মাত্র ১টি ল্যাপটপ দিয়ে শুরু করুন এই ইউনিক ব্যবসা! মাসে আয় হবে হাজার হাজার টাকা- Business Idea in Bengali

By Raj Al

Published on:

Business Idea in Bengali: যারা নতুন একটি ব্যবসার খোঁজ করছেন, তাদের জন্য একবার এই মার্কেটের নতুন এবং এর সঙ্গে তাল মিলিয়ে চলবে এমন এক ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যা শুরু করলে কম সময়ে ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। এই ব্যবসা বর্তমানে মার্কেটে একবারে অভিনব এবং ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে যুগ দিনে দিনে ডিজিটালে পরিনত হচ্ছে। মানুষের জীবন ভঙ্গি থেকে কাজকর্ম সবকিছুই এখন ডিজিটালই হয়ে যাচ্ছে। তাই এই সময় এই ধরনের একটি ব্যবসা শুরু করলেই অবিলম্বে সাকসেস দরজায় কড়া নাড়তে পারে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত –
আজকে যে ব্যবসার সম্পর্কে বলতে যাচ্ছি তার নাম হলো স্মার্ট এডুকেশন এন্ড ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট হাব। বর্তমান যুগে এই ব্যবসার চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। একদিকে যুগ যেমন ডিজিটাল হচ্ছে অন্যদিকে মানুষের জনজীবনও সেই দিকেই যাচ্ছে। অনেকে নিজেকে স্মার্ট করার জন্য ইংরেজির উপর জোর দিচ্ছে কিন্তু ভালো প্রশিক্ষণ নেওয়ার জন্য এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। এছাড়াও যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের স্কিল যেমন কনটেন্ট ক্রিয়েটর কিভাবে হওয়া যায়? এডিটিং, ডিজাইন ইত্যাদি নানা স্কিল ডেভেলপমেন্ট এর হাব খুলতে পারেন।

​কী কী সার্ভিস ও কোর্স করাতে পারবেন?

​সৃজনশীল প্রাইমারি ও ইংলিশ কোচিং: 

এই কোর্সে ছোট বাচ্চাদের জন্য গতানুগতিক পড়াশোনার বাইরে গিয়ে একটু ভিন্ন পদ্ধতিতে শিক্ষাদান করানো হবে। যেমন— ছড়া, গল্প, বা মজাদার ‘স্টিক ড্রয়িং’ (Stick Drawing)-এর মাধ্যমে খুব সহজে অক্ষর ও সংখ্যা চেনানো হয়ে থাকে।এর পাশাপাশি স্পোকেন ইংলিশ বা ইংরেজি গ্রামারের (English Grammar) একটি বিশেষ ব্যাচ শুরু করতে পারেন, কারণ যেকোনো জায়গাতেই এর ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে।

​ইউটিউব ও কন্টেন্ট ক্রিয়েশন ট্রেনিং:

 বর্তমান সময়ে বহু ছেলেমেয়ে ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে আয় করতে চায়, কিন্তু সঠিক গাইডেন্স অজানা। তাদেরকে কীভাবে ভিডিও বানাতে হয়, বর্তমানে এআই (AI) ভয়েসওভার বা অ্যানিমেশন ব্যবহার করে ভিডিও এডিট করার কাজ এবং আকর্ষণীয় থ্রিডি (3D) থাম্বনেইল ডিজাইনেট যাবতীয় কাজ সরাসরি শেখানো হবে।

​ব্লগিং এবং ওয়েবসাইট ডিজাইন কোর্স

ডিজিটাল যুগে বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে ওয়ার্ডপ্রেস (WordPress), ব্লগারের বিভিন্ন থিম বা টেমপ্লেট কাস্টমাইজেশন এবং এসইও (SEO)-এর বেসিক কোর্স করাতে পারেন। অনেকেই নিজের একটি প্রফেশনাল ব্লগ তৈরি করে গুগল অ্যাডসেন্স (Google AdSense) বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করার পদ্ধতিও শেখাতে পারেন।

 ইনভেস্ট কেমন করতে হবে :

আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথমত আপনাকে একটি ভালো জায়গা ঠিক করে নিতে হবে। এই ধরনের ব্যবসার চাহিদা সাধারণত ছোট শহর কিংবা শিক্ষিত এলাকায় বেশি দেখা যায়। এর পাশাপাশি আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে এবং ভালো ইন্টারনেট কানেকশন। সঙ্গে ছাত্রছাত্রীদের বসার একটি ভালো জায়গা থাকলেই এই ব্যবসা শুরু করতে পারেন। তবে এখানে আপনার অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার উপর ভিত্তি করে ব্যবসার চাহিদা বৃদ্ধি পাবে।
আপনি চাইলে এখানে আরো কোন ব্যক্তিকে কাজে আপনারা এই ব্যবসা শুরু করতে পারেন। যদি কোন বিষয়ে আপনার অভিজ্ঞতা না থাকে তাহলে অভিজ্ঞ ব্যক্তির দ্বারাই এ কাজ করাই সবথেকে ভালো হবে।