ফের ১২০০০+ শূন্যপদে SCC-র আবেদন শুরু। দেখুন যোগ্যতা, বয়স, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত
দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে SSC-র মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। দেখুন কীভাবে আবেদন করবেন?

আপনি কি একজন চাকরিপ্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। কেননা এবার ফের SSC-র মাধ্যমে ১২০০০+ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য অবশেষে দারুন সুসংবাদ এসে দাঁড়ালো। আজকের এই প্রতিবেদনে জানবো কিভাবে আপনারা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাবেন? কিভাবে যোগ্যতা ও অন্যান্য জরুরি তথ্য যাচাই করবেন তার সম্পর্কে বিস্তারিত –
শূন্যপদ সম্পর্কে আলোচনা করা যাক –
সাধারণত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকে বা অধিদপ্তরে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সিবিআই বিভাগে, অডিটর, জুনিয়র স্ট্যাটিসটিক্যাল অফিসার সহ বিভিন্ন ধরনের গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হয়ে থাকে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায় মোট ১২ হাজারের শূন্যপদ রয়েছে।
আবেদন করতে যোগ্যতা সমূহ :
যদি আপনি এই স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি বা গ্রেজুয়েশন পাশ করতে হবে। এছাড়াও জুনিয়র স্ট্যাটিসটিকাল অফিসার পদের জন্য আবেদন করতে উচ্চমাধ্যমিকে গণিত বিষয় থাকতে হবে সঙ্গে সার শতাংশ নম্বর অথবা স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান থাকতে হবে।
বয়স সীমা ( Age Limit) :
যে সমস্ত প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করতে চাই সে সমস্ত প্রার্থীদের বয়স থাকতে হবে বিভিন্ন ক্যাটাগরি পদের জন্য বিভিন্ন –
- যারা গ্রুপ ডি লেভেলের পদের জন্য আবেদন করতে চাই যেমন ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিপিআই বিভাগে সাব ইন্সপেক্টর ইত্যাদি পদের জন্য আবেদন জানাতে চাই তাদের ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর বা ২০ বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে উভয় পদের জন্য ৩০ বছর।
- যে সকল প্রার্থীরা গ্রুপ সি লেভেলের পদের জন্য আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের বয়স থাকতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বাধিক ২৭ বছরের মধ্যে।
এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত ক্যাটাগরি থেকে আবেদন করবেন তাদের জন্য সরকারের নাম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমার ছাড় দেওয়া হবে।
কিভাবে আবেদন করবেন (How To Apply) :
যারা দীর্ঘদিন ধরে এসএসসির এই নিয়োগের জন্য অপেক্ষায় রয়েছিলেন তাদের জন্য সরাসরি অনলাইন মাধ্যমে আবেদন করার পদ্ধতি নিচে দেওয়া হল –
- প্রথমত আপনাকে ভিজিট করতে হবে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (SSC.GOV.IN)
- এরপর সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- আগে থেকে রেজিস্ট্রেশন থাকলে সরাসরি লগইন করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে
- আপনার জরুরী সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে
- প্রয়োজন মত ডকুমেন্টস আপলোড করতে হবে
- পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার আপলোড করতে হবে
- এরপর আবেদনমূলক প্রযোজ্য হলে তা জমা করতে হবে
- সবশেষে একবার যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে
অনলাইন মাধ্যমে আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত জানতে হলে আপনাকে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে হবে অথবা নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ ভালো করে দেখে নিতে হবে।
আবেদন মূল্য ( Application Fee):
স্টাফ সিলেকশন কমিশনের এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করতে গেলে আপনাকে নির্দিষ্ট পরিমাণ আবেদন মূল্য জমা করতে হবে।
- যদি আপনি সাধারণ কিংবা ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তাহলে আপনার আবেদন মূল্য হবে ১০০ টাকা।
- যদি আপনি অন্যান্য বিভিন্ন সংরক্ষিত শ্রেণির কিংবা মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে কোন আবেদন মূল্য জমা করতে হবে না।
বাছাই পদ্ধতি ( Recruitment Process) :
যারা সফলভাবে আবেদন করবেন এবং উপযুক্ত পদের জন্য যোগ্যতার অধিকারী তাদের জন্য দুটি পদ্ধতি অবলম্বন করে এই প্রসেস শেষ করা হয়ে থাকে।
- প্রথমত প্রার্থীদের জন্য আয়োজন করা হয়ে থাকে Tier ওয়ান পরীক্ষা। এখানে মোট ২০০ নম্বরের অবজেক্টিভ প্রশ্ন দেওয়া হয়ে থাকে এবং প্রশ্ন সংখ্যা হবে ১০০ টি।
- এই পরীক্ষায় সফল হলে টায়ার টু পরীক্ষায় উত্তীর্ণ হবেন।
- এই দুই পরীক্ষায় উত্তীর্ণ হবার শেষে প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেকে নেওয়া হবে এবং সব ঠিকঠাক হলে সেই প্রার্থীকে ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে দেওয়া হবে।
যদি আপনি প্রত্যেকটি প্রসেস নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করেন এবং উত্তীর্ণ হন তাহলে শেষে আপনার সিলেকশন কেউ আটকাতে পারবেনা। অর্থাৎ আপনি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করেন এবং ভবিষ্যতে একটি বড় পদে চাকরির আশা রাখেন তাহলে এই সুযোগটি আপনারই জন্য। এই পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘ পরিশ্রম এবং স্মার্ট স্টাডি সবথেকে গুরুত্বপূর্ণ।
মাসিক বেতন (Monthly Salary) :
যে সমস্ত প্রার্থীরা শেষে এই পদগুলোর জন্য নিযুক্ত হবেন তাদের পেলেবেল 8 এর ভিত্তিতে মাসিক বেতন দেওয়া হবে। ন্যূনতম মূল প্রাথমিক বেতন শুরু হবে ২৫ হাজার ৫০০ টাকা থেকে এবং সর্বোচ্চ প্রাথমিক মূল বেতন ৪৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এর পাশাপাশি মূল বেতনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সমূহ :
যারা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের জন্য ২১ মে ২০২৬ তারিখে অনলাইন আবেদন গ্রহণ শুরু করা হয়েছে এবং এই অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ২২ জুন ২০২৬ রাত ১১টা পর্যন্ত।
আবেদন করার পূর্বে প্রার্থীরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন অথবা অফিসিয়াল নোটিশ থেকে বিস্তারিত জেনে নিবেন নিচে তার তথ্য দেওয়া হল –
| অফিসিয়াল ওয়েবসাইট | চেক করুন |
| অফিসিয়াল নোটিশ | ডাউনলোড করুন |