অন্নপূর্ণার টাকা ঢোকেনি? কোথায় অভিযোগ জানাবেন? দেখুন বিস্তারিত – Annapurna Helpline

By Raj Al

Published on:

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন রাজ্যের বহু মহিলার মধ্যে দুঃশ্চিতার দিন কাটছে। কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, আবার কেউ এখনও অপেক্ষায় রয়েই গেছেন টাকা পাবে বলে। আপনার ক্ষেত্রেও যদি সেপ্টেম্বর মাসের টাকা না এসে থাকে, তাহলে কী করবেন? আজকের প্রতিবেদনে ধাপে ধাপে জেনেনিন

তবে আর এই নিয়ে চিন্তার কিছু নেই। টাকা না পাওয়ার কারণ জানতে এবং প্রয়োজন হলে অভিযোগ জানাতে নির্দিষ্ট ব্যবস্থা চালু করেছে সরকার। বড় কথা হলো বাড়িতে বসেই ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন।

অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের টাকা

আমরা সকলে জানি, সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই দফায় প্রায় ১ কোটি ৬৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে মূখ্যমন্ত্রী জানান।

তবে জেনে রাখা ভালো সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা একই সময়ে পৌঁছবে, এমনটা কিন্তু নাও হতে পারে। তাই এখনও টাকা না ঢুকলে আগে নিজের অ্যাকাউন্টটি একবার ভালো করে দেখে নিতে পারেন। না হলে এমনিতেই দেখে কোনো সমাধান হবে না

তবপ অনেক সময় ব্যাঙ্কের দিক থেকেও টাকা জমা হতে কিছুটা সময় লাগতে পারে। তাই টাকা না আসা মানেই যে আপনি প্রকল্পের সুবিধা থেকে বাদ গেছেন এমনটা কিন্তু একেবারে বলা ঠিক নয়। যথাযথ কারন ছাড়া কেও বাদ পরার কথা নয়। তবে এই জায়গাতেই সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। অনেকে যোগ্য উপভোক্তা হয়েও যদি টাকা না ওাই, তাহলে বিষয়টি জানার জন্য কোথায় যোগাযোগ করতে হবে ?

এবার তার সমাধান পাওয়া গেল। এর জন্যই রয়েছে সরকারি হেল্পলাইন নম্বর। সরাসরি ফোন করে অন্নপূর্ণা যোজনার টাকা সংক্রান্ত সমস্যার কথা জানাতে পারবেন আপনি।অভিযোগ জানানোর হেল্পলাইন নম্বরটি হল: ৮২৮২০ ৮২৮২০

তবে প্রতিদিন কল করলে হবে না। সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করার কথা জানানো হয়েছে। তবে অন্যান্য সরকারি ছুটির দিনও বন্ধ থাকতে পারে।

ফোন করার আগে এই কাজটা করে রাখুন

হেল্পলাইনে ফোন করার সময় নিজের প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখতে হবে। নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য বা প্রকল্পের সঙ্গে যুক্ত প্রয়োজনীয় বিবরণ বা ডকুমেন্টস লাগতে পারে। তাই কল করার আগে সবকিছু গুছিয়ে রাখলে কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে না। আপনার সমস্যাটাও সহজে উপস্থাপন করতে পারবেন।

আর এখানে একটা বিষয় মনে রাখা জরুরি—কাউকে OTP, PIN বা ATM-এর গোপন তথ্য দেওয়া যাবে না। সরকারি প্রকল্পের টাকা নিয়ে অভিযোগ করতে গিয়ে যেন প্রতারণার শিকার না হন এই বিষয়ে সতর্ক থাকবেন।

কল ছাঢাও ইমেলেও অভিযোগ

যদি আপনার ফোনে যোগাযোগ করতে সমস্যা হয় ইমেলের মাধ্যমেও অভিযোগ জানানো যেতে পারে। এই জন্য [asap@wb.gov.in](mailto:asap@wb.gov.in) ঠিকানায় সমস্যার কথা বিস্তারিত ভাবে লিখে পাঠাবেন।

অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের টাকা এখনও না পেলেও হতাশ হবেন না। আগে অ্যাকাউন্ট যাচাই করতে পারেন, তারপর প্রয়োজন হলে নির্দিষ্ট মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। আপনি চাইলে নিকটবর্তী সরকারি অফিস যেমন গ্রাম পঞ্চায়ত, ব্লক, পৌরসভায় গিয়ে যোগাযোগ করতে পারেন৷