অন্নপূর্ণার টাকা পাননি? শেষ মুহুর্তের টোটকা! এই কাজ করতেই হবে – WB Annapurna new Update

By Scheme Expert

Published on:

wb annapurna new update

WB Annapurna New Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে অনেকেই চিন্তিত রয়েছেন? শেষ মুহূর্তে আপনার জন্য রয়েছে বিরাট এক টিপস। এই কাজটি না করলে সেপ্টেম্বরের পেমেন্ট থেকেও বাদ পরতে পারতেন। অন্নপূর্ণা যোজনার টাকা না পেলেই অনেকেই ভাবছেন, হয়তো আর টাকা পাওয়া যাবে না। অনেকেই এমনটা ভাবছেন যে, হয়তো ফরম ফিলাপে কোন ভুল হয়েছে অথবা আমাকে অযোগ্য বলে ভাবা হয়েছে। কিন্তু আসলের ঘরে সকলের জন্য তা নয়। অনেকেই যোগ্যতা প্রমাণ করেও কিন্তু টাকা পায়নি নানা সমস্যার কারণে। আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে সেই সংক্রান্ত বিভিন্ন টিপস দিতে যাচ্ছি।

wb annapurna new update

লক্ষীর ভান্ডার প্রকল্পের পরবর্তী রূপ হল অন্নপূর্ণা যোজনা। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার গঠন হলেই পুরনো সরকারের প্রকল্পের নাম পরিবর্তন করে লক্ষীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় নিয়ে আসা হয়। এই অন্নপূর্ণা যোজনার শুধু নামেই নতুন নয়, সাথে রয়েছে নতুন চমকও। কেননা আগে যেখানে শেষবারের মতো পনেরশো টাকা পেয়েছিলেন সেখানে তা বৃদ্ধি করে দ্বিগুণ করা হয়েছে।

গত পেমেন্টের সময় সরকারের দাবি শেষবারের মতো ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা পেয়েছেন। কিন্তু অন্যদিকে অনেক মহিলায় রয়েছেন যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার কোন সহায়তাই পাইনি।তাদের মধ্যে অনেকেরই দাবি তাদের যোগ্যতা রয়েছে তবুও তাদের এই যোজনার আওতায় আনা হয়নি। তবে সরকার কর্তৃক আশ্বাস দিয়ে জানানো হয়েছে এখনো পর্যন্ত এই যোজনার কাজ শেষ করা হয়নি, আরো ধাপে ধাপে নতুন মহিলা এর অন্তর্ভুক্ত হবেন।

পড়তে পারেন: India Post GDS 2026: প্রথম মেরিট লিস্ট প্রকাশ, দেখেনিন নিজের নাম

অনেক মহিলা একাউন্টে টাকা না পেয়ে ভেবে নিয়েছেন যে তিনি অযোগ্য। কিন্তু আসলে তা নয়, অনেকে রয়েছেন যাদের ব্যাঙ্ক একাউন্ট ফেল হয়েছে বা ব্যাংক একাউন্ট এর সমস্যার কারণে টাকা পায়নি। তারা কিন্তু কোন ভাবে অযোগ্য নয়। এখানে বড় কারন হলো তার ব্যাংক একাউন্টে হয়তো কোন সমস্যা রয়েছে। আধারের সঙ্গে ব্যাংক একাউন্টের সঙ্গে ডিবিটির মাধ্যমে লিংক করে রাখতে হবে। যদি এই কাজ করা না থাকে তাহলে পরবর্তী পেমেন্ট আপনি পাবেন না।

সেপ্টেম্বরের পেমেন্ট এর আগে আপনি যে কাজটি করে রাখবেন?

যারা টাকা পাননি, তারা আগে একাউন্টের সঙ্গে ডিবিটি লিংক করা আছে কিনা সেটি যাচাই করে রাখবেন। কেননা আপনার আবেদনপত্র যদি যাচাই করা হয় এবং আপনাকে যোগ্য বলে বিবেচনা করা হয়, তবুও যদি লিংক না থাকে তাহলে টাকা পাবেন না। যেহেতু সামনেই নতুন পেমেন্ট আসতে চলেছে, তাই এর আগে চেক করে রাখুন। বিশেষ করে যারা একবারও টাকা পাননি তারা সকলে একবার চেক করুন।

আন্ডার প্রসেস দেখালে কি করবেন :

যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের মধ্যে অনেক কারণ হতে পারে। বিশেষ করে যারা ১০ জুলাই এর পরে আবেদন করেছিলেন, তাদের প্রত্যেকেরে আন্ডার প্রসেস প্রক্রিয়ায় আন্ডারে রাখা হয়েছে। তাদের একবার যাচাই করে নিয়ে বৈধ তালিকায় যুক্ত করা হবে এবং যারা বৈধ হবেন প্রত্যেকের একাউন্টে পরবর্তী পেমেন্ট চলে আসবে। কিন্তু আন্ডার প্রসেসের মধ্যে অনেকে রয়েছেন যাদের অনেকদিন আগে আবেদন করার পরও একবারও টাকা ক্রেডিট হয়নি। তারা নিজস্ব ব্লক অফিস অথবা মিউনিসিপালিটি অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। অথবা অনলাইনের মাধ্যমে ক্লেম করে নিতে পারেন।

ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে :

যদি আপনি একবার পেমেন্ট পেয়ে থাকেন তবুও ফার্দার ভেরিফিকেশন দেখায়, তাহলে কিছুদিন অপেক্ষা করতে পারেন অথবা ক্লেম করে রাখতে পারেন। আপনি যোগ্য সেই বিষয়টি উল্লেখ করে দিবেন এবং যথাযথ ডকুমেন্টস আপলোড করবেন। কিন্তু যাদের যথাযথ কারণ উল্লেখ করা হয়েছে, কি কারনে তাকে ফার্দার ভেরিফিকেশনে রাখা হয়েছে, সেই কারণটি যদি ভুল হয়, তাহলে ক্লেম করে যথাযথ কারণ উল্লেখ করে দিবেন।

যাদের রিজেক্টের দেখাচ্ছে :

যাদের ইতিমধ্যে রিজেক্টের দেখাচ্ছে কিন্তু যে কারণে রিজেক্ট করা হয়েছে সেই কারণটি পুরোপুরি ভুল হয়, তাহলে আপনি সরাসরি ক্লেম করে দিতে পারেন। এখানে যে কারণটি দেখানো হয়েছে সেই কারণ কে চ্যালেঞ্জ করে তার বিপক্ষে ডকুমেন্টস আপলোড করবেন। রিমারকে অবশ্যই স্পষ্টভাবে অবৈধ না হওয়ার কারণগুলি লিখে দিবেন।

আরও পড়ুন: Daily Income : দৈনিক আয় ৩০০ টাকা। রাজ্য সরকারের এই কার্ড আছে কী? কীভাবে আবেদন? দেখুন

যদি এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি কবে অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির টাকা পাবেন। তবে আনুমানিক হিসেবে অথবা সরকারি পূর্ববর্তী আপডেট অনুযায়ী বলা যায় যে, একইভাবে মাসের দ্বিতীয় সপ্তাহে এবারেরও অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা আসতে পারে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি।