ডাটা এন্ট্রি অপারেটর হওয়ার সুযোগ কলকাতায়, সরাসরি ইন্টারভিউ মাধ্যমে বাছাই – WB Data Entry Operator Interview Notice

By Scheme Expert

Published on:

WB Data Entry Operator Interview Notice

আপনি কি দীর্ঘদিন ধরে একটি চাকরির অপেক্ষায় রয়েছেন? শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার জানেন? তবুও আপনার হাতে এখনো পর্যন্ত কোন সুযোগ আসেনি। তাহলে আজকে আপনার জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যেখানে ডাটা এন্ট্রি অপারেটর হওয়ার সুযোগ থাকছে আপনার হাতেই। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার জানলে এই পদে সুযোগ নিতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে আবেদন করা যাবে। ছেলে কিংবা মেয়ে উভয় প্রার্থীদের জন্য সুযোগ থাকবে।

WB Data Entry Operator Interview Notice

ইতিমধ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশন অনুযায়ী ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী করছে। আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর পদে কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন এবং আপনার উপযুক্ত যোগ্যতা থাকে তাহলে এই সুযোগে অংশগ্রহন পারেন। সব থেকে বড় কথা হল এখানে কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে আপনার কাছে সুযোগ থাকছে।

 

সুযোগ নিতে গেলে কি যোগ্যতা থাকতে হবে :

বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সুযোগ নিতে পারবেন। এখানে যে কোন শাখায় গ্রাজুয়েট পাশ করা থাকলেই অংশগ্রহণ করতে পারবেন তবে তার পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে। ঘন্টায় ৮০০০ কি ডিপ্রেশন কম্পিউটার স্পিড থাকতে হবে।

 

কিভাবে আবেদন জানাতে হবে :

যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ করা হয়, আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের এক্ষেত্রে আগেভাগে কোন আবেদন পত্র জমা করতে হবে না। যদি প্রার্থীরা আগ্রহী হয় তাহলে সরাসরি ইন্টারভিউ এর দিন উপস্থিত হতে পারেন এবং সেখানে একটি বায়োডাটা যা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি সঙ্গে জারি করা হয়েছে সেটি পূরণ করে জমা করতে হবে। তার সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলির জেরক্স কপিও জমা করতে হবে।

পড়তে পারেন: বেকারদের ৫০ লক্ষ পর্যন্ত লোন, ৩৫ শতাংশ সরকারি সাবসিডি – PMEGP Business Loan Apply

 

কি কি ডকুমেন্টস প্রয়োজন :

এখানে প্রার্থীর বেশ কিছু জরুরী ডকুমেন্টস এর জেরক্স কপি সঙ্গে অরিজিনাল নিয়ে উপস্থিত থাকতে হবে। নিচের সেই সমস্ত ডকুমেন্টস এর নাম দেওয়া হল।

  • প্রার্থীর আধার কার্ড ও ভোটার কার্ড
  • বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিক এডমিট কার্ড
  • পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি
  • জাতিগত সার্টিফিকেট থাকলে তার কপি
  • শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
  • কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে
  • এছাড়াও অন্যান্য যদি থাকে

 

কিভাবে প্রার্থী বাছাই করা হবে :

যে সমস্ত প্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর হতে ইচ্ছুক সে সমস্ত প্রার্থীদের এখানে আগে কোন আবেদনপত্র জমা করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন একটি বায়োডাটা জমা করতে হবে। তারপর প্রার্থীদের ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে হবে। কোন লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি প্রার্থী বাছাই করা হবে। যদি ইন্টারভিউ ও কম্পিউটার টেস্টে আপনি সফল হয়ে যান তাহলে পরবর্তীতে ফাইনাল লিস্টের মাধ্যমে আপনার নাম দেখতে পারেন সিলেক্ট হয়েছেন কিনা।

 

মাসিক সাম্মানিক ও চাকরির ধরন :

বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ স্থায়ী হবে না অর্থাৎ কন্ট্রাকচুয়াল হিসেবে নেওয়া হবে। আপাতত এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল হিসেবে নেওয়া হবে তবে পরবর্তীতে মেয়াদ বৃদ্ধি হতে পারে। এখানে যদি আপনি নিযুক্ত হন তাহলে মাসিক সাম্মানি হিসেবে প্রতি মাসে ১২০০০ টাকা পেয়ে যাবেন।

 

ইন্টারভিউ তারিখ ও সময় :

যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ এ উপস্থিত হতে চাই তাদের আগামী দুই সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ইন্টারভিউ এ উপস্থিত হতে হবে। তবে মনে রাখতে হবে সকাল ১০ টা হইতে রিপোর্টিং করতে হবে ।

 

ইন্টারভিউ এর স্থান :

ইন্টারভিউ উপস্থিত হতে গেলে আপনাকে কলকাতার নিচে উল্লেখিত জায়গায় উপস্থিত হতে হবে -CNCI 2nd Campus, Street No-299, DJ Block, Action Area1D, Newtown, Kolkata-700160.

 

আরও পড়ুন: শুরু হচ্ছে যুব শক্তি পোর্টাল? মাসে ৩০০০ পেতে দেখেনিন শর্ত সমূহ – Yuba Shakti Prakalpo Apply Portal

যে সমস্ত প্রার্থীরা এখানে অংশগ্রহণ করতে চাই তাদের আগে অফিসিয়াল নোটিশ ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ রইল। নিচে অফিসে নোটিশ এবং তার সঙ্গে সংশ্লিষ্ট আবেদন পত্র দেওয়া হল –

অফিসিয়াল নোটিশ : চেক করুন