বিদ্যুৎ বিল হবে শূন্য! সরকারের এই প্রকল্পে আবেদনের শর্ত দেখে নিন – Zero Electricity Bill

By Bongosathi News Desk

Published on:

এবার ভারতবাসীর জন্য প্রধানমন্ত্রী নিয়ে আসলো দারুন এক প্রকল্প। কেননা এই প্রকল্পের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল এখন শূন্য হতে চলেছে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আর আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না। তবে কেন আপনাকে বিদ্যুৎ বিল দিতে হবে না? এমন কি কাজ করতে হবে, তাহলে আপনার বিদ্যুৎ বিল শূন্য হবে। আসুন এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জেনে নিন।

আজকে যে প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি এটি কেন্দ্র সরকারের বিশেষ একটি প্রকল্প। যার নাম হল প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ্ত বিজলি যোজনা। বর্তমানে ভারত সরকার এই প্রকল্পের উপরে বিশেষভাবে জোর দিচ্ছে। এর কারণ হিসেবে বর্তমান সময়ে অনেক বাড়িতে বিদ্যুৎ বিলের নানা সমস্যা দেখা যাচ্ছে। আকাশছোঁয়া বিদ্যুৎ বিল থেকে নিজেকে রক্ষা করতে কেন্দ্র সরকারের এই বিশেষ প্রকল্পের সুবিধা নিতে পারেন।

বিদ্যুৎ বিল শূন্য করার প্রকল্প

এই প্রকল্পে আপনার ঘরে সোলার প্যানেল ( Solar Panel) বসানো হবে। অন্যান্য বিদ্যুতের পরিবর্তে সোলার তৈরি বিদ্যুৎ ব্যবহার করে পরিবারের খরচ বাঁচাতে পারেন। তবে এখানেও কিছু শর্ত রয়েছে যা আপনাকে পূরণ করতে হবে। চলো আমরা ধাপে ধাপে বেশ এই প্রকল্পের নিয়ম ও সত্য গুলি দেখে নিন –

সোলার প্যানেল বসাতে আপনাকে কি করতে হবে –

আপনি যদি আপনার বাড়িতে সোলার প্যানেল বসাতে চান এবং বিদ্যুৎ বিল বাঁচাতে (Zero Electricity Bill) চান তাহলে আপনাকে এর জন্য একটি আবেদন করতে হবে।এরপর নির্দিষ্ট ইউনিট অর্থাৎ সাধারণত তিনশ ইউনিট প্রতি মাসে বিদ্যুৎ পাওয়ার উপযোগী সোলার প্যানেল বসাতে হবে। তবে মনে রাখবেন এখানে সরকার কর্তৃক সর্বাধিক 78 হাজার টাকা পর্যন্ত ভর্তুকীও দেওয়া হয়।

ঋণের সুবিধা :

যদি সোলার প্যানেল বসাতে আপনার কোন সমস্যা হয় বিশেষ করে আর্থিক দিক থেকে তাহলে সরকার কর্তৃক স্বল্প ঋণে লোন দেওয়া হয়। এই লোন নিয়ে আপনি সহজেই বাড়িতে সোলার প্যানেল বসাতে পারেন।

কি কি শর্ত থাকতে হবে :

এখানে বেশ কয়েকটি শর্ত আপনাকে পূরণ করতে হবে যা নিন্মরূপ আলোচিত –

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • এর পাশাপাশি আপনার ছাদের একটি বাড়ি থাকতে হবে যেখানে সোলার প্যানেল বসাবেন।
  • বাড়িতে পূর্ববর্তী সময়ে বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা দেখা হবে
  • এর পাশাপাশি কিছু জরুরি ডকুমেন্ট থাকতে হবে

কিভাবে আবেদন জানানো যায় :

এই প্রকল্পের সুবিধা নিতে তুই ভাবে আবেদন করা যাবে।

  1. অনলাইনের মাধ্যমে আবেদন 
  2. অফলাইনের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ অফিসে গিয়ে আবেদন। 

অনলাইনে কিভাবে আবেদন করবে :

অনলাইন আবেদন করতে সর্বপ্রথম আপনাকে প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে রুফটপ ফ্রম ফর্মটি পূরণ করতে হবে। যথাযথ তথ্য দিয়ে ফরমটি পূরণ করলে পরবর্তীতে অ্যাপ্রুভাল মিললেই আপনাকে রেজিস্টার ভেন্ডরের মাধ্যমে সোলার প্যানেল ইনস্টল করতে হবে।

অফলাইনের মাধ্যমে আবেদন :

এজন্য আপনাকে সরাসরি ইলেকট্রিসিটির এর অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে হবে। ঠিক একই ভাবেই এখানে একটি ফর্ম পূরণ করতে হবে তবে সেটি অফলাইনে হবে। সমস্ত ডকুমেন্টস জমা করে আপনার আবেদনকে যাচাই করা হবে। সবশেষে যাচাই শেষ হলে একইভাবে নির্দিষ্ট ভেন্ডরের মাধ্যমে ইন্সটল করতে হবে।

তবে এই প্রকল্পে আবেদন করার পূর্বে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা নির্দিষ্ট সরকারি ইলেকট্রিসিটি অফিস থেকে বিস্তারিত জেনে নিতে পারেন।