যুবসাথীতে শুধু ১৫০০ টাকা নয়, মিলবে চাকরিও – ফের নয়া ঘোষণা মমতার – WB Yuba Sathi Job Update 2026

 WB Yuba Sathi Job Update 2026: যুব সাথীর টাকা তো পারছেন? এবার আপনার জন্য রয়েছে আরেকটি সুসংবাদ। যারা যুব সাথী প্রকল্পের সুবিধা নিচ্ছেন এমনকি ইতিমধ্যে মাসিক টাকা পাওয়া শুরু করেছেন তাদের জন্য রয়েছে জোরালো সুসংবাদ। এবার শুধু মাসে ১৫০০ টাকা নয়, তার সঙ্গে মিলবে চাকরিও। আজকের এই প্রতিবেদনে আমরা এই যুব সাথী প্রকল্পের সঙ্গে চাকরি কিভাবে পাওয়া যাবে? আজকের এই প্রতিবেদনে, এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। 

WB Yuba Sathi Job Update 2026

আমার সকলে জানি প্রায় ৯০ লক্ষের মতো বেকার যুবক-যুবতীরা প্রাথমিকভাবে যুব সাথী প্রকল্পের জন্য রেজিস্টার করেন। তার মধ্যে অনেকেই বৈধ যাচাই হয়ে ইতিমধ্যে টাকাও পেয়ে গেছেন। যদি আপনি একজন যুব সাথীর উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় সুখবর শোনালেন। তিনি এক জনসভায় গিয়ে নিজেই ঘোষণা করে জানালেন যে, সরকার শুধু যুবতীতে আটকে থাকবে না, এর পাশাপাশি উপভোক্তাদের চাকরির দিকেও টেনে আনবেন তিনি। 

 

রাজ্যের লক্ষীর ভান্ডার প্রকল্পের মতো অন্যতম ট্রেনিং একটি প্রকল্প হল যুব সাথী। এই প্রকল্পের জনপ্রিয়তাও দিনে দিনে বেড়েই চলেছে। কেননা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ঘরে বসেই বেকার যুবক-যুবতীরা পেয়ে যাচ্ছেন পনেরশো টাকা। ভোটের আগে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প মাস্টার স্ট্রোক হিসেবে দাড়িয়ে। কাজেই এই প্রকল্পকে নিয়ে বিভিন্ন জনসভায় ভোট প্রচারে তুলে আনেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতাগণ। 

 

রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন এক জনসভায় গিয়ে ভোট প্রচারে বলেন, ‘যুব সাথীদের যারা আবেদন করেছেন তাদের চাকরির ব্যাপারটাও আমরা দেখব’।এছাড়াও তিনি আরো বলেছেন যুব সাথী প্রকল্পে যারা আবেদন করেছেন এখনো টাকা পাননি তারাও পাবেন। যাদের টাকা পেতে দেরি হচ্ছে তারাও অপেক্ষা করুন সকলেই টাকা পাবেন। এদিন তিনি অন্যান্য প্রকল্প নিয়েও কথা বলেন। যেখানে ছিল স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার। 

 

যুব সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলার বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা দান। এর মাধ্যমে মাসে ১৫০০ টাকা দিয়ে যাতে বেকার যুবক-যুবতীরা তাদের উচ্চশিক্ষা কিংবা চাকরির প্রস্তুতির কাজে লাগাতে পারে। বিশেষ করে চাকরির আবেদন থেকে শুরু করে ইন্টারভিউর প্রস্তুতি সহ যে কোন কাজে এই টাকা ব্যয় করতে পারেন। বাংলার সকল যুবক-যুবতী যারা মাধ্যমিক পাস করে রয়েছে তারা সকলেই এই প্রকল্পের জন্য যোগ্য হবে। 

 

এই প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা তার সঙ্গে বয়স থাকতে হবেন সর্বনিম্ন ২১ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে। যদিও প্রথম ধাপে এই প্রকল্পের মেয়াদ পাঁচ বছর তবে পরবর্তীতে প্রকল্পের মেয়াদ বাড়াতে পারে। সব মিলিয়ে যেহেতু লক্ষ লক্ষ বেকার প্রার্থীর আবেদন করেছেন তাই রাজ্যের বেকারত্বের হারও অনেক বেশি টা অনেকটাই স্পষ্ট হয়েছে। 

 

যুব সাথী প্রকল্পে প্রথম ধাপে অনলাইন এবং অফলাইন উভয়ের মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হলেও ভবিষ্যতে কোন মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হবে তা এখনো স্পষ্ট জানানো হয়নি। তবে লক্ষীর ভান্ডার প্রকল্পের মতোই পরবর্তীতে ক্যাম্প করে অথবা অনলাইন মাধ্যমে এই প্রকল্পের আবেদন নেওয়া হতে পারে। অনেকে রয়েছেন যারা বিভিন্ন কারনে এই প্রকল্পে আবেদন করতে পারেননি, তারা ভবিষ্যতে আরও এই প্রকল্পের আবেদন করার সুযোগ পাবেন।

Team Bongosathi
Team Bongosathi
Articles: 511