Durga Puja 2026 : রাজ্যে নতুন সরকার আসার পর এটাই প্রথম দুর্গাপুজো। আর এই পুজোতেই একসঙ্গে বদলে যাচ্ছে বেশ কয়েকটা পরিচিত নিয়ম। প্রতিমার উচ্চতা থেকে প্যান্ডেল উদ্বোধন, মদ বিক্রি থেকে বিসর্জনের শোভাযাত্রা — সব মিলিয়ে প্রায় সাতটা জায়গায় নজরে থাকবে এবারের দুর্গাপুজোয়।
প্রতিমার উচ্চতায় লাগাম
এবার বেশিরভাগ প্রতিমাই ১১ ফুটের মধ্যে রাখা হচ্ছে। কুমোরটুলির মৃৎশিল্পীরা বলছেন, এবার সাবেকি ঘরানার প্রতিমাই বেশি চোখে পড়ছে।
জানা যায়, থিমের প্রতিমার সংখ্যাও কমেছে অনেকটা। গত বছর প্রায় ১৫০টি থিমের প্রতিমা তৈরি হয়েছিল, এবার সেই সংখ্যা নেমে এসেছে ১০-১২টিতে। তবে কলকাতা পুলিশ জানিয়েছে, ১১ ফুটের এই নিয়ম নতুন কিছু নয়, আগে থেকেই চালু রয়েছে।
মহালয়ার আগে প্যান্ডেল খোলা যাবে না
দেবীপক্ষ শুরুর আগেই বড় প্যান্ডেল খুলে দেওয়ার যে চল ছিল, এবার সেটা হতেপারে। ১০ অক্টোবর মহালয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পুজোমণ্ডপ উদ্বোধনের জন্য।
রেড রোডের বদলে এবার ইডেন গার্ডেন্স
দশমীর পর রেড রোডে যে কার্নিভাল হতো এতদিন, তার জায়গায় এবার মহালয়া উপলক্ষে বড় অনুষ্ঠান হবে ইডেন গার্ডেন্সে। সেখানে লোকনৃত্য, ঢাকের বাজনা, ড্রোন শো আর আতশবাজির আয়োজন থাকতে পারে।
জানা যায়, রাজ্যের বিভিন্ন পুজোমণ্ডপের ভার্চুয়াল উদ্বোধনের ব্যবস্থাও রাখা হচ্ছে এই অনুষ্ঠানে।
অষ্টমীতে বন্ধ থাকবে মদের দোকান
১৯ অক্টোবর মহাষ্টমীর দিন রাজ্যের সব বার আর মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই একটা দিন সম্পূর্ণভাবে মদ বিক্রি বন্ধ থাকবে গোটা রাজ্যে বলে সুত্র মারফত খবর।
ডিজে বাজানো যাবে না পুজো ও বিসর্জনে
পুজো এবং বিসর্জনের শোভাযাত্রায় এবার জোরে ডিজে বা গান-বাজনা বাজাতে নিষেধাজ্ঞা করা হয়েছে। তবে ঢাকের মতো চেনা বাদ্যযন্ত্র অবশ্য আগের মতোই বাজানো যাবে।
শোভাযাত্রার সময় অকারণে রাস্তা বা জাতীয় সড়ক আটকে রাখতেও নিষেধ করা হয়েছে।
থিমের পুজোয় নিষেধাজ্ঞা নেই, তবে খেয়াল রাখতে হবে কিছু বিষয়
এবারে থিমের পুজো করতে কোনো বাধা নেই। তবে থিম, প্রতিমা বা প্যান্ডেলের জন্য কারও ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে, সেটা দেখার কথা বলা হয়েছে।
সনাতন ঐতিহ্য যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে পুজো উদ্যোক্তা কমিটিদের।
Annapurna Yojana: এখনও ঢোকেনি সহায়তার টাকা? বিষয়টি নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
মদ্যপ দর্শনার্থী ঠেকাতে ব্রেথলাইজার
ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি নিজেদের উদ্যোগে এবার ব্রেথলাইজার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ মদ্যপ অবস্থায় এলে তাঁকে প্যান্ডেলে ঢুকতে দেওয়া হবে না।
তবে এটা সরকারের কোনো নির্দেশ নয়, একেবারেই ওই পুজো কমিটির নিজস্ব সিদ্ধান্ত। অন্য কোনো পুজো কমিটি এখনও এই ধরনের ব্যবস্থার কথা জানায়নি।
কন্টেন্ট সোর্স – চেক করুন

Bongosathi News Desk হল আমাদের অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্যাক্ট-চেকারদের একটি ডেডিকেটেড টিম। পশ্চিমবঙ্গ ও ভারতের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প, স্কলারশিপ, দৈনন্দিন খবরাখবর এবং সাধারণ মানুষের জন্য দরকারি ট্রেন্ডিং আপডেটগুলো দ্রুত ও সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়াই এই টিমের প্রধান লক্ষ্য। সরকারি নোটিফিকেশন থেকে তথ্য সংগ্রহ করে, তা সঠিকভাবে যাচাই (Fact-Check) করার পরেই আমরা এখানে প্রকাশ করি, যাতে পাঠকরা সবসময় নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পান।





