যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প নিয়ে পুজোর আগে বিরাট সুসংবাদ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে পশ্চিমবঙ্গের বেকার প্রার্থীদের। মূলত যুব শক্তি ( Yuva Shakti) প্রকল্প হল অন্নপূর্ণা যোজনার বিকল্প একটি প্রকল্প। তবে এখানে মহিলা ও পুরুষ সকলের জন্য হবে যারা ২১-৪০ বছরের মধ্যে। সাথে হতে হবে শিক্ষিত বেকার। চলুন নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক –
কারা কত পাবেন?
যুব শক্তি (Yuva Shakti) প্রকল্প মূলত বেকার যুবক যুবতীদের জন্য। তবে সকল বেকার যুবক যুবতীদের সাহায্যের পরিমাণ এক হবে না। যারা মাধ্যমিক পাস কিংবা স্নাতক ডিগ্রির নিচে রয়েছেন তাদের দেওয়া হবে ২০০০ টাকা। আর যাদের স্নাতক কিংবা তার উঠছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা ৩০০০ টাকা প্রতি মাসে পাবেন।
Exchange Card কি থাকতেই হবে?
যারা মূলত যুবশ্রী প্রকল্পের অধীনে ভাতা পাচ্ছেন তাদের কিন্তু এই কাজ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। তবে পরবর্তীতে যুব সাথী প্রকল্পে এই কাঠকে বাধ্যতামূলক করা হয়নি। নতুন সরকার এখনো পর্যন্ত যুবশক্তি প্রকল্পে আবেদন করতে এই কাজ ভাতাতামূলক কিনা তা জানাননি। আগামীতে নোটিশ প্রকাশ হলে বিষয়টি পরিস্কার হবে।
বয়স ও যোগ্যতা কী থাকতে হবে?
প্রথমত প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি ওই প্রার্থীর ন্যূনতম বয়স থাকতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স থাকতে হবে ৪০ বছর (তবে এই বিষয়টিও এখনো পর্যন্ত সরকার থেকে পরিষ্কার করে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি)। নূন্যতম মাধ্যমিক থেকে স্নাতক বা তার বেশি ডিগ্রী পর্যন্ত আবেদন করা যাবে। তবে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতেই হবে।
কী কী নথি থাকতে হবে :
প্রার্থীদের বেশ কিছু নথি থাকতে হবে যেমন –
- প্রার্থীর আধার কার্ড ও ভোটার কার্ড পরিচয় পত্র হিসেবে
- এছাড়াও বাসিন্দা প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ( বিশেষ করে মাধ্যমিক বা স্নাতক)
- পাসপোর্ট সাইজের ছবি ( প্রযোজ্য হলে)
- কাস্ট সার্টিফিকেট ( প্রযোজ্য হলে)
- ইনকাম সার্টিফিকেট
- অন্যান্য
আবেদন কীভাবে করবেন –
এখনো পর্যন্ত আবেদন সংক্রান্ত কোনো নোটিশ জারি করা হয়নি। খুব সম্ভবত পুজোর আগে নোটিশ জারি হতে পারে। তবে এই বর্তমানে রাজ্যের সমস্ত প্রকল্প অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে তাই এখানে অনলাইনে আবেদন নেওয়া হবে। নোটিশ প্রকাশ পেলে আরও স্পষ্ট হবে।
এখনো পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট দেওয়া হয়নি। খুব শীঘ্রই কোনো নতুন আপডেট আসতে পারে। আগে ভাগে সমস্ত ডকুমেন্টস তৈরি রাখুন বা একবার চেক করে নিন কলেজ সার্টিফিকেট বা exchange card আছে কিনা। নোটিশ আসলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।

Bongosathi News Desk হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, স্কলারশিপ, দৈনন্দিন খবরাখবর এবং সাধারণ মানুষের জন্য দরকারি ট্রেন্ডিং আপডেটগুলো দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য। সরকারি নোটিফিকেশন থেকে তথ্য সংগ্রহ করে, তা সঠিকভাবে যাচাই (Fact-Check) করার পরেই আমরা এখানে প্রকাশ করি, যাতে পাঠকরা সবসময় নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পান।




