অন্নপূর্ণা স্ট্যাটাস চালু! কোন স্ট্যাটাস এর অর্থ কী? দেখুন বিস্তারিত – WB Annapurna Status Check 2026

By Scheme Expert

Published on:

নতুন সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি টাকা প্রদান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারের কথামতো তৃতীয় কিস্তিতেও বৈধ উপভোক্তারা ৩ হাজার টাকা ডিবিটির মাধ্যমে একাউন্টে পেতে শুরু করেছেন। ইতিমধ্যে বহু উপভোক্তা টাকা পেয়ে গিয়েছেন এবং এখনো পর্যন্ত বহু উপভোক্তা টাকা পাননি। সরকার কর্তৃক জানানো হয়েছে, এখনো পর্যন্ত এই টাকা প্রদান প্রক্রিয়া শেষ হয়নি। তাই এই প্রক্রিয়ার শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কে বৈধ বা কার অ্যাপ্লিকেশন গৃহীত হয়েছে।

সব থেকে বড় কথা ইতিমধ্যে সরকার কর্তৃক পোর্টালে স্ট্যাটাস দেখার সুবিধার চালু করে দেওয়া হয়েছে। বহু মানুষ এখন সেই স্ট্যাটাস দেখে নানা সমস্যায় ভুগছেন। স্ট্যাটাস দেখে এখনো কেউ বুঝতে পারছেন না কোন স্ট্যাটাসের অর্থ কি দাঁড়াতে পারে। আজকের এই প্রতিবেদনে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল এর স্ট্যাটাস সম্পর্কে সম্ভাব্য ধারণা দিতে চলেছি। যদি আপনি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন এই সংক্রান্ত আরো বিস্তারিত জানতে –

তবে আগে জেনে রাখা ভালো, সরকার করতেই ইতিমধ্যেই জানানো হয়েছিল যে, যারা ১০ জুলাই এর পরে আবেদন করেছেন তারা বেশিরভাগই ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। অর্থাৎ আন্ডার ভেরিফিকেশন স্ট্যাটাসের মধ্যে রয়েছেন। কেননা তাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়নি। যদি উপভোক্তা সব দিক থেকে বৈধ হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই এই স্ট্যাটাস এপ্রুভ দেখবে।

অন্নপূর্ণা যোজনা Status Approved?

যাদের স্ট্যাটাস এপ্রুভ দেখাচ্ছে তাদের অর্থ কি? অন্নপূর্ণা যোজনা এর ওয়েবসাইটে গিয়ে যদি আপনি আপনার নিজের স্ট্যাটাস দেখতে পারেন এপ্রুভ তাহলে আর কোন চিন্তার কারণ নেই। আপনার একাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকে গিয়েছে। আপনি শীঘ্রই গিয়ে ব্যাংকে কি যোগাযোগ করুন অথবা আপনার যেই ব্যাংক একাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিংক করা আছে, সেই ব্যাংকে যেতে পারেন। তবে অবশ্যই একাউন্টে ডিবিটি চালু রাখতে হবে।

পড়তে পারেন: আবেদন করার ১/২/৩ মাস হলো? কিন্তু টাকা ঢোকেনি? এবার করে ফেলুন এই কাজ – WB Annapurna New Update

অন্নপূর্ণা যোজনা Status Under Process?

এবার আসা যাক যাদের স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে। আন্ডার প্রসেস স্ট্যাটাস দেখালে এখানে দু ধরনের সম্ভাব্য কারণ হতে পারে। প্রথমত তার আবেদন যদি ১০ জুলাই এর পূর্বে হয়ে থাকে তাহলে খুব সম্ভাব্য টাকা কয়েক দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। কারণ এদের ইতিমধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়ার শেষ হয়ে গিয়েছে। কিন্তু যাদের 10 জুলাইয়ের পরে আবেদন তাদের আন্ডার প্রসেস দেখায় তাহলে হয়তো পরবর্তীতে পেতে পারেন।

আন্ডার প্রসেসের ক্ষেত্রে অনেকে রয়েছেন যাদের ইতিমধ্যে Revert হয়ে আছে। এর কারণ হলো আপনি আবেদন করার সময় এমন কোন তথ্য দিয়েছেন যা ভেরিফাইয়ার এর কাছে উপযুক্ত বলে মনে হয়নি। ঠিক সেই কারণেই এই সমস্ত ব্যক্তিদেরও আন্ডার প্রসেস স্ট্যাটাস দেখানো হচ্ছে। ইতিমধ্যে এই সমস্ত উপভোক্তাদের লিস্ট প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়েছে। ভেরিফিকেশনের মাধ্যমে তাদের যাচাই করে পুনরায় এই প্রক্রিয়ায় আনতে পারে।

অন্নপূর্ণা যোজনা Status Further Verification?

যাদের স্ট্যাটাস ফারদার ভেরিফিকেশন দেখাচ্ছে। অর্থাৎ যদিও প্রথম পর্যায়ের ভেরিফিকেশন হয়েছে কিন্তু পরবর্তীতে কোন সন্দেহবশত বা তথ্যের গড়মিল থাকায় আবার ভেরিফিকেশন প্রক্রিয়ায় আনা হয়েছে। বিভিন্ন কারণে এই স্ট্যাটাস দেখানো হতে পারে। একই আবেদনে একাধিক উপভোক্তা কিন্তু তথ্যের গড় মিল বা রিলেশনশিপ সমস্যা। এছাড়াও আরো একাধিক সমস্যার কারণে পরবর্তীতে আরো একবার যাচাই প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে।

সব মিলিয়ে এ কথা বলা যায় যে, যারা বৈধ উপভোক্তা তারা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে গেলেও শেষে তারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। কিন্তু যারা বিভিন্ন ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতা পূরণ করতে পারবেন না তাদের অন্নপূর্ণ যোজনা সুবিধা পাওয়া নিয়ে অসুবিধাও হতে পারে।

তবে সরকার কর্তৃক এখনো পর্যন্ত এই সংক্রান্ত এই স্পষ্ট কোন ধারণা প্রদান করা হয়নি। এই সমস্ত তথ্য ও সম্ভাব্য ধারণার উপর ভিত্তি করে লেখা হয়েছে। তাই আপনার যদি এই সংক্রান্ত কোনো বিস্তারিত জানতে হয় বা জানতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই নিকটবর্তী কোন গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপালিটি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: কৃষক বন্ধু নাকি পিএম কিষান? কি বলছে কৃষি দপ্তর? জানুন বিস্তারিত – WB Krishak Bandhu Prakalpo

পরবর্তীতে সরকার করতে কোনরকম নিয়ম জারি করলে অথবা এই সংক্রান্ত কোন নোটিশ জারি করলে আমরা আপনাদের সামনে যথাযথ তথ্য তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা এরকম কোন খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন।