West Bengal Welfare Schemes News : বর্তমানে রাজ্য সরকারের বহু চর্চিত প্রকল্প হলো অন্নপূর্ণা যোজনা। এবার এই প্রকল্পের সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে! হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। শুধু তাই নয় এর পাশাপাশি অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা একেবারে বন্ধ করে দিতে পারে রাজ্য সরকার। কেননা রাজ্য সরকারের এই ধরনের প্রকল্পে সুবিধা পেতে গেলে আপনাকে রাজ্য সরকারের এই নির্দিষ্ট আইন মানতে হবে। যদি আপনি রাজ্য সরকারের এই আইন না মানেন তাহলে অবশ্যই আপনার সমস্ত ধরনের প্রকল্পের সুবিধা বাতিল করে দেওয়া হবে।
এই আইন অমান্য হলেই শাস্তি
এখন প্রশ্ন হল রাজ্য সরকারের এই আইনটি আসলে কি? এর ফলে কি কি প্রকল্পের সুবিধা বন্ধ হতে পারে। তবে আগে বলে রাখি রাজ্য সরকারের এই আইন অমান্য হলেই যত সমস্ত সুবিধা পাচ্ছেন সমস্ত সুবিধা বন্ধ করে দেওয়া হবে।বন্ধ হতে পারে অন্নপূর্ণা যোজনা, বেকার ভাতা, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অন্যান্য সমস্ত ধরনের প্রকল্প।
আইন অমান্য হলে সরকারের পদক্ষেপ
আসলে বেশ কয়েকদিন আগে রাজ্য সরকার জানিয়েছিলেন, রাজ্যে বর্তমানে বাল্যবিবাহ এবং নাবালিকা মাতৃত্ব – এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত হলে আপনাকে কঠোর শাস্তি পেতে হবে। শুধু তাই নয় সামাজিক বিভিন্ন প্রকল্পের সুবিধাও কেড়ে নিতে পারে রাজ্য সরকার।
রাজ্য সরকারের এই নিয়মের পিছনে কারণ হলো -বাল্যবিবাহ রোধ করা এবং তার পাশাপাশি নাবালিকা মাতৃত্ব কমানো। বর্তমানে আমাদের রাজ্যে দেখা যাচ্ছে ১৮ বছরের নিচে অনেক নাবালিকার বিয়ে হয়ে যাচ্ছে। এমনকি এখানেই থেমে নেই, পাশাপাশি ১৮ বছরের নিচে মাও হচ্ছেন অনেক নাবালিকা। তাই এই বাল্যবিবাহ এবং নাবালিকা মাতৃত্ব রুখতে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে।
সামাজিক প্রকল্প বন্ধের পাশাপাশি অন্য শাস্তিও
সরকার শুধু সামাজিক প্রকল্পের সুবিধায় বন্ধ করবেন না পাশাপাশি আরও পদক্ষেপ নিতে পারেন। সরকারি তরফে জানানো হয় -যারা এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত হবে তাদের ২০০৬ সালের পক্স আইনের ভিত্তিতে সাজাও হতে পারে। সঙ্গে এই ধরনের কাজে যারা অনুমতি দিবেন বা সাক্ষী দিবেন তাদেরও কঠোর শাস্তি হতে পারে। সব মিলিয়ে সরকার কর্তৃক বাল্যবিবাহ রূপে এই বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাজ্যবাসীর উদ্দেশ্যে আমার ব্যাক্তিগত বার্তা
সকল পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা দিতে পারি, যারা এখনো পর্যন্ত এই ধরনের মানসিকতা নিয়ে রয়েছেন তারা অবিলম্বে পরিবর্তন হয়ে যান। সমাজ এবং ব্যক্তি উভয়ের জন্য কল্যাণ হবে। এই ধরনের ঘটনা সমাজের জন্য এবং আইনি দিক থেকে কোনভাবেই মেনে নেওয়া যায় না। আপনার আশেপাশে এমন কোন ঘটনা হলে অবিলম্বে প্রশাসনের কাছে গিয়ে রিপোর্ট করুন। আমাদের সমাজকে সংস্কার করতে আমাদেরকেই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।

Bongosathi News Desk হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, স্কলারশিপ, দৈনন্দিন খবরাখবর এবং সাধারণ মানুষের জন্য দরকারি ট্রেন্ডিং আপডেটগুলো দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য। সরকারি নোটিফিকেশন থেকে তথ্য সংগ্রহ করে, তা সঠিকভাবে যাচাই (Fact-Check) করার পরেই আমরা এখানে প্রকাশ করি, যাতে পাঠকরা সবসময় নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পান।




