ফ্রীতে রান্নার গ্যাস কানেকশন চান? তাহলে দেখেনিন বিভিন্ন শর্ত ও আবেদন পদ্ধতি – PM Ujjwala Yojana

By Scheme Expert

Published on:

দেশবাসীর সুবিধার্থে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আসেন কেন্দ্রীয় সরকার। এবার যে প্রকল্প সম্পর্কে বলতে যাচ্ছি তার প্রয়োজন ঘরে ঘরেই রয়েছে। সেই বহুল জনপ্রিয় একটি প্রকল্প যার নাম ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ‘ (PM Ujjawala Yojana)। প্রত্যেক রান্নাঘরে এর প্রয়োজনীয়তা একেবারেই অনস্বীকার্য। এদিকে এখনো অনেক রান্নাঘর রয়েছে যেখানে উজ্জ্বলা যোজনার সুবিধায় মেলেনি।

মূলত কেন্দ্র সরকারের মূল লক্ষ্যই হলো, দেশের ঘরে ঘরে ধোয়া হীন স্বচ্ছ একটি রান্নাঘর তৈরি করা। যার জন্য সরকার কর্তৃক ভর্তুকীও দেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মাধ্যমে ফ্রিতে উজ্জ্বলা যোজনার কানেকশনসহ ভর্তুকীয় দিয়ে থাকেন কেন্দ্র সরকার। এবার এই প্রকল্পের সুবিধা পেতে বহু দেশবাসী মরিয়া। কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন? কি কি বা যোগ্যতা লাগবে? তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তাহলে আজকের এই প্রতিবেদনে আপনাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়া যাক –

এই প্রকল্পের সুবিধা পেতে কি কি শর্ত পূরণ করতে হবে :

মূলত কেন্দ্র সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঘরে ঘরে রান্নার গ্যাসের ব্যবহার পৌঁছে দেওয়া। তবে অনেক পরিবার রয়েছেন যারা এর খরচ তুলতে পারছেন না। তাই কেন্দ্র সরকার কতৃক ফ্রীতে সুবিধা দেওয়া হচ্ছে। তার পাশাপাশি বছরে নিদিষ্ট সংখ্যায় গ্যাস সিলিন্ডার ভর্তুকীয় দিচ্ছে কেন্দ্র সরকার।

পড়তে পারেন: শুরু হচ্ছে যুবশক্তি প্রকল্পের আবেদন? ৩০০০ কারা কারা পাবেন? রইল বিস্তারিত – WB Yuba Shakti Apply

তবে এই প্রকল্পের সুবিধা সকলে পাবেন না। কেবল যাদের বয়স ১৮ বছরের বেশি এবং মহিলা তারাই সুবিধা পাবেন। এর পাশাপাশি পরিবারের কেউ আগে থেকে এই প্রকল্পের সুবিধা পেলে হবে না। আরও কিছু নিয়মবিধি রয়েছে যখন আবেদন করবেন তা স্পষ্ট হয়ে যাবে।

কী কী ডকুমেন্টস দরকার :

এখানে আবেদন করতে বেশ কিছু ডকুমেন্টস হাতের কাছে রাখতে হবে।

  • আবেদনকারীর পরিচয় পত্র
  • ব্যাংক একাউন্ট এর জেরক্স কপি
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আধার কার্ড
  • বৈধ মোবাইল নম্বর
  • ইমেইল এড্রেস (যদি থাকে)
  • কেওয়াইসি ডকুমেন্টস
  • অন্যান্য

কী কী সুবিধা পাবেন :

কেন্দ্র সরকারের উজ্জ্বলা যোজনার মাধ্যমে বেশ কিছু সুবিধা পাবেন। এক্ষেত্রে সামান্য ভর্তুকিতে রান্নার গ্যাস কানেকশন দেওয়া হবে। এর পাশাপাশি বছরে ৯টি গ্যাস সিলিন্ডার বাবদ ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। তবে এই নিয়ম ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। আপনি যে সময় আবেদন করছেন সেই সময় অনুযায়ী নিয়ম লাগু হবে।

কাদের অগ্রাধিকার মিলবে :

এক্ষেত্রে যারা আবেদন জানাতে চায় তাদের মধ্য থেকে যাদের রেশন কার্ড AAY, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা পান, যারা বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক, আর্থিক দিক থেকে দুর্বল -এমন সকল পরিবারের মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে অগ্রাধিকার পেতে পারেন।

কিভাবে আবেদন জানানো যাবে :

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা পেতে দুইভাবেই আবেদন করা যায় -অফলাইন কিংবা অনলাইন।

অনলাইন আবেদন পদ্ধতি – 

অনলাইন আবেদন করতে প্রার্থীকে সর্বপ্রথম ভিজিট করতে হবে উচলা চেচনার অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে গিয়ে প্রথমেই রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং পরে লগইন করে পুরো ফরম ফিলাপ করতে হবে। যথাযথ তথ্য ও ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর পরবর্তীতে সরকার কর্তৃক নতুন কানেকশন ছাড়লে আপনার কেওয়াইসির মাধ্যমে সুবিধা দেওয়া হতে পারে।

অফলাইন মাধ্যমে আবেদন পদ্ধতি –

আপনার মাধ্যমে আবেদন করতে সর্বপ্রথম আপনাকে নিকটবর্তী রান্নার গ্যাস সিলিন্ডার ডিলারশিপ এর কাছে যেতে হবে। এক্ষেত্রে বেশ কয়েক কোম্পানির ডিলারশিপ থাকে। আপনি চাইলে Indane অথবা Bharat কিংবা HP ইত্যাদি ডিলারের কাছে যেতে পারেন। সেখানে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে এই প্রকল্পের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।

আরও পড়ুন: India Post GDS 2026: প্রথম মেরিট লিস্ট প্রকাশ, দেখেনিন নিজের নাম