সুখবর! পেনশন ভাতা বৃদ্ধি দ্বিগুন। জুন থেকে ২০০০ পাবেন বয়স্ক, বিধবা ও বিশেষ প্রার্থীরা – কী করতে হবে? দেখুন বিস্তারিত

By Scheme Expert

Published on:

রাজ্যে নতুন সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক বড় বড় ঘোষণা সামনে আসছে। এবার সাধারণ মানুষের জন্য আরও বড় সুখবর দিল নতুন সরকার। প্রবীণ নাগরিক থেকে বিধবা মহিলা এমনকি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য দেওয়া মাসিক ভাতা একধাক্কায় দ্বিগুণ করার ঘোষণা করা হল। এর ফলে বহু পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের মারফত খবর, এতদিন যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা বিশেষ ক্ষমতা সম্পন্নদের পেনশন পেতেন, এবার সেই ভাতা বাড়িয়ে সরাসরি ২০০০ টাকা করা হল। নতুন সরকারের এই ঘোষণার পর রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তার মুখে হাসি ফুটেছে।

কারা পাবেন বাড়তি ভাতা

এই নতুন সিদ্ধান্তের ফলে মূলত তিন ধরনের উপভোক্তারা সরাসরি এই সুবিধা পাবেন—

  • বার্ধক্য ভাতা প্রাপক প্রবীণ নাগরিক
  • বিধবা ভাতা পাওয়া মহিলারা
  • বিশেষভাবে সক্ষম ব্যক্তি

বড় কথা হলো, আগে যেখানে প্রতি মাসে ১০০০ টাকা দেওয়া হতো, এখন সেই টাকার পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে ২০০০ টাকা। অর্থাৎ বছরে অতিরিক্ত ১২ হাজার টাকা বেশি পাবেন এই সমস্ত উপভোক্তারা।

কেন বাড়ানো হল ভাতা?

গত কয়েক বছর ধরে বাজারে দ্রব্যমূল্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বেড়েছে। রান্নার গ্যাস, ওষুধ, খাদ্যসামগ্রী থেকে শুরু করে প্রায় সবকিছুর খরচই বেড়েছে কয়েকগুণ। ফলে দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে।

পড়তে পারেন: India Post GDS 2026: প্রথম মেরিট লিস্ট প্রকাশ, দেখেনিন নিজের নাম

অনেক প্রবীণ নাগরিক ও বিধবা মহিলার অভিযোগ ছিল, ১০০০ টাকায় বর্তমান বাজারে এক মাস সংসার চালানো প্রায় অসম্ভব। সেই কারণেই নির্বাচনের আগে নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ভাতার পরিমাণ বাড়ানোর। এবার সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে প্রশাসন।

কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা?

প্রশাসনিক সূত্রে জানা আরও জানা যাচ্ছে, আগামী মাস থেকেই বাড়তি ভাতা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। DBT বা Direct Benefit Transfer পদ্ধতির মাধ্যমেই টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে।

যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইতিমধ্যেই পুরনো প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে, তাঁদের নতুন করে আবেদন করতে হবে কি না, সেই বিষয়ে এখনও বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়নি। তবে অনেকের মতে, পুরনো উপভোক্তাদের তথ্য যাচাই করেই নতুন হারে টাকা দেওয়া শুরু হতে পারে।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও বড় আপডেট

বড় কথা হলো শুধু বার্ধক্য ভাতা নয়, মহিলাদের জন্যও বড় ঘোষণা করেছে নতুন সরকার। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালুর কথা জানানো হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

এদিকে রাজনৈতিক মহলের মতে, মহিলা ভোটারদের আর্থিক সুরক্ষা বাড়াতেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবারের মহিলাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করাই সরকারের লক্ষ্য।

বেকার যুবকদের জন্যও ঘোষণা

নতুন সরকারের তরফে শুধু মহিলাদের জন্য নয়, বেকার যুবক-যুবতীদের জন্যও বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ‘যুবশক্তি’ প্রকল্পের আওতায় প্রতি মাসে ৩০০০ টাকা করে বেকার ভাতা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে।

এছাড়াও কেন্দ্রীয় একাধিক প্রকল্প যেমন Ayushman Bharat, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন ইত্যাদি দ্রুত চালু করার দিকেও জোর দেওয়া হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

আরও পড়ুন: Daily Income : দৈনিক আয় ৩০০ টাকা। রাজ্য সরকারের এই কার্ড আছে কী? কীভাবে আবেদন? দেখুন

নতুন রাজ্য সরকার বসতেই একের পর এক সুসংবাদ রাজ্যবাসীর জন্য। তাই আগামী জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিল কিন্তু দেখার বিষয় কবে নাগাত একাউন্টে টাকা ঢুকছে বা কীভাবে।