PMAY Urban 2.0 : শহরাঞ্চলে মাত্র ৫০ হাজার টাকায় মিলবে দুই রুমের ফ্ল্যাট! কি কি শর্ত পূরণ করতে হবে দেখুন বিস্তারিত

By Business Expert

Published on:

আপনি কি শহরে বসবাস করেন? কিন্তু থাকবেন কোথায় তারা খুঁজে পাচ্ছেন না? এবার মাথার উপর ছাদ দিতে খবর হলো রাজ্য সরকার। কেননা ইতিমধ্যে জানানো হয়েছে যে সমস্ত যোগ্য ব্যক্তিরা শহরাঞ্চলে অঞ্চলে কাজ করেন কিন্তু তাদের থাকার মত কোন জায়গা নেই, তাদের জন্য এবার মাত্র ৫০ হাজার টাকায় ২ রুমের একটি ফ্ল্যাট দিবে সরকার কর্তৃক।

সব থেকে বড় কথা হল এখানে উপভোক্তা কে মাত্র ৫০ হাজার টাকা খরচ করতে হবে। বাকি সমস্ত টাকা খরচ করবে রাজ্য ও কেন্দ্র সরকার। আপনি যদি সরকারের উপযুক্ত যোগ্যতা গুলি পূরণ করে থাকেন তাহলে এটি আপনার জন্য সেরা সুযোগ হতে পারে। সরাঞ্চলের দুটি ঘর পঞ্চাশ হাজার টাকা পাওয়া মানে সোনায় সোহাগা।

অর্থনৈতিক দিক থেকে দুর্বল এবং থাকার মত একটি জায়গা পাচ্ছেন না এমন শহরাঞ্চলে কাজ করতে আসা শ্রমিকদের জন্য যুগান্তকারী ঘোষণা করা হলো। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান (PMAY Urban) ‘এফোর্ডেবল হাউসিং ইন পার্টনারশিপ‘(AHP) এই ধারার অধীনে যোগ্য ব্যক্তিদের এই সুবিধা দেওয়া হবে। মাত্র ৫০ হাজার টাকা দিলেই এই সুযোগ পাওয়া যাবে। তবে এখানে আরো কিছু যোগ্যতা রয়েছে যা পূরণ করতে হবে –

এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে রাজ্যে পাইলট প্রজেক্ট হিসেবে কার্যকর করা শুরু হতে চলেছে। আপাতত গোটা রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু না হলেও রাজ্যের দুই জেলা যেমন উত্তর 24 পরগনা এবং হুগলি জেলায় এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে।

কিভাবে এই সুবিধা প্রদান করা হবে :

এখানে যদিও উপভোক্তা কে মাত্র ৫০ হাজার টাকা দিয়ে এই ফ্ল্যাটের সুবিধা দেওয়া হবে। কিন্তু এখানে রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং শ্রম দপ্তর কর্তৃক বিরাট অনুদান দেওয়া হবে। মোট প্রায় ৫.৫০ লক্ষ টাকা ধার্য করা হয়। নিচে বিস্তারিতভাবে দেওয়া হল –

  • কেন্দ্রীয় সরকারের অনুদান: ১.৫০ লক্ষ টাকা
  •  রাজ্য সরকারের অনুদান: ২.৭৯ লক্ষ টাকা
  • শ্রম দফতরের অবদান: ৭১,০০০ টাকা
  • সুবিধাভোগী বা শ্রমিকের অংশ: মাত্র ৫০,০০০ টাকা

আবেদন করতে কি কি শর্ত পূরণ করতে হবে ?

  • এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে বেশ কিছু কঠোর শর্ত বাজক্যতা পূরণ করতে হবে।
  •  আবেদনকারীকে অবশ্যই একজন চটকল শ্রমিক হওয়া চাই, যিনি বর্তমানে জরাজীর্ণ বা পুরনো শ্রমিক কোয়ার্টারে বসবাস করছেন এমন হতে হবে।

আবেদনের অন্যান্য শর্তাবলী

  • আবেদনকারীকে সমাজের আর্থিক দিকে থেকে দুর্বল শ্রেণি (EWS) ভুক্ত হতে হবে এবং পরিবারের মোট বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে ভারতের কোথাও কোনও পাকা বাড়ি থাকলে আবেদন করতে পারবেন না।
  • গত কুড়ি বছরে পরিবার কিংবা আবেদনকারী রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের অধীনে আবাস যোজনা আওতায় ঘর পেলে আবেদন করতে পারবেন না।
  • এই প্রকল্পে প্রতিবন্ধী, প্রবীর নাগরিক, বিধবা, পরিবারের একাই সদস্য কিন্তু মহিলা, অথবা রূপান্তরকারী হলে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

এই প্রকল্পে কিভাবে আবেদন গ্রহণ করা হবে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে নিকটবর্তী পৌরসভা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। তবে এখানে মনে রাখবেন এখনো পর্যন্ত সব জেলায় এই প্রকল্প শুরু করা হচ্ছে না।