ভরসা প্রকল্প -পাবেন মাসে ২০০০ ও ১৫০০। কীভাবে আবেদন -জানুন বিস্তারিত

By Scheme Expert

Published on:

রাজ্যে বিজেপি সরকার আসার পূর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একটি হলো অন্নপূর্ণা যোজনা এবং আরেকটি হলো যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প। যদিও এর আগে অন্নপূর্ণা যোজনার আবেদন ও টাকা প্রদান করা ইতিমধ্যে হয়ে গিয়েছে, অন্যদিকে দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। এবার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সরকার বেকার যুবক যুবতীদের জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে।

গত ২৩ শে নভেম্বর ২০২৬ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প নিয়ে সাংবাদিকদের সামনে আলোচনা করেন। বেকার যুবক যুবতীরা কিভাবে আবেদন জানাতে পারবেন অথবা কিভাবে যাচাই করা হবে এমনকি কোন যোগ্যতায় কত টাকা পাবেন সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দিয়েছেন তিনি স্বয়ং। আজকের এই প্রতিবেদনে আমরা সেই সম্পর্কে বিস্তারিত জানব –

রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মমতা সরকারের শেষ কিছু সময়ে যুব সাথী প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের মাসে পনেরশো টাকা দেওয়ার।কিন্তু সরকার বদল হলে সেই প্রকল্প পরবর্তীতে বন্ধ করে রাখা হয়। যেহেতু বর্তমান সরকার ভোট প্রচারের সময়ে প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছিলেন যুব সাথী প্রকল্পের আর্থিক সাহায্য আরও দ্বিগুণ করে দেওয়া হবে।

এবার রাজ্যে নতুন সরকার যুব সাথী প্রকল্পের নাম পরিবর্তন করে ভরসা স্কিম হিসেবে যুবক-যুবতীদের জন্য নতুন আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এই আর্থিক সাহায্য যদিও ভোটের পূর্বে প্রতিশ্রুতি থেকে কিছুটা কম তবে গত সরকারের থেকে যোগ্যতা অনুযায়ী আর্থিক সাহায্যের পরিমাণের পরিবর্তন করা হয়েছে। যুব শক্তি ভরসা কার্ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন আর্থিক সাহায্যের পরিমাণের কথা জানানো হয়েছে।

পড়তে পারেন: অন্নপূর্ণা যোজনায় ফের আবেদন শুরু? কবে ও কীভাবে করবেন? জানুন বিস্তারিত – WB Annapurna New Apply 2026

যে সমস্ত বেকার যুবক যুবতীরা গ্রাজুয়েট পাশ কিংবা তার থেকে বেশি যোগ্যতার অধিকারী তাদের মাসিক ২০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে সরকার কর্তৃক জানানো হয়েছে। অন্যদিকে যারা আন্ডারগ্রেজুয়েট তাদের জন্য প্রতি মাসে ১৫০০ দেওয়ার ঘোষণা করা হয়েছে। যদিও এর আগে সরকার দ্বিগুণ অর্থাৎ তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন আগামী ২০২৮ সালের আর্থিক বছরের পূর্বে অবধি।

তবে ২০২৮ সালের আর্থিক বৎসরে এই টাকার পরিমাণ বৃদ্ধি করে তিন হাজার টাকা করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ জানুয়ারি ২০২৭ সাল ও ২০২৮ সালের বেশ কয়েক মাস এই নিয়ম অনুসারে আর্থিক সাহায্যের পরিমাণ যথাক্রমে ১৫০০ ও ২০০০ টাকা দেওয়া হবে।

কিভাবে প্রার্থী বাছাই করা হবে :

সরকার কর্তৃক জানানো হয় গত সরকারের আমলে যে সমস্ত বেকার যুবক-যুবতীরা যুব সাথী প্রকল্পে আবেদন করেন , তাদের সেই আবেদনের উপর ভিত্তি করে যাচাই করে যুবশক্তি প্রকল্পের আন্ডারে আনা হবে। অর্থাৎ যে সমস্ত বেকার যুবক যুবতীরা কত সরকারের আমলে আবেদন করেছিলেন সেই সমস্ত যুবক-যুবতীদের সরাসরি ভেরিফিকেশনে মাধ্যমে এই প্রকল্পের আওতায় আনা হবে।

বেকার যুবক যুবতীর আবেদন করতে পারেননি তাদের জন্য ‘আপনার সরকার আপনার পাশে ‘ অর্থাৎ সিএমও পোর্টালে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারেন অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন দিতে পারেন। তবে এর কাজ ধাপে ধাপে করা হবে। এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনায় ফের ভেরিফিকেশন, বাদ পরতে পারেন বহু উপভোক্তা – Annapurna Yojana Reverification 2026