WBMSC-র মাধ্যমে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WBMSC Health Staff Recruitment 2026

By Scheme Expert

Published on:

WBMSC Health Staff Recruitment 2026: একদিকে রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন অন্যদিকে পশ্চিমবঙ্গ পৌরসভা সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি। জানা যায়, স্বাস্থ্য বিভাগে এই কর্মীদের নিয়োগ করা হবে। মহিলা ও পুরুষ সকলেই আবেদন জানাতে পারবেন। রাজ্যের ২৩ জেলা থেকে যোগ্যতার ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। বড় কথা হলো নিযুক্ত প্রার্থীদের ভালো মানের বেতন থাকছে। তাহলে চলুন আজকের এই প্রতিবেদনে সংশ্লিষ্ট নিয়োগের পদ, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি ও শেষ তারিখ সম্পর্কে জেনেনি –

রাজ্যে মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে এই বিজ্ঞপ্তি জারি করেছে। জানানো হয়েছে যোগ্যতা প্রার্থীরা ১১ মে পর্যন্ত আবেদন জানাতে পারবেন। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে। এর জন্য WBMSC এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমরা আবেদন করার লিঙ্ক নিচে দিয়ে দিবো।

 

বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, WBMSC এর মাধ্যমে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। মোট ৪১ টি শূন্যপদে নিয়োগ করা হবে। সবথেকে বড় কথা হলো, পে লেভেল ১৬ রোপা ২০১৯ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে গেলে যোগ্যতা থাকতে হবে MBBS যে কোনো রেজিস্ট্রার কাউন্সিল থেকে। সঙ্গে পোস্ট গ্রেজুয়েট থাকলে অগ্রাধিকার পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ চেক করুন

পড়তে পারেন: আবেদন করার ১/২/৩ মাস হলো? কিন্তু টাকা ঢোকেনি? এবার করে ফেলুন এই কাজ – WB Annapurna New Update

যুবসাথীতে শুধু ১৫০০ টাকা নয়, মিলবে চাকরিও – ফের নয়া ঘোষণা মমতার – WB Yuba Sathi Job Update 2026

প্রার্থীদের সর্বাধিক বয়স থাকতে হবে ৩৭ বছরের মধ্যে। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে সাধারণ ও ওবিসিদের জন্য ২০০ টাকা আবেদন মূল্য এবং অন্যান্য সংরক্ষিতদের জন্য ৫০ টাকা আবেদন মূল্য অনলাইনে জমা করতে হবে।

SVMCM Scholarship : বছরে ৬০ হাজার পর্যন্ত স্কলারশিপ। উচ্চ মাধ্যমিক থেকে পোস্ট গ্রেজুয়েট , রইল বিস্তারিত

প্রার্থীদের অনলাইন আবেদনের মাধ্যমে অংশগ্রহণ করতে হবে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এর জন্য WBMSC এর সংশ্লিষ্ট পেজে যেতে হবে। সেখানে গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন শেষ হলে পুরো ফর্ম ফিলাপ করতে হবে। জরুরি তথ্য পূরণের পর জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে। এরপর নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন মূল্য জমা করতে হবে। শেষে ফাইনাল সাবমিট করতে হবে।

অনলাইনে আবেদন করতে পারবেন ১৬ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত।।

 

আবেদন করার পূর্বে আরও বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –

আরও পড়ুন: কৃষক বন্ধু নাকি পিএম কিষান? কি বলছে কৃষি দপ্তর? জানুন বিস্তারিত – WB Krishak Bandhu Prakalpo
অফিসিয়াল নোটিশচেক করুন
অফিসিয়াল ওয়েবসাইটচেক করুন