রাজ্যে প্রতিবছর টেট আগে অনগোয়িং প্রাথমিক শিক্ষক শেষ হবে – WB Primary Tet And Teachers Recruitment

By Bongo Career Team

Published on:

অবশেষে পশ্চিমবঙ্গের খবর শিক্ষক প্রার্থীদের জন্য দারুন সুখবর এলো। রাজ্যে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নানা রকম জটিলতা চলে আসছে। একদিকে নানা রকম দুর্নীতির অভিযোগ অন্যদিকে আদালতে বিচারাধীন রয়েছে বহু প্রাইমারি শিক্ষক নিয়োগ (Primary Teachers Recruitment) সংক্রান্ত মামলা। এদিকে রাজ্যের লক্ষ লক্ষ বেকার অবশ্য শিক্ষক প্রার্থী নিয়োগের জন্য চেয়ে রয়েছে। WB Primary Tet And Teachers Recruitment

 

রাজ্যে পালা বদলের পর নতুন সরকার এলেও প্রাথমিক শিক্ষক নিয়োগ ( WB Primary Teachers Recruitment) সংক্রান্ত কোনো রকম আপডেট বা ঘোষণা করা হচ্ছিল না। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর এবার প্রাথমিক এ নতুন টেট পরীক্ষা, এমনকি শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন রাজ্যের নবগঠিত সরকারের শিক্ষামন্ত্রী।শিক্ষামন্ত্রীর কথা মত, রাজ্যে নতুন করে টেট (TET) পরীক্ষা আয়োজিত করতে চলেছে বর্তমান সরকার। শুধু তাই নয় আরো বেশ কয়েকটি ঘোষণাও করেছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী

 

রাজ্যে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নানা রকম জটিলতা চলে আসছে। যদিও ২০২৫ সালে সেপ্টেম্বর মাসে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ নোটিশ করে কত সরকার। পরবর্তীতে আবেদন গ্রহণ করে ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে ইন্টারভিউ (Interview)  প্রক্রিয়া শুরু করা হয়। ভোটের পূর্বে বেশ কয়েকটি জেলার ইন্টারভিউ প্রক্রিয়াও শেষ করা হয়। কিন্তু বেশিরভাগ জেলায় ইন্টারভিউ নেওয়া হয়নি।

 

এরপরে রাজ্যে পালাবতল হলে প্রায় চার মাস অতিক্রান্ত হলেও সরকার থেকে কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পুনরায় ইন্টারভিউ কবে শুরু হবে সেই সম্পর্কেও কোনো রকম বার্তা দেওয়া হয়নি। তাই গত ২৮ শে সেপ্টেম্বর রাজ্যের ২০২৫ সালের ইন্টারভিউকে ফের শুরু করার জন্য ২২ টেট ঐক্য মঞ্চের তরফে আন্দোলনের ডাক দেওয়া হয়। এই আন্দোলন পরবর্তীতে বিকাশ ভবন পর্যন্ত পৌঁছায়।

 

আন্দোলনের পর এই প্রথমবার রাজ্যের শিক্ষা মন্ত্রী শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে মুখ খুললেন। এদের সাংবাদিকদের সম্মুখে তিনি জানান, রাজ্যে অন গোয়িং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি শীঘ্রই শুরু করা হবে এবং শেষও করা হবে। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই রাজ্য সরকার পরবর্তীতে নতুন টেট পরীক্ষা নিতে চলেছে বলে জানান। WB Primary Tet And Teachers Recruitment

 

এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী জানান, অন গোয়িং (On Going) প্রসেস শেষ করার পাশাপাশি দুর্গাপুজো বা সরস্বতী পূজার মতো প্রতিবছর প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত এটি প্রতিশ্রুতি নাকি বাস্তবে প্রতিফলন হতে চলেছে তা আগামীতে সময় কথা বলবে।

 

ঠিক একই ভাবে কত সরকারের আমলে ওর সব সভাপতি গৌতম পাল মহাশয়ও প্রতিবছর টেট পরীক্ষা এবং নিয়োগের কথা বলেছিলেন। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। যদিও গৌতম পাল মহাশয়ের সময়ে ২০২২ এবং ২০২৩ সালে দুটি প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ২০২৪ এবং ২৫ সালে কোনরকম প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হয়নি। তবে এবার দেখার বিষয় বর্তমান সরকারের আমলে বছরে প্রাথমিক টেট পরীক্ষা হচ্ছে কিনা।

 

প্রাথমিক টেট পরীক্ষায় বসতে গেলে সাধারণত যোগ্যতা হিসেবে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করতে হয়। এর পাশাপাশি প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে বা ডিএলএড প্রশিক্ষণ থাকতে হবে। এছাড়াও আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ৪০ বছরের মধ্যে থাকতে হবে। যদি প্রার্থী সংরক্ষিত ক্যাটাগরির হয়ে থাকে তাহলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্ব সীমার ছাড় পাবে।

 

প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য সর্বপ্রথম প্রাথমিক পর্ষদ কর্তৃক আয়োজিত টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর এই উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে আবার আবেদন করে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে হয়। শেষে ক্যাটাগরি অনুযায়ী ফাইনালিস্টে থাকলেই কাউন্সিলিং এর জন্য ডাকা হয়।

 

আজ যে প্রাথমিকে নতুন টেট পরীক্ষা কিংবা বন্ধ থাকা অন গোয়িং প্রসেস ইন্টারভিউ চালু হওয়া সংক্রান্ত কোনো আপডেট আসলে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে তা জানানো হবে। অতএব চাকরি প্রার্থীরা সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।