বন্ধ নয় লক্ষীর ভান্ডার, যুবসাথী প্রকল্প! ঘোষণা মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর – আরও কী কী ঘোষণা? রইল বিস্তারিত

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বেশি চর্চার বিষয় নতুন সরকার গঠন এবং তার পরবর্তী নানা সিদ্ধান্তগুলি। বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফল প্রকাশের পর রাজ্যে নতুন সরকার গঠন করেছে বিজেপি। আর দায়িত্ব নেওয়ার পরেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari।

সবচেয়ে বড় খবর হল, রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্পগুলি বন্ধ করা হবে না বলেই জানিয়ে দিয়েছে নতুন সরকার। অর্থাৎ, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী কিংবা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প গুলি চালু থাকবে আগের মতোই। শুধু তাই নয়, মহিলাদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে মাসে ৩০০০ টাকা করার ইঙ্গিতও দেওয়া হয়েছে সরকারের তরফে।

নবান্নে প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করাই সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই পথেই এগোবে আমাদের রাজ্য সরকারও। তাই আগে থেকে চালু থাকা জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে বন্ধ না করে আরও শক্তিশালী করার দিকেই জোর দেওয়া হবে।

রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই বহু পরিবারের আর্থিক ভরসা হয়ে দাড়িয়েছে। এতদিন এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সাহায্য হত। কিন্তু নির্বাচনী প্রচারে বিজেপির তরফে জানানো  হয়েছিল, ক্ষমতায় এলে এই অনুদানের পরিমাণ বাড়িয়ে মাসে ৩০০০ টাকা করা হবে। নতুন সরকারের প্রথম বৈঠকের পর সেই প্রতিশ্রুতি নিয়েই ফের জোরালো আলোচনা শুরু হয়েছে অভিজ্ঞ মহলে।

শুধু তাই নয়, যুব সমাজের জন্যও বড় বার্তা দিয়েছে সরকার। যুবসাথী প্রকল্প চালু থাকবে বলেই স্পষ্ট করা হয়েছে। কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তার বিষয়েও নতুন পরিকল্পনা নেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে।

তবে সরকারের পক্ষ থেকে সামাজিক প্রকল্প সম্পর্কে স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিরাই পাবেন বলে জানান তিনি। ভুয়ো নথি বা বেআইনি উপায়ে কেউ যেন সরকারি সুবিধা না নিতে পারে, সেদিকেও কড়া নজর রাখা হবে বলে স্পষ্ট জানিয়ে দেন।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের পরপরই এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ রাজ্যের কোটি কোটি মানুষ সরাসরি এই প্রকল্পগুলির উপর নির্ভর করে দাড়িয়ে রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, বরং সংসারের গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তাও বটে।

তবে এখন সাধারণ মানুষের নজর রয়েছে পরবর্তী সরকারি বিজ্ঞপ্তির দিকে। কবে থেকে ৩০০০ টাকা দেওয়া শুরু হতে পারে, কারা এই সুবিধা পাবেন এবং আবেদন প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আসবে কি না—এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করছেন রাজ্যের সাধারণ জনসাধারণ।

রাজনীতির ময়দানে পালাবদল হলেও আপাতত এটা স্পষ্ট যে, জনমুখী প্রকল্প বন্ধের পথে হাঁটছে না শুভেন্দুর সরকার। বরং আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে মানুষের আস্থা আরও শক্ত করার কৌশলেই এগোতে চাইছে প্রশাসন।

WhatsApp Join জয়েন করুন