অন্নপূর্ণা থেকে যুবশক্তি, ফের মিলবে আবেদনের সুযোগ! দেখুন বিস্তারিত – Annapurna

By Bongosathi News Desk

Published on:

আপনার কি এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় নাম ওঠেনি? কিংবা যোগ্য হয়েও রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা এখনও পাননি? তাহলে আপনাদের জন্য ফের আবেদনের সুযোগ আসতে চলেছে।এখন অনেকের মধ্যে একটাই প্রশ্ন কবে থেকে আবেদন করতে পারবেন বা কীভাবে?  চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

জানা যায়, চলতি বছরের আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে ফের আবেদন করতে পারবেন। এই নতুন আবেদন গ্রহণ অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আরও একাধিক সরকারি প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ মিলতে পারে।

অন্নপূর্ণার টাকা ইতিমধ্যেই পাচ্ছেন বহু মহিলা

এই বারের মতো অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল ১৭ সেপ্টেম্বর থেকে। সরকারের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেড় কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এর মধ্যে প্রায় ১০ লক্ষ নতুন উপভোক্তা যুক্ত হয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করেছে সরকার। তবে যোগ্য হওয়ার পরেও অনেকের অ্যাকাউন্টে টাকা না পৌঁছনোর অভিযোগও দেখা গেছে।

তবে ভেরিফিকেশন বা অন্যান্য কারণে কারও ক্ষেত্রে টাকা পেতে দেরি হতে পারে। এর ফলে যাঁরা এখনও সুবিধা পাননি, তাঁদের অনেকেই নতুন করে আবেদনের সুযোগের অপেক্ষায় রয়েছেন।

নভেম্বর-ডিসেম্বরে ফের আবেদন?

এই পরিস্থিতিতেই নতুন করে আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।জানা গিয়েছে, যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে পারেননি, তাঁদের ফের আবেদন করার সুযোগ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এর পাশাপাশি রাজ্য সরকারের আরও কিছু জনকল্যাণমূলক প্রকল্পে যোগ্য ব্যক্তিরা এই সময় আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে?

রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনার পাশাপাশি রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পেও আবেদন করার সুযোগ থাকতে পারে।জানা যায়, এর মধ্যে যুবশক্তি প্রকল্পের নামও থাকতে পারে। অর্থাৎ আগের ধাপে আবেদন করতে পারেননি বা কোনও কারণে সুবিধার তালিকায় নাম ওঠেনি, এমন যোগ্য ব্যক্তিদের কাছে এই শিবিরগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কোথায় যেতে হবে?

নভেম্বর-ডিসেম্বরে রাজ্যের বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবির আয়োজন হতে চলেছে। তবে আপনার এলাকার শিবিরের নির্দিষ্ট তারিখ, স্থান এবং কোন কোন প্রকল্পের আবেদন সেখানে নেওয়া হবে—এই তথ্য এখনও নিশ্চিতভাবে জানামো হয়নি। তাই শিবিরের সময়সূচি প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন বা সরকারি ঘোষণার মাধ্যমে তা জানতে পারবেন।

কারা নতুন করে আবেদন করতে পারবেন?

বিশেষকরে যে সমস্ত ব্যক্তি বা মহিলা সংশ্লিষ্ট সরকারি প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য হওয়া সত্ত্বেও এখনও সুবিধা পাননি, তাঁদের নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হতে পারে। তবে প্রতিটি প্রকল্পের যোগ্যতার নিয়ম আলাদা আলাদা। তাই শুধু শিবিরে গিয়ে আবেদন করলেই সুবিধা পাওয়া যাবে—এমন নিশ্চয়তা কিন্তু নেই । আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রকল্পের শর্ত, প্রয়োজনীয় নথি এবং অন্যান্য তথ্য যাচাই করা প্রয়োজন।

বন্ধ হবে অন্নপূর্ণা সহ অন্যান্য সামাজিক প্রকল্প? রাজ্যের এই আইন অমান্য হলেই শাস্তি – West Bengal Welfare Schemes News

নতুন আবেদনকারীদের কী করতে হবে?

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে জনকল্যাণ শিবির শুরু হলে সেখানে গিয়ে প্রথমে জানতে হবে আপনার এলাকার শিবিরে কোন কোন প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট প্রকল্পের যোগ্যতা যাচাই করে আবেদনপত্র জমা দেওয়া দরকার। প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা থাকলে আবেদন প্রক্রিয়ায় আরও সুবিধা হতে পারে।

অন্নপূর্ণা থেকে পেনশন বা অন্যান্য সরকারি সুবিধা, এবার একদিনেই সমাধান সেবা সেতুতে – Seva Setu Programme

আগে আবেদন করেও টাকা না পেলে?

যাঁরা আগে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি, তাঁদের ক্ষেত্রে বিষয়টি আলাদা করে যাচাই করে দেখা হতে পারে। নতুন করে আবেদন করার পূর্বে আগের আবেদনের স্ট্যাটাস কী রয়েছে, আবেদনটি অনুমোদিত হয়েছে কি না বা কোনও তথ্যের সমস্যা রয়েছে কি না—সেগুলি জেনে নেওয়া দরকার।

নভেম্বর ও ডিসেম্বর মাসে জনকল্যাণ শিবির আয়োজনের খবর সামনে এলেও শিবিরের নির্দিষ্ট দিন ও জায়গার তালিকা এখনও পর্যন্ত জানানো হয়নি।

তাই রাজা সরকারের অন্নপূর্ণা বা যুবশক্তি-সহ কোনও সরকারি প্রকল্পে নতুন করে আবেদন করতে চাইলে নিজের এলাকার প্রশাসনিক ঘোষণা এবং সংশ্লিষ্ট সরকারি তথ্য দেখে নিবেন।