কৃষক বন্ধু নাকি পিএম কিষান? কি বলছে কৃষি দপ্তর? জানুন বিস্তারিত – WB Krishak Bandhu Prakalpo

By Bongosathi News Desk

Published on:

কৃষকদের জন্য ফের বিরাট আপডেট আসলো। অনেকের মধ্যে প্রশ্ন কৃষকরা ইতি মধ্যে দুটি প্রকল্পের সুবিধা পেতেন। তারা কি এই দুটির প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন নাকি একটা পেলে আরেকটা পাবেন না? একই পরিবারে কজন কৃষক এই প্রকল্প গুলোর সুবিধা পাবেন? আজকের এই প্রতিবেদনে রাজ্যের কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব – WB Krishak Bandhu Prakalpo

 

রাজ্য তথা দেশের কৃষকদের জন্য আর্থিক সহায়তার জন্য ইতিমধ্যে দুটি প্রকল্প চালু করা রয়েছে। একটা হল কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প অন্যটি হলো রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প। এবার রাজ্যে পালাবদলের পর অনেকের মধ্যে একটাই প্রশ্ন ঘটছে যারা ইতিমধ্যে দুটি প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা আগামীতে কীভাবে এবং কোন প্রকল্পে টাকা পেতে পারেন?

 

এদিকে রাজ্য সরকারের কৃষি মন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, যারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননীধি প্রকল্পের অধীনে সুবিধা পাচ্ছেন তারা আগামীতেও সেই একই ভাবে পেয়ে যাবেন। তবে যারা এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের অসুবিধা পাচ্ছিলেন তারা আগামীতে আর দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাবেন না। কিন্তু যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান যোজনার আওতায় আসেননি কেবল কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা আগামীতেও এই আর্থিক সাহায্য পেয়ে যাবেন। 

 

তবে এই টাকা এমনিতেই সবার একাউন্টে দেওয়া হবে না। বর্তমানে রাজ্য জুড়ে চলছে যাচাই-বাছাই প্রক্রিয়া। কৃষকদের সমস্ত নথি যাচাই করে দেখছেন কৃষি দপ্তর। যাচাইয়ের মাধ্যমে যে সমস্ত বৈধ কৃষকরা থাকবেন কেবল সেই সমস্ত কৃষকরায় আর্থিক সুবিধা পাবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী কিষান যোজনা অধীনে সমস্ত বৈধ কৃষকেরাও আগামীতে এই প্রকল্পের সুবিধা পেতে থাকবেন। 

 

এদিকে জানা যায় রাজ্যে মোট প্রায় ১ কোটি ১০ লক্ষ কৃষক রয়েছেন। যাদের মধ্যে প্রায় ৩৯ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা অধীনে রয়েছেন। বাকি ৭১ লক্ষ কৃষকের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে যাচাই করনের সময় ফ্রম জমা করে প্রায় ৪২ লাখের মতো। ৪২ লাখের মধ্যে প্রায় 39 লাখ কৃষক বৈধ বলে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনা হয়েছে। পাশাপাশি প্রায় তিন লক্ষ কৃষক এখনো পর্যন্ত যথার্থ নথি জমা করতে পারেনি বলে অবৈধ ধরে নেওয়া হয়েছে। 

 

এদিকে এও জানা যায়, গত সরকারের আমলে একই পরিবারের ছেলে, স্ত্রী ও স্বামী সকলেই কৃষক বন্ধুর সুবিধা পেতেন। কিন্তু বর্তমান সরকার পরিবারের সকল সদস্যকে কৃষক হিসেবে গণ্য করতে চাই না। যে তো পরিবারের যেকোনো একজনই কৃষক হতে পারে। 

 

তবে এখানে আরেকটি বড় আপডেট হলো, এর আগে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে একর বা তার বেশি জমি থাকলে বছরে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হতো। কিন্তু বর্তমান সরকার তা কমিয়ে বছরের ৬০০০ টাকার করার সিদ্ধান্ত নিতে চলেছে। এদিকে প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা অধীনে যে সমস্ত উপভোক্তা রয়েছেন তারা আগের মতো সুবিধা পেয়ে যাবেন।