যুবশক্তির আবেদন সেবা সেতু ক্যাম্পে? কি বলছে প্রকল্পোর লিস্ট -দেখুন বিস্তারিত – Yuba Shakti Apply

By Scheme Expert

Published on:

রাজ্য জুড়ে বেকার যুবক যুবতীদের জন্য একটাই নাম তা হলো যুবশক্তি প্রকল্প। কিন্তু বেকার যুবক ছেলে ও মেয়েরা কবে এই প্রকল্পের টাকা পাবেন?  কবে থেকে এর আবেদন শুরু হবে? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাই। যদিও রাজ্যের মূখ্য মন্ত্রী জানিয়েছিলেন অক্টোবর থেকে শুরু হবে যুবশক্তি প্রকল্প। তাহলে কীভাবে ও কোথায় গিয়ে আবেদন করবেন? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত –

 

রাজ্য সরকার কর্তৃক বারংবার একথা ঘোষণা করা হয় যে, বেকার যুবক যুবতীদের মাসে ৩০০০ টাকা দেওয়া হবে। আর যারা আন্ডার গ্রেজুয়েট বা মাধ্যমিক পাশ করে আছেন তাদের মাসে ২০০০ টাকা দেওয়া হবে। সব মিলিয়ে বেকার যুবক যুবতীদের কপালে কি আছে তা আরও বিস্তারিত পড়লে বুঝতে পারবেন।

 

 বেকার যুবক যুবতীরা দীর্ঘ অপেক্ষায় রয়েছে। তারা আশায় বসে আছেন যেভাবে অন্য সব সরকারি প্রকল্পের কাজ চলছে, এর মধ্যে যুবশক্তি নিয়ে কাজ করছে সরকার। কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আবেদন সংক্রান্ত কোনো বার্তা দেওয়া হয়নি সরকার কর্তৃক। তবে কি হবে ভবিষ্যৎ তা সময় কথা বলবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

 

গত কিছুদিন আগে সরাসরি সাংবাদিকদের সামনে রাজ্য সরকার বেশ কিছু বার্তা দেন “আমার যুবক ভাইরা আপনাদের জন্য আমরা আছি, অক্টোবর থেকে প্রতিমাসে ৩০০০ টাকা আমরা দিবো। যারা আন্ডার গ্রেজুয়েট বা হলে যোগ্যতা যাচাই করে মাসিক ২০০০ টাকা দেওয়া হবে।”

তবে মাস শুরু হলেও আবেদন কিন্তু শুরু হয়নি।

 

এদিকে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হচ্ছে সেবা সেতু কর্মসূচি। এখানে কি কি প্রকল্পের কাজ হবে তাও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সবথেকে বিস্ময়কর বিষয় হলো এখানে যে সমস্ত প্রকল্পের লিস্ট আছে তাতে এই প্রকল্পের নাম নেই। অর্থাৎ সেবা সেতু ক্যাম্পে যুবশক্তি আবেদন নিয়ে কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না।