টাটা পাঙ্খ স্কলারশিপ! পাবে ১৮,০০০ পর্যন্ত সহায়তা, দেখুন বিস্তারিত – TATA Pankh Scholarship 2026

By Bongosathi Career Team

Published on:

TATA Pankh Scholarship 2026: পড়াশোনার খরচ নিয়ে চিন্তায় থাকা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্কলারশিপের সুযোগ। Tata Capital Pankh Scholarship 2026-27-এ যোগ্য পড়ুয়াদের সর্বোচ্চ ১৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

নিদিষ্ট ক্লাসে স্কুলে বর্তমানে পড়াশোনা করছে, তারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে নম্বর, পরিবারের আয় এবং অন্যান্য যোগ্যতার শর্তগুলো দেখে নেওয়া জরুরি।

কারা পাবেন এই স্কলারশিপ?

এই স্কলারশিপে মূলত দুই ধরনের পড়ুয়া আবেদন করতে পারবে। যারা অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে ১০ম শ্রেণি বা সমতুল্য পরীক্ষা পাশ করে বর্তমানে একাদশ কিংবা দ্বাদশ শ্রেণিতে পড়ছে, তারা সকলে আবেদন করতে পারবে।

আবার যারা ১২শ শ্রেণি পাশ করে BA, BSc, BCom-এর মতো Graduation Course, Diploma অথবা ITI-তে পড়াশোনা করছে, তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

এক্ষেত্রেও আগের পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে ভারতের বাসিন্দা এবং পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে।

কত টাকা পাওয়া যাবে?

মনে রাখতে হবে, এই স্কলারশিপে প্রত্যেক পড়ুয়া একই পরিমাণ টাকা পাবে না। আগের পরীক্ষায় কত শতাংশ নম্বর রয়েছে এবং বর্তমানে কোন স্তরে পড়াশোনা করছে, তার উপর আর্থিক সহায়তার পরিমাণ নির্ভর করবে।

একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে ৬০-৮০ শতাংশ নম্বরে ১০,০০০ টাকা দেওয়া হবে, ৮০-৯০ শতাংশে ১২,০০০ টাকা এবং ৯০ শতাংশের বেশি নম্বর থাকলে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত পাবে।

অন্যদিকে, Graduation, Diploma এবং ITI পড়ুয়াদের ক্ষেত্রে ৬০-৮০ শতাংশ নম্বরে ১২,০০০ টাকা, ৮০-৯০ শতাংশে ১৫,০০০ টাকা এবং ৯০ শতাংশের বেশি নম্বর থাকলে সর্বোচ্চ ১৮,০০০ টাকা পর্যন্ত সহায়তা মিলবে।

তবে ১৮,০০০ টাকা সর্বোচ্চ সীমা। প্রকৃত অর্থের পরিমাণ কোর্সের ফি-সহ নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নির্ভর করে থাকে।

কারা অগ্রাধিকার পেতে পারেন?

যোগ্যতার শর্ত পূরণ করে বিভিন্ন শ্রেণির পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে কিছু আবেদনকারীর ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন। যেমন ছাত্রী, প্রতিবন্ধী পড়ুয়া, অনাথ শিশু এবং যাদের বাবা-মায়ের মধ্যে কোনও একজন মারা গিয়েছেন, এমন আবেদনকারীরা।

তবে অগ্রাধিকার থাকলেই স্কলারশিপ নিশ্চিত হবে, এমনটা কিন্তু সঠিক নয়। চূড়ান্ত নির্বাচন নির্ধারিত নিয়ম ও যাচাই প্রক্রিয়ার ভিত্তিতে হবে।

কী কী নথি লাগবে?

আবেদন করার আগে প্রয়োজনীয় নথিগুলো স্ক্যান করে রাখলে ফর্ম পূরণ করতে সুবিধা হবে। আবেদন করতে প্রয়োজন হতে পারে—

  • • আধার কার্ড বা অন্য একটি পরিচয়পত্র
  • • পাসপোর্ট সাইজের ছবি
  • • জাতিগত শংসাপত্র, যদি প্রযোজ্য হয়
  • • প্রতিবন্ধী শংসাপত্র, যদি প্রযোজ্য হয়
  • • আগের পরীক্ষার মার্কশিট
  • • বর্তমান ক্লাসের ID Card
  • • Bonafide Certificate অথবা ফি রসিদ
  • • পরিবারের আয় সংক্রান্ত শংসাপত্র
  • • আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য

নথি আপলোড করার সময় ফর্মে দেওয়া তথ্যের সঙ্গে কাগজপত্রের তথ্য মিলছে কি না, সেটি যাচাই করে নিবেন।

কীভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপের আবেদন অনলাইনে করতে পারবে। প্রথমে Buddy4Study-এর Tata Capital Pankh Scholarship-এর আবেদন পেজে যেতে হবে।

সেখানে Apply Now অপশনে ক্লিক করে আবেদন শুরু করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে সরাসরি লগইন করতে হবে। নতুন আবেদনকারী হলে নাম, মোবাইল নম্বর, ইমেল ID-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

রেজিস্ট্রেশন হয়ে গেলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করতে হবে। এরপর আবেদন ফর্মে ব্যক্তিগত তথ্য, পড়াশোনার তথ্য-সহ প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করতে হবে।

এরপর চাওয়া নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। পুরো ফর্মটি ভালোভাবে দেখে Submit করতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় রেকর্ড বা প্রিন্টআউট নিজের কাছে রেখে দিবেন।

আবেদনের শেষ তারিখ কবে?

Tata Capital Pankh Scholarship 2026-27-এর আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২৬। তাই শেষ মুহূর্তের জন্য আবেদন ফেলে না রেখে আগে থেকেই ফর্ম পূরণ করে রাখা ভালো। মনে রাখবেন স্কলারশিপের জন্য আবেদন করতে কোনও ফি লাগবে না।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

স্কলারশিপের নাম: Tata Capital Pankh Scholarship 2026-27
কারা আবেদন করতে পারবেন: ১০ম ও ১২শ শ্রেণি পাশ করা পড়ুয়া আবেদন করতে পারবেন।
ন্যূনতম নম্বর: ৬০ শতাংশ থাকতে হবে
পারিবারিক আয়: বছরে ৪ লক্ষ টাকার কম হতে হবে।
সর্বোচ্চ আর্থিক সহায়তা: ১৮,০০০ টাকা পর্যন্ত পাবে কিন্তু নিয়ম অনুযায়ী।
আবেদন পদ্ধতি: অনলাইন
শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬
আবেদন পোর্টাল: Buddy4Study

 

যারা যোগ্যতা পূরণ করবে এবং এই স্কলারশিপ পেতে আগ্রহী হবে তাদের জন্য এমন দারুণ সুযোগ হাত ছাড়া করা উচিৎ নয়। এখানে আর্থিক সাহায্যের পরিমান অন্যান্য স্কলারশিপের থেকে বেশ ভালো। তবে যোগ্যতা পূরন করা এখানে গুরুত্বপূর্ণ বিষয়।