জমির আধার কার্ড করবে রাজ্য, এক নম্বরের জমির ইতিহাস ও ভূগোল – WB Land Aadhaar Card

By Scheme Expert

Published on:

WB Land Aadhaar Card

WB Land Aadhaar Card :এবার মানুষের আধার কার্ডের মত জমির ও আধার কার্ড করা হবে। রাজ্য সরকার এবারে নতুন পরিকল্পনা করছে, যাতে জমির প্রত্যেক প্লটকে একটি করে মানুষের আধার কার্ডের মত নাম্বার দেওয়া যায়। এই নাম্বারের উপর ভিত্তি করে সেই প্লট কে চেনা হবে এবং সেই সংক্রান্ত কাজও করা হবে। সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে এই কাজ সম্পন্ন করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকার এই কাজকে ত্বরান্বিত করার জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন। WB Land Aadhaar Card

WB Land Aadhaar Card

জমির আধার কার্ড

জানা গিয়েছে, যেভাবে প্রত্যেক মানুষের একটি আধার নাম্বার থাকে এবং সেখানে ১২ ডিজিটের নম্বর থাকে, ঠিক একই ভাবে ১২ ডিজিটের নম্বর নিয়ে জমির প্লট গুলিকেউ একটি বিশেষ নম্বর দেওয়া হবে। এই নম্বরকে বলা হয়ে থাকে’ ইউনিফাইট ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর’। প্রত্যেক জমির প্লটকে আলাদাভাবে চিনতে এমন একটি পদ্ধতি আনা হচ্ছে রাজ্য সরকারের তরফে। 

জমির প্লট অনুযায়ী কাজ

আধিকারিকদের মধ্যে একাংশ জানাচ্ছেন, শীঘ্রই এই প্রক্রিয়া চালু করা হবে এবং প্রত্যেক প্লট ধরে তাদের আলাদা করে আধার নম্বর প্রদান করা হবে। গোটা রাজ্যে প্রায় ৪২ হাজারেরও বেশি মৌজা রয়েছে এবং তার অন্তর্ভুক্ত প্রায় ছয় কোটিরও বেশি প্লট রয়েছে। প্রত্যেক লটকে একটি ইউনিক নাম্বার দিয়ে চেনা হবে। 

জমি জালিয়াতি রুখতে পদক্ষেপ

সরকারি আধিকারিকদের দাবি, রাজ্যে এই ধরনের প্রক্রিয়া চালু হলে- ফলে প্রত্যেক প্লট একটি জীবন পাবেন। অর্থাৎ ভবিষ্যতে সেই প্লট সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে। পাশাপাশি জমি নিয়ে বিভিন্ন জালিয়াতি, জাল দলিল তৈরি, সীমানা নিয়ে নানা বিবাদ ইত্যাদি অনেকটা কমে আসবে। প্রত্যেক প্লটের একটি নির্দিষ্ট ইউনিক নাম্বার হবে এবং সেই নাম্বার অনুযায়ী প্লট কে চেনা হবে। 

পড়তে পারেন: বেকারদের ৫০ লক্ষ পর্যন্ত লোন, ৩৫ শতাংশ সরকারি সাবসিডি – PMEGP Business Loan Apply

 

জানা যায়, এই আধার নম্বর দেওয়া হবে প্রত্যেক মৌজাতে ম্যাপ ধরে সরেজমিনে যাচাই করার মাধ্যমে ।সেখান থেকে যে সমস্ত তথ্য উঠে আসবে তার উপর মৌজা ম্যাপের প্রয়োজনীয় সংশোধন এনে ডিজিটাইজ করে যাবতীয় তথ্য আপলোড করা হবে। এই তথ্যও পরবর্তীতে পোর্টালে তোলা হবে। যদিও এর জন্য সরকার কর্তৃক ইতিমধ্যে বিভিন্ন ধরনের মেশিন নিয়ে এসেছেন। প্রযুক্তিগত মেশিন ব্যবহার করে এই কাজ সম্পন্ন করা হবে। 

এক নম্বরের জমির ইতিহাস

বলা হয়েছে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ধরে প্রতিটি প্লটকে চিহ্নিতকরণের জন্য কাজ করা হবে এবং পরবর্তীতে ‘ইউনিফাইড ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন, নম্বর দেওয়া হবে। এই কাজ সরকারিভাবে শেষ করা হলে প্রত্যেক প্লটের জমির মালিকদের হাতে এই ইউনিক আইডেন্টিফিকেশন কার তুলে দেওয়া হবে। ঠিক আধার কার্ডের মত ১২ ডিজিটের নম্বর থাকবে এই কার্ডে। 

 

জমির আধার কার্ডের নম্বর থেকে জানা যাবে জমির খতিয়ান, দাগ নম্বর, জমির চরিত্র, মালিকের নাম, মৌজা ইত্যাদি। এই কাজ একবার শেষ হলে পরবর্তীতে নতুন করে জমি রেজিস্ট্রেশন হলে সেখানে তার দলিলে এই প্লটের ইউনিট আইডেন্টিফিকেশন নাম্বার উল্লেখ থাকবে। ফলে সহজেই সরকারিভাবে জানা যাবে জমির মালিকানার সমস্ত তথ্য। 

 

সূত্রের মারফত খবর, বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে অতীতেও মৌজা ম্যাপ তৈরি করা হয়েছিল কিন্তু সেই ম্যাপ ব্যবহার করা হয়নি। কারণ সেই ম্যাপ ১০০% নির্ভুল হয়নি। এবার সেই কাজকে প্রাধান্য দিয়ে তার সঙ্গে নতুন আইডেন্টিফিকেশন নাম্বার যুক্ত করে পুনরায় ডিজিটাল মাধ্যমে জমির প্লট কে একটি বিশেষ পরিচয় দিতে চলেছে। 

 

আরও পড়ুন: শুরু হচ্ছে যুব শক্তি পোর্টাল? মাসে ৩০০০ পেতে দেখেনিন শর্ত সমূহ – Yuba Shakti Prakalpo Apply Portal

মূলত সরকারের একটাই লক্ষ্য, জমিতে জালিয়াতি রক্তে এমন পদক্ষেপ। যাতে ভবিষ্যতে কোনরকম জালিয়াতি না হয় এবং জমি সংক্রান্ত বিবাদ না হয়। দীর্ঘদিন ধরে সরকারিভাবে পরিকল্পনা করা হচ্ছিল কিভাবে এর নির্মূল করা যায়। অবশেষে এই পথকেই বেছে নেওয়া হয়েছে সরকারিভাবে। তবে এই কাজ পুরোপুরি ভাবে সমাধান হলে ভবিষ্যতে অনেক জটিলতায় কমবে।