Business Idea : দীর্ঘদিন ধরে একটি ভালো ব্যবসার খোঁজে রয়েছেন? আপনি কি চান এমন একটি ব্যবসা শুরু করতে যা যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নতি করা যায়? তাহলে আপনার জন্য একটি সেরা বিজনেস আইডিয়া নিয়ে আসা হয়েছে। আজকের এই প্রতিবেদনে সেই আইডিয়া সম্পর্কে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।
ব্যবসা শুরু করার আগে একটি কথা মাথায় রাখা দরকার আপনি যে ব্যবসা শুরু করতে চান তার বর্তমানে চাহিদা কেমন রয়েছে। আজকে যে ব্যবসাটির সম্পর্কে বলতে যাচ্ছি এই ব্যবসার বর্তমানে সব থেকে বেশি চাহিদা রয়েছে। কেননা এই ব্যবসা মোবাইল ফোনের সঙ্গে জড়িত রয়েছে।
মোবাইল ফোন একটু পুরাতন হলেই তার বিভিন্ন সরঞ্জামের সমস্যা দেখা যায়। শুধু তাই নয় প্রত্যেক মোবাইল ফোনের কিছু অতিরিক্ত সরঞ্জাম থাকে। এবার আপনি যদি এই ডিজিটাল যুগের এই ব্যবসা করতে পারেন তাহলে খুব সহজেই বড় হতে পারেন।
সবথেকে বড় কথা হলো এই ব্যবহার শুরু করতে বেশি পুঁজিও লাগেনা। মাত্র কয়েক হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। আরো একটি বড় ব্যাপার হল, এখানে যত পুঁজি খাটাতে পারবেন ঠিক ততই লাভ করতে পারেন। কিছু কিছু জিনিস আছে যেখানে ১০০ শতাংশ মার্জিনও লাভ হয়।
এই ব্যবসা শুরু করতে আপনাকে একটি বাজারের মধ্যে ছোট্ট জায়গা ভাড়া নিতে হবে। অথবা আপনার নিজের জায়গা হলে সেখান থেকেই এই ব্যবসা শুরু করতে পারেন। যদি মানুষের ভীড় থাকে এবং আপনার নাম এবার সবাই জেনে যায় তাহলে কাস্টমারের লাইন দাড়িয়ে যাবে।
আপনি এখানে মোবাইলের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করতে পারেন যেমন – চার্জার, হেডফোন, স্ক্রিন গার্ড, ব্যাক কভার, আরো অন্যান্য। এর সঙ্গে আপনি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিসও বিক্রি করতে পারেন।
সব থেকে বড় কথা হলো এই ব্যবসায়ী কোন অভিজ্ঞতার প্রয়োজন হয় না। বর্তমানে বিভিন্ন হোলসেলার দোকানে দোকানে বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করার জন্য দিয়ে যাচ্ছেন। তাই সহজেই আপনি মার্কেট বুঝতে পারবেন।
এই ব্যবসার লাইন একবার বুজতে পারলে ধীরে ধীরে বড় আকারে পরিনত করতে পারেন। আপনার পুঁজি বাড়লে ব্যবসার পরিধিও বাড়বে। এই ব্যবসায় এখনো পর্যন্ত প্রায় ৯০ শতাংশ সফল হয়েছে।
আপনিই চাই এই ব্যবসা অতি দ্রুত শুরু করতে পারেন কিন্তু তার আগে বাজার বিবেচনা করে দেখে নিবেন। আপনার এরিয়ায় কম্পিটিশন কেমন, চাহিদা কতটা এবং মানুষের সমাগম আছে কিনা। সব ঠিক থাকলে এই ব্যবসায় পা রাখতে পারেন।

Bongosathi Career Team মূলতঃ ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। আমাদের এই টিমের সদস্যরা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আপডেট, ব্যাঙ্কিং সেক্টর বা সরকারি চাকরির খবর, এবং অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়াগুলো আমরা বিশ্লেষণ করে এখানে তুলে ধরি। আমাদের লক্ষ্য হল পশ্চিমবঙ্গের যুবসমাজকে সঠিক তথ্য দিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করা।





