WBSSC Group C And D Result: রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য ধীরে ধীরে সুখবর আসা শুরু করেছে। কেননা রাজ্যে দীর্ঘদিন ধরে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়েছিল আর এর কারণ হিসেবে ওবিসি মামলাকে সামনে রাখা হয়েছিল। এবার ওবিসি মামলা সমাধান হতেই একে একে ওবিসি সংক্রান্ত নতুন করে কাস্ট আপডেট নিয়ে ফেলেছেন বিভিন্ন নিয়োগকারী সংস্থা। অর্থাৎ যতগুলি রিক্রুটমেন্ট ইতিমধ্যে পেন্ডিং এ ছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসে নতুন করে কাস্ট সার্টিফিকেট আপডেট চাওয়া হয়েছিল, তবে বেশ কয়েকটি অন গোয়িং প্রসেসে এখনো পর্যন্ত নতুন করে ওবিসি কাস্ট আপডেট চাওয়া হয়নি।
গত ১৬ই সেপ্টেম্বর দীর্ঘদিন ধরে আটকে থাকা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়। সব থেকে বড় কথা হল এখানেও নতুন ওবিসি সংরক্ষণ নিয়মে ফলাফল প্রকাশ করা হয়। এখান থেকে এটি স্পষ্ট হচ্ছে যে, আগামী দিনে যত সমস্ত নিয়োগ প্রক্রিয়া যেগুলি ওবিসি এর কারণে আটকে রয়েছিল সেগুলি পুনরায় চালু করা হচ্ছে।
শুধু তাই নয়, নতুন ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে পরীক্ষা হয়েছিল তারও ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। এখানেও সেই নতুন সংরক্ষণ নীতি অনুসরণ করা হয়েছে। এবারে দীর্ঘ প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আয়োজিত গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার (WBSSC Group C And D Result) ফলাফল। আমরা সকলেই জানি গত কয়েকদিন আগে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে ওবিসিদের পুনরায় কাস্ট আপডেট করতে হয়েছে। সেই প্রক্রিয়ার শেষ হয় গত ১৫ ই সেপ্টেম্বর।
যেহেতু গত ১৫ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের পুনরায় কাস্ট আপডেট করতে হয়েছে। তাই অতি শীঘ্রই এর ফল প্রকাশ করতে চলেছে সংশ্লিষ্ট দপ্তর। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাকাউন্ট সুত্রে জানা যাচ্ছে, সম্ভবত সেপ্টেম্বরের ২২ তারিখের পরে এর ফলাফল প্রকাশের সম্ভাবনা সব থেকে বেশি। সেপ্টেম্বরের ২২ তারিখে যদিও সরকারিভাবে ছুটির ঘোষণা করা হয়েছে তাই এই তারিখের পরবর্তীতে ফলাফল বেরোতে পারে বলে আশা করা হচ্ছে।
যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনোরকম ঘোষণা করা হয়নি। তবে এই তথ্যকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কেননা এখন আর এই নিয়োগে কোনরকম জটিলতা নেই। ওবিসি সংক্রান্ত যে জটিলতা ছিল তা সমাধান ইতিমধ্যে হয়ে গেছে এবং নতুন ওবিসি আপডেট নেওয়ার প্রক্রিয়াও শেষ হয়ে গেছে। যেহেতু বেশ কয়েক মাস আগে এর পরীক্ষা আয়োজিত হয় তাই ফলাফল বের করা এখন শুধু সময়ের অপেক্ষা।





