Suvendu Adhikari :কৃষকদের ২৫-৩০ হাজার সঞ্চয়, ৪ লক্ষ কৃষকদের জন্য সুসংবাদ

By Bongosathi News Desk

Published on:

এবার কৃষকদের জন্য ফের এক দারুন ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করে চালান বছরে প্রায় ২৫,০০০ থেকে ৩০০০০ টাকা বাঁচতে চলেছে সমস্ত কৃষকদের। কৃষকদের উদ্দেশ্যে এদিন বেশ কয়েকটি ঘোষণা করেছিলেন তিনি। তার মধ্যে এই ঘোষণাটি হল একদমে অভিনব একটি ঘোষণা। আজকের প্রতিবেদনে জানবো কিভাবে কৃষকদের ২৫ থেকে ৩০ হাজার টাকা বছরে সেভ হবে।

 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব বর্ধমানের এক প্রশাসনিক জনসভায় গিয়ে জানান, এবার থেকে কৃষকেরা বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকা সেভ করতে পারবেন, রাজ্য সরকারের এই প্রকল্পে। রাজ্যের প্রায় ৪ লক্ষেরও বেশি কৃষক এই প্রকল্পের আওতায় পড়বেন বলে তিনি জানান। এবার থেকে এই চার লক্ষ কৃষক প্রতিবছর ২৫ থেকে ৩০ হাজার টাকার ছাড় পাবেন এবং এই ভর্তুকি দিবে সরকার।

 

মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানান, রাজ্যের প্রায় চার লক্ষ কৃষক এমন রয়েছেন যাদের প্রতি ইউনিটে দুই টাকা করে বিদ্যুৎ বিলে ছাড় দিবে সরকার। এর ফলে এই বিদ্যু বিলের ছাড় বছরে গিয়ে মোট দাঁড়াবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। এমনকি তিনি এও জানান এর জন্য সরকারের বাড়তি খরচ হবে বছরে প্রায় ৩০০ কোটি টাকা। সব মিলিয়ে এটিও কৃষকদের জন্য এক বিরাট খুশির খবর হতে চলেছে।

 

কৃষকদের উদ্দেশ্যে তিনিও জানান, গত সরকার যেখানে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে দিত কিন্তু বর্তমান সরকার তার বাড়িয়ে বছরে ৯ হাজার টাকা করে কৃষকদের দিবেন। অর্থাৎ বছরে আরো তিন হাজার টাকা অতিরিক্ত পেতে চলেছেন রাজ্যের কৃষকেরা। কৃষকদের উদ্দেশ্যে এদিন তিনি আরো বেশ কয়েকটি ঘোষণা করে থাকেন।

 

তিনি জানান আগের সরকার যেখানে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে এবং তার মূল্য অনেক কম দিত। এবার কৃষকদের জন্য ধানের নূন্যতম সহায়ক মূল্য ২৭০০ টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ যে সমস্ত কৃষকরা ধান বিক্রি করতে চান সেই সমস্ত কৃষকদের ধান ক্রয় করবে রাজ্য সরকার।