১০ লক্ষ পর্যন্ত লোন। পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য দারুণ সুসংবাদ – WB Student Credit Card Benefit

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য সুসংবাদ। পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড সুবিধা। আবেদন করতে কী কী ডকুমেন্টস থাকতে হবে। দেখুন বিস্তারিত

রাজ্যের পড়ুয়াদের জন্য সুসংবাদ। মেধাবী এবং আর্থিক দিক থেকে দুর্বল, এই সমস্ত পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে এসেছে দারুণ সুযোগ। ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার। যাতে তারা ভবিষ্যতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই এই লোন পাওয়া সম্ভব। সবথেকে বড় কথা হলো এর সুদের পরিমাণ মাত্র ৪ শতাংশ করা হ’য়েছে। এছাড়াও বহু সুযোগ সুবিধা রয়েছে, ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে –

স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত পড়ুয়ারা উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে। এই আর্থিক দিক যেন শিক্ষার বাধা না হয়ে যায় সেই কারণেই ছাত্র-ছাত্রীদের জন্য আনা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোনের সুবিধা। এখানে আবেদন করে আপনি সহজেই পড়াশোনার জন্য লোন নিতে পারবেন। সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত এই সহায়তা দেওয়া হচ্ছে।

 

প্রকল্পের মূল বৈশিষ্ট্য সমূহ :

এই প্রকল্পের মাধ্যমে মূলত ছাত্র-ছাত্রীদের এই লোন দেওয়া হয়ে থাকে। সর্বাধিক ১০ লক্ষ টাকা লোন দেওয়া হয় তবে পড়াশোনার বিভাগ অনুযায়ী সেই লোনের পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকবে। এক্ষেত্রে ৪ শতাংশ হারে সুদ হিসেবে লোন দেওয়া হয়ে থাকে। সর্বাধিক ১৫ বছর পর্যন্ত এই লোন শোধ করার সুবিধা দেওয়া হয়ে থাকে তবে যদি পড়াশোনা চলাকালীন এই লোন শোধ করতে পারেন তাহলে ১ শতাংশ সুদের ছাড় দেওয়া হয়।

আরও পড়ুন:

সরকারি কর্মীদের জন্য সুসংবাদ! সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খুশির বার্তা, জানুন বিস্তারিত – WB Govt Employees

 

কি কি যোগ্যতা থাকতে হবে :

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় আসতে গেলে আপনাকে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও নির্দিষ্ট বিভাগে পড়াশোনা চালিয়ে যাওয়ার তথ্য থাকতে হবে। বয়স থাকতে হবে নূন্যতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক কিংবা ডিপ্লোমা বা ডিগ্রী অথবা অন্যথায় বিশেষ বিভাগে পড়াশোনা করলে এই সুবিধা পাওয়া যাবে।

 

কি কি ডকুমেন্টস থাকতে হবে :

এক্ষেত্রে আপনি যদি আবেদন জানাতে চান তাহলে বেশ কিছু জরুরি ডকুমেন্ট সাথে রাখতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে বাসিন্দা প্রমাণ। আধার কার্ড কিংবা ভোটার কার্ড থাকতে হবে। আপনি যে পড়াশোনা করছেন তার যথাযথ নথিপত্র। শেষ পরীক্ষার মার্কশিট। বয়সের প্রমাণপত্র। পাসপোর্ট সাইজের ছবি। এছাড়া অন্যান্য কিছু জরুরি ডকুমেন্ট।

 

আরও পড়ুন:

অন্নপূর্ণার টাকা পাননি? শেষ মুহুর্তের টোটকা! এই কাজ করতেই হবে – WB Annapurna new Update

কিভাবে আবেদন জানাতে হবে :

যারা আগ্রহী এবং যথাযথ নথিপত্র রয়েছে তারা অন্যের মাধ্যমে আবেদন করতে পারেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড পশ্চিমবঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারেন। যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করে নিবেন এবং সরাসরি লগইন করে জরুরি সমস্ত তথ্য পূরণ করে আবেদন করে নিতে পারেন। তবে আবেদন করার পূর্বে অবশ্যই এই সংক্রান্ত আরো বিস্তারিত ভাবে আগে জেনে নিবেন।

 

আজকের এ প্রতিবেদনে যে তথ্যগুলি দেওয়া হলো সেগুলি কেবল আপনাকে অবগত করার জন্য। যদি আপনি এই সুবিধা পেতে চান তাহলে বর্তমানে যে যোগ্যতা চাওয়া হয়েছে তা একবার যাচাই করে দেখে নিবেন। সময়ের সাপেক্ষে প্রকল্পের কোন গাইডলাইন পরিবর্তন হলে সেটি হোক আপনাকে দেখে নিতে হবে।

Exit mobile version