
আপনার নতুন মুখ্যমন্ত্রী বসার পর অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ইতিমধ্যে মহিলারা জুন মাস থেকে ৩০০০ টাকা পাওয়া শুরু করেছেন। কিন্তু এখন শুধু ৩০০০ নয় মহিলারা পাবেন ৫০০০ টাকা। সব থেকে বড় কথা হল, সেপ্টেম্বর মাস থেকে চালু হয়ে যাবে এই ৫০০০ টাকা পাওয়া। রাজ্যের মহিলাদের জন্য ডাবল ধামাকা। কিভাবে এই ৫০০০ টাকা প্রতি মাসে পাবেন? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
নতুন সরকার আসলে পুরনো সমস্ত প্রকল্পের নাম পরিবর্তন করা শুরু হয় এবং এমনকি আর্থিক সাহায্যও বৃদ্ধি করা হয়। যেখানে মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে ১৫০০ টাকা পেতো এখন সেখানে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩০০০ টাকা পাচ্ছেন। কিন্তু সরকার এখানেই থেমে নেই, গত কয়েকদিন আগে জানানো হয়েছিল পুজোর আগে মহিলাদের জন্য আরো এক সুখবর আসতে চলেছে। মহিলারা এবার এই ৩০০০ টাকার পাশাপাশি আরো বিশেষ সুবিধা পেতে চলেছেন।
গত জুন মাস থেকে শুরু হয় অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। যদিও এখনো পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়নি, তার মধ্যে সরকার নতুন একটি ঘোষণা করে ফেললেন। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণার ৩০০০ পাশাপাশি আরো অতিরিক্ত কিছু টাকা যুক্ত হয়ে ৫০০০ টাকা পেতে চলেছেন রাজ্যের মহিলারা। এমনকি এও জানানো হয়েছে , সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ পুজোর আগেই এই সুবিধা পেতে পারেন রাজ্যের মহিলারা।
এদের মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে অনেকেই ৩,০০০ টাকা পাচ্ছেন। এমন অনেক মহিলা রয়েছেন, যারা ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে কিন্তু আগে থেকেই বিধবা ভাতা পাচ্ছেন। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনা এবং বিধবা ভাতা দুটি প্রকল্পে চালু থাকছে -সেই সমস্ত মহিলাদের। অর্থাৎ ৩০০০ এবং তার সঙ্গে বিধবা ভাতার টাকা যুক্ত হয়ে প্রায় প্রতিমাসে ৫০০০ টাকা পেতে চলেছেন সেই সমস্ত মহিলা।
সব থেকে বড় কথা হল, অন্নপূর্ণা যোজনা সঙ্গে বিধবা ভাতার টাকা একসঙ্গে পেতে চলেছেন মহিলারা। এখন অনেকের মধ্যে প্রশ্ন সেপ্টেম্বরে কবে নাগাদ অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পারেন মহিলারা। জানা যায় দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনা টাকা পেতে চলেছেন রাজ্যের মহিলারা। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোন রকম ঘোষণা করা হয়নি।
ইতিমধ্যে যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে এবং ভেরিফিকেশন প্রক্রিয়ায় রয়েছে, তাদের কাজ চলছে। আগামী কিছুদিন এই কাজ চললে এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হলেই অন্নপূর্ণা যোজনা টাকা পেয়ে যাবেন সেই সমস্ত মহিলারাও।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




