সুখবর! ১ জুন পর্যন্ত সরকারি ছুটির ঘোষণা, বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের – WB Summer Vacation 2026

রাজ্যজুড়ে ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা। সকাল থেকেই অসহ্য গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের জীবনযাত্রায়। এদিকে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুল ছাত্র ছাত্রীরা। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিয়ে ফললো রাজ্য সরকার। তীব্র গরমের কারণে রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটির মেয়াদ আরও বাড়ািয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো।

প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, নতুন নির্দেশ অনুযায়ী আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়। এর ফলে আপাতত আরও কয়েকদিন স্বস্তি পেল পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকরা।

কেন বাড়ানো হল গরমের ছুটি?

গত কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে যেতে দেখা যায়। দুপুরের দিকে রাস্তায় বের হওয়াই কঠিন হয়ে উঠছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।

এই পরিস্থিতিতে ছোট পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছিল। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত করতে গিয়ে নানা সমস্যায় পড়তে দেখা যায়। সেই কারণেই পরিস্থিতি পর্যালোচনা করে শিক্ষা দপ্তর ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

কবে খুলবে স্কুল?

নতুন নির্দেশিকা অনুযায়ী জানা যায়, আপাতত আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের স্কুল খোলার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। তবে প্রয়োজন হলে পরবর্তীতে ফের নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর।

কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি?

প্রাথমিকভাবে সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি বহু বেসরকারি স্কুলও একই পথে হাঁটতে পারে বলে জানা যাচ্ছে।

তবে রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুলগুলির জন্যই এই বাড়তি ছুটির ঘোষণা সামনে এসেছে।

পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে স্বস্তি

এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের পড়ুয়ারা। একইসঙ্গে অভিভাবকদের একাংশও মনে করছেন, বর্তমান আবহাওয়ায় শিশুদের স্কুলে পাঠানো ঝুঁকিপূর্ণ হয়ে দাড়িয়েছিল। তাই সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশও বলছেন, তীব্র গরমে শিশুদের মধ্যে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক ও শারীরিক অসুস্থতার ঝুঁকির সম্ভাবনা থাকে। তাই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী যথাযথ বলেই মনে করছেন তারা।

গরম আরও বাড়তে পারে

আলিপুর আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মে মাসের শেষ পর্যন্ত গরমের তীব্রতা আরও বাড়তে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলেও পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এর ফলে আগামী কয়েকদিন সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত জল পান করা এবং শিশু ও প্রবীণদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

WhatsApp Join জয়েন করুন