শুরু হচ্ছে যুবসাথী প্রকল্প! প্রতিমাসে ১৫০০ পেতে দেখুন বিস্তারিত, যোগ্যতা ও অন্যান্য – WB Yuva Sathi Prakalpo 2026
WB Yuva Sathi Prakalpo 2026: আমরা ইতিমধ্যে সকলে জেনে গেছি রাজ্য নিয়ে যুবশ্রী প্রকল্পের মত ঠিক একই ভাবে যুবসাথী প্রকল্প নিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফের একবার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুন সুসংবাদ শুনেছেন। অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন মাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই প্রকল্পের যেকোন মহিলা কিংবা পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এবং প্রতিমাসে ১৫০০ টাকা পেয়ে যাবেন। এবার সব থেকে বড় কথা হল এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে তার সম্পর্কে বিস্তারিত । আজকের এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হচ্ছে । চলুন এই প্রতিবেদনে নিচে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

যুবসাথীতে আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস
যদিও এই প্রকল্পের এখনো পর্যন্ত প্রয়োজনীয় নথিপত্রের সঠিক ধারণা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে যে কোন প্রকল্পে আবেদন করতে যে সমস্ত প্রয়োজনে ডকুমেন্ট দরকার হয়ে থাকে অথবা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে যে ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে তা নিম্নরূপ আলোচনা করা হলো –
প্রথমত, আধার কার্ড থাকতে হবে। এটি আবেদনকারীর পরিচয়পত্র হিসেবে কাজ করে থাকে। নাম, জন্মতারিখ এবং ঠিকানা যাচাইয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে।
দ্বিতীয়ত, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যেহেতু মাধ্যমিক এর উপর ভিত্তি করে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে তাই বয়সের প্রমাণ হিসেবে এটি জমা দিতে হতে পারে।
তৃতীয়ত, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার রেজাল্ট ও সার্টিফিকেট থাকতে হবে। যেহেতু এই স্কিমে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ, তাই এই নথি আবশ্যিক বলে ধরা হয়েছে।
চতুর্থত, ব্যাঙ্ক পাসবুকের কপি থাকতে হবে। যেই একাউন্টে ভাতার টাকা সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অবশ্যই জরুরী।
পঞ্চমত, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে ছবি জমা দিতে হতে পারে তবে এখনো স্পষ্ট নয়।
আবেদন শুরুর আগে এই নথিগুলি সংগ্রহ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
কারা আবেদন করতে পারবেন
যদি অনেকে জেনে গেছি এ প্রকল্পের আবেদন করতে কি যোগ্যতার প্রয়োজন তবুও নিম্নরূপ আলোচনা করা হলো –
প্রথমত এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বৈধ ডকুমেন্টস থাকতে হবে
দ্বিতীয়তঃ প্রার্থীকে আবেদন করতে কমপক্ষে 21 বছর বয়স থাকতে হবে
এছাড়াও প্রার্থীরা যদি মাধ্যমিক পাস করে থাকে তবে আবেদন করতে পারবে অর্থাৎ নোনা তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে।
কত টাকা মিলবে এবং কতদিন
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে যদিও এই প্রথম পর্যায়ে পাঁচ বছরের জন্য এই অর্থ সাহায্য করা হবে বলে জানানো হয়েছে তবে পাঁচ বছর পরে চাকরি না পাওয়া গেলে এ প্রকল্পের আরো নবীকরণের সুবিধা দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
স্কলারশিপ পেলে কি আবেদন করা যাবে
এই প্রকল্পের সবথেকে বড় সুবিধা হল আপনি যে কোন স্কলারশিপের সুবিধা নিয়ে থাকেন না কেন আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারেন অনায়াসে। যদি আপনি বর্তমান কোন স্কুলে পড়ুয়া হয়ে থাকেন এবং মাধ্যমিক পাস বা তার উচ্চ যোগ্যতা থাকে এবং স্কলারশিপের পাশাপাশিও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন।
মহিলারাও কি আবেদন করতে পারবেন
যদিও মাধ্যমিক পাস এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই প্রকল্পের আবেদন করার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে তবে এখনো পর্যন্ত লক্ষীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা কোন মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন কিনা সে বিষয়ে স্পষ্ট জানানো হয়নি তবে আগামীতে এই বিষয়ে স্পষ্ট ধারণা চলে আসবে।
আবেদন প্রক্রিয়া কীভাবে হবে
এ প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে যদিও এখনো পর্যন্ত রাজ্য সরকার করতে স্পষ্টভাবে জানানো হয়নি তবে জানা গিয়েছে এ প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে প্রত্যেক বিধানসভা কেন্দ্র অনুযায়ী। নিজস্ব বিধানসভা কেন্দ্রে আবেদন পত্র জমা করতে পারবেন এবং সেখানেই তার ক্যাম্প আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের এই প্রকল্পের অবশ্যই অনেকটাই সুবিধা পাবেন সাধারণ বেকার যুবক-যুবতীরা। তারা ঘরে বসে কোনরকম কাজ না করে এ মাসে ১৫০০ টাকা ভাতা পেয়ে যাবেন আগামী ৫ বছর পর্যন্ত তবেই আগামীতে যদি কোন চাকরি না হয়ে থাকে তাহলে এই প্রকল্পের আরো পুনর্নবী কোন নিয়ে সুযোগ হতে পারে বলে জানা গিয়েছে।