শৌচাগার করতে ১২,০০০ দিচ্ছে কেন্দ্র সরকার, ঘরে বসে আবেদন করুন –

By Bongosathi News Desk

Published on:

সরকারের বহু চর্চিত একটি প্রকল্প হল স্বচ্ছ ভারত মিশন ( SBM)। কেনই বা চর্চিত হবে না কারণ এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে ১২,০০০ টাকা ব্যাংক একাউন্টে সরাসরি ট্রান্সফার করা হচ্ছে। যদি আপনি এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা না নিয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। আপনি ঘরে বসে আবেদন করে পেতে পারেন ১২,০০০ টাকা সরকারি সুবিধা। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করা যাবে?

 

কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার আসার পর ২০১৯ সালের মধ্যে প্রায় ১২ কোটিরও বেশি পরিবারে উন্মত্তৌচাগার রুখতে এই প্রকল্পের শুভ উদ্বোধনী করা হয়। প্রথম দিকে এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হত না।  প্রথম দিকে সরকারের দ্বারা কন্টাক্টটর করতে এই টয়লেট তৈরির কাজ করে দেওয়া হতো। এর জন্য উপভোক্তাকে শুধু ১ হাজার টাকা জমা করতে হতো।

 

কিন্তু দিনে দিনে এই প্রকল্পে আরো নতুন কিছু সুবিধা যুক্ত হয়ে যায়। বর্তমানে এই প্রকল্পে আবেদন করলে সরাসরি ব্যাংক একাউন্টে ১২ হাজার টাকা দেওয়া হচ্ছে। তবে অবশ্যই আপনাকে এই প্রকল্পের যোগ্যতা গুলি পূরণ করতে হবে। তাই আপনি যদি এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা না নিয়ে থাকেন এবং আপনার বাড়িতে শৌচাগার এর প্রয়োজন হয়ে থাকে, তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারেন।

 

এর জন্য কি কি শর্ত থাকতে হবে :

  • প্রথমত আপনি কিংবা আপনার পরিবার এ প্রকল্পের সহায়তা আগে পেলে নাও পেতে পারেন। তবে যদি আপনি বর্তমানে পরিবার ভাগ হয়ে থাকেন তাহলে আবেদন করে নিতে পারেন।
  • আপনার বাড়িতে আগে থেকে পাকা টয়লেট খোর থাকলে আবেদন করতে পারবেন না।
  • আপনার যদি ছাদের ঘর থাকে আবেদন জানাতে পারবেন না।
  • কেবল যদি আপনার বাড়িতে কোন রকম শৌচাগার না থাকে এবং প্রয়োজন হয়ে থাকে তাহলেই আবেদন করতে পারেন।

 

কিভাবে আবেদন জানানো যায় :

এক্ষেত্রে দুইভাবে আবেদন জানানো যায় প্রথমত অনলাইন এবং দ্বিতীয়ত অফলাইন।

অনলাইন আবেদন প্রক্রিয়া

  • এজন্য আপনাকে সর্বপ্রথম google এ গিয়ে সার্চ করতে হবে SBM অথবা IHHL।
  • এরপর আপনার সামনে যে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে সেখানে গিয়ে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • মোবাইল otp দিয়ে এই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে
  • এরপর সেই মোবাইল নম্বর ও যাবতীয় তথ্য দিয়ে আবার লগইন করতে হবে
  • তারপর আপনার সামনে যে ফর্মটি খুলে যাবে সেটি যথাযথভাবে পূরণ করতে হবে
  • মনে রাখতে হবে আপনার আধার কার্ডের নাম্বার সঠিক থাকতে হবে
  • শেষে গিয়ে আপনাকে ব্যাংক একাউন্টের এক কপি ছবি আপলোড করতে হবে।

 

অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া :

যদি আপনি অফলাইন মাধ্যমে আবেদন জানাতে চান তাহলে আপনাকে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিস অথবা মিউনিসিপালিটি বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে গিয়ে উপযুক্ত ফরম পূরণ করে আপনি অফলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন।

তবে যেহেতু অনলাইন মাধ্যমে এর আবেদন গ্রহণ করা হচ্ছে আপনি চাইলে অনলাইনে আবেদন করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না ঘরে একটি মোবাইল ফোন থাকলেই আবেদন করা সম্ভব।