Business Idea : বর্তমান সময়ে একটি ভালো ব্যবসা করতে পারলে চাকরির থেকেও বেশি ইনকাম করা সম্ভব। তবে এই ব্যবসার শুরু করতে আপনাকে যথাযথ নিয়ম অবলম্বন করতে হবে। সঠিক জায়গায় সঠিক ব্যবসা শুরু না করতে পারলে সেই ব্যবসার উন্নতি হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাই আজকের প্রতিবেদনে যে ব্যবসার সম্পর্কে বলতে যাচ্ছি তার সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি বেড়েই চলেছে।
বর্তমান সময়ে কৃষিকাজের ক্ষেত্রে রাসায়নিক সার এবং ওষুধের ব্যবহার বেড়েই চলেছে। ঠিক এই সময় আপনি যদি গ্রামীন এলাকার বাসিন্দা হয়ে থাকেন অথবা ছোট শহরে থাকেন, তাহলে এই ব্যবসা করে চাকরির থেকেও বেশি ইনকাম করতে পারবেন। শুধু তাই নয় এই রাসায়নিক সার ও ওষুধ বিক্রির পাশাপাশি কৃষির নানা সরঞ্জামও রাখতে পারেন। এর ফলে আপনার ইনকাম ডবল হয়ে যাবে।
এই ব্যবসার সতর্কতা
যদি আপনি এমন একটি জায়গায় বসবাস করেন যেখানে কৃষিকাজ হয় না , তাহলে এই ব্যবসার কোন ফলাফল পাওয়া যাবে না। কিন্তু যদি আপনি গ্রামীন এলাকায় বা কৃষি কাজ হয় এমন এলাকায় এই ব্যবসা শুরু করেন তাহলে সহজেই উন্নতি লাভ করবেন। কেননা এই ব্যবসার ক্ষেত্রে লাভের মার্জিন অনেক বেশি থেকে থাকে। শুধু কাস্টমার আনতে পারলেই কেল্লাফতে।
কি কি বিক্রি করতে পারেন :
মূলত বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কৃষি কাজ হয়ে থাকে। আপনি যে এলাকায় ব্যবসা শুরু করবেন সেখানকার কৃষি কাজ সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। অর্থাৎ কোন সময় কোন কৃষি ফসল হয়, তার বিভিন্ন ধরনের পেস্টিসাইড সম্পর্কে ধারনা রাখতে হবে। যদি আপনি কাস্টমারদের সন্তুষ্ট করতে পারেন তাহলে এই ব্যবসার ক্ষেত্রে বারবার আপনার কাস্টমার রিটার্ন হয়ে থাকবে।
পাশাপাশি ব্যবসায়ী কি যোগ করতে পারেন :
যেহেতু আপনি কৃষি জাত বিভিন্ন ধরনের রাসায়নিক সারবা ওষুধ বিক্রি করবেন, সে তো আপনার কাছে কৃষকেরা কৃষিজাত অন্যান্য সরঞ্জামক খুঁজতে পারে। বর্তমানে স্প্রে মেশিন সহ বিভিন্ন ধরনের কৃষিজাত সরঞ্জাম রয়েছে যা আপনি বিক্রি করতে পারেন। ফলে একটি অতিরিক্ত আয়ের সুযোগ পেয়ে যাচ্ছেন।
এই ব্যবসা শুরু করতে কি কি লাগে :
প্রথমত এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে এগ্রিকালচারের ডিপ্লোমা করা থাকতে হবে। এর পাশাপাশি আপনাকে এমন একটি জায়গায় দোকানটি খুলতে হবে যেখানে এর বিশেষ চাহিদা রয়েছে। আপনি যেভাবে পুঁজি খাটাবেন, ঠিক একই ভাবে আপনার আয়ও হয়ে থাকবে। অতএব ব্যবসা শুরু করবার আগে এ যাবতীয় সমস্ত তথ্য যাচাই করে নিবেন।
এই ব্যবসার বাস্তব অভিজ্ঞতা
আপনি যদি প্রথমদিকে সামান্য টাকায় এই ব্যবসা শুরু করতে পারেন এবং ধীরে ধীরে ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারেন। এই ব্যবসার ক্ষেত্রে নির্দিষ্ট কোন পুঁজির পরিমাণ হয় না। আপনার এলাকার চাহিদা ও সামর্থ্য অনুযায়ী পুজি খাটিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। তবে ব্যবসা শুরু করার আগে আরো বিস্তারিত জেনে নিবেন কিংবা সরাসরি এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তার সাথে আলোচনা করে দেখতে পারেন।

Bongosathi Career Team মূলতঃ ছাত্র-ছাত্রী ও চাকরিপ্রার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য কাজ করে। আমাদের এই টিমের সদস্যরা শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার আপডেট, ব্যাঙ্কিং সেক্টর বা সরকারি চাকরির খবর, এবং অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার আইডিয়াগুলো আমরা বিশ্লেষণ করে এখানে তুলে ধরি। আমাদের লক্ষ্য হল পশ্চিমবঙ্গের যুবসমাজকে সঠিক তথ্য দিয়ে তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করা।




