রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে সেবা সেতু ক্যাম্প। রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে কিংবা গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে এই সেবা সেতু ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। এই সেবা সেতু ক্যাম্প খুলেই চলবে দুই অক্টোবর থেকে চার অক্টোবর পর্যন্ত। যারা এখনো পর্যন্ত সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পান নি বা আবেদন করতে পারেননি তাদের জন্য সুবর্ণ সুযোগ আসছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন এখানে গেলে আপনি কি কি প্রকল্পের সুবিধা পাবেন বা আবেদন করতে পারবেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক –
রাজ্য সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প যেমন অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে সামাজিক সুরক্ষা ভাতা, কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে অন্যান্য ধরনের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সহ কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে এখানে আবেদন করার সুযোগ দেওয়া হবে। এছাড়াও সরকারি অফিসে যে সমস্ত উপভোক্তামূলক কাজগুলি হয়ে থাকে সেই কাজ হবেই এখানেই হবে।
কি কি প্রকল্পের কাজ করতে পারবেন আসুন সংক্ষিপ্তভাবে জেনে নি –
অন্নপূর্ণা যোজনা –
বর্তমানে রাজ্য সরকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যে লক্ষ লক্ষ উপভোক্তা এ প্রকল্পের সুবিধা পেলেও আরো অনেক উপভোক্তা রয়েছে যারা এখনো পর্যন্ত এ প্রকল্পের সুবিধা পাননি। কোন ভুলবশত তাদের আবেদন এখনো পর্যন্ত এপ্রুভ হয়নি। তাদের জন্য এবার ফের সুবর্ণ সুযোগ আসছে। নিজের ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন এই সেবা সেতু ক্যাম্পে। এছাড়াও যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা নতুন করে আবেদন করতে পারেন এই সেবা সেতু ক্যাম্পে গিয়ে। সব মিলিয়ে উপভোক্তাদের জন্য একটি দারুন সুযোগ নিয়ে এসেছে।

সামাজিক ভাতা প্রকল্প :
রাজ্য সরকার ইতিমধ্যে সামাজিক প্রকল্পের ভাতার বৃদ্ধি করেছেন। অনেক উপভোক্তা রয়েছেন এখনো পর্যন্ত সামাজিক ভাতা প্রকল্পের আওতায় আসতে পারেননি কিন্তু তার যোগ্যতা রয়েছে। এবার সেই সমস্ত উপভোক্তাদের জন্য ফের একবার সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার। এখানে আপনারা প্রতিবন্ধী বিধবা বয়স্ক সমস্ত ধরনের সামাজিক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনি এখনো পর্যন্ত এই কাজ না করে থাকেন তাহলে এখনই করতে পারেন।
জব কার্ড বা ১২৫ দিনের কাজের ডিমান্ড :
সেবা সেতু ক্যাম্পে গিয়ে আপনি জব কার্ডের জন্য আবেদন করতে পারেন। যারা এখনো পর্যন্ত জব কার্ড পায়নি বা কোন কারণবশত ডিলিট হয়ে গেছে তাদের এখানে আবার আবেদন করার সুযোগ দেওয়া হবে। এর পাশাপাশি অনেকে রয়েছেন যারা ১২৫ দিনের কাজ চাই তারাও কাজের জন্য এখানে আবেদন জানাতে পারবেন।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা :
যারা প্রধানমন্ত্রী সূর্য গ্রহণ যোজনা মাধ্যমে সুবিধা নিতে চান তারাও এখানে গিয়ে আবেদন করতে পারেন। বিশেষ করে এখানে নিকটবর্তী ইলেকট্রিসিটি অফিস থেকে সংশ্লিষ্ট অফিসার আসবে এবং সেখানে গিয়ে আপনি অফলাইনের মাধ্যমে আবেদন পত্রটি জমা করতে পারেন এবং ভবিষ্যতে ভেরিফাইয়ের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।
আয়ুষ্মান ভারত কার্ড :
যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ইতিমধ্যে আবেদন করেছেন তারা এখানে আয়ুষ্মান সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজও করতে পারেন। এছাড়াও যারা এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত
উজ্জ্বলা যোজনায় আবেদন :
কেন সরকারের বহু স্বনামধন্য একটি প্রকল্প হল উজ্জ্বলা যোজনা। এখনো পর্যন্ত অনেক উপভোক্তা রয়েছেন এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে সুবিধা পাননি। যদি আপনি একজন বৈধ উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার পরিবারে কেউ উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধা না পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারেন সেখানে গিয়ে। জোরে ঢুকেনা সাথে নিয়ে যাবেন এবং সংশ্লিষ্ট বিভাগে গিয়ে আবেদন করে নিতে পারেন।
Suvendu Adhikari :কৃষকদের ২৫-৩০ হাজার সঞ্চয়, ৪ লক্ষ কৃষকদের জন্য সুসংবাদ
স্বচ্ছ ভারত অভিযান বা গ্রামীণ টয়লেট :
যারা এখনো পর্যন্ত নিজের টয়লেট তৈরি করতে পারেননি বা সরকারের সহায়তা চান তাদের জন্য আবার বিরাট সুযোগ দিচ্ছে সরকার। এখানে গিয়ে আপনি টয়লেটের জন্য আবেদন করতে পারেন। কেন সরকার করতে গিয়ে জন্য বারো হাজার টাকা উপভোক্তাদের দিয়ে থাকে।

মুখ্যমন্ত্রী বীমা প্রকল্প :
যারা এখনো পর্যন্ত আয়েশ মা ভারত প্রকল্পের অধীনে নিজের নাম নথিভুক্ত করতে পারেননি বা যোগ্য হননি তাদের জন্য মুখ্যমন্ত্রী বীমা যোজনায় আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। আপনি চাইলে মুখ্যমন্ত্রী বীমা যোজনা আবেদন করে ৫ লক্ষ টাকা পর্যন্ত বছরে স্বাস্থ্য বীমা পেতে পারেন।
খাদ্য সাথী বার রেশন কার্ড সংক্রান্ত :
যদি এখনো পর্যন্ত আপনাকে খাদ্য সাথির অন্তর্ভুক্ত না হয়ে থাকেন বা আপনার পরিবারের কারো রেশন কার্ড না থাকে তাহলে আপনি সেখানে গিয়ে নতুন রেশন কার্ডের জন্য আবেদন জানাতে পারেন। নতুন রেশন কার্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের সংশোধন হতে পারে এখানেই।
জমি রেকর্ড সংক্রান্ত কাজ :
যদি আপনার মিউটেশন সংক্রান্ত কোনো রকম কাজ থাকে তাহলে এখান থেকে আবেদন করে সেই কাজ করে নিতে পারেন।
কৃষক বন্ধু নাকি পিএম কিষান? কি বলছে কৃষি দপ্তর? জানুন বিস্তারিত – WB Krishak Bandhu Prakalpo
অন্যান্য সুযোগ-সুবিধা সমূহ –
এখানে আপনি অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে যাবেন যেরকম উজ্জ্বলা যোজনায় ইকেওয়াইসি, জব কার্ড ইকেওয়াইসি, আয়ুষ্মান ভারত ইকেওয়াইসি, সামাজিক প্রকল্পেরই কেওয়াইসি।

- Bongosathi Scheme Expert হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট রাইটার ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও তার সুযোগ সুবিধা সহ আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য।




