুলির মধ্যে যার ভোটার কার্ড রয়েছে তার ভোটার কার্ড। এছাড়াও একটি বৈধ মোবাইল নম্বর দিয়ে আপনাকে আবেদন করতে হবে।
বিশেষ ঘোষণা : এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম ঘটনা করে জানানো হয়নি, ভবিষ্যতে এ সংক্রান্ত কোনো আপডেট আসলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে, সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।
