বেকারদের জন্য সুসংবাদ! ১ বছরের মধ্যে সব শূন্যপদ পূরন। শূন্যপদ সংগ্রহ শুরু –

By Scheme Expert

Published on:

good news for job aspirants

অবশেষে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ভালো খবর আসতে চলেছে। দীর্ঘ অপেক্ষার পর শূন্যপদ নিয়ে ফের একবার রাজ্য সরকারের তরফে সবুজ বার্তা মিলছে। রাজ্য সরকারের তরফ থেকে খতিয়ে দেখা শুরু হয়েছে কোন দপ্তরে কত শূন্য পদ রয়েছে। জরুরী ভিত্তিতে আগামী এক বছরের মধ্যে সমস্ত শূন্য পদগুলি পূরণ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

good news for job aspirants

রাজ্য সরকারের তরফের বিভিন্ন দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী কিছুদিনের মধ্যে সমস্ত দপ্তরে পড়ে থাকা বিভিন্ন ধরনের শূন্য পদ সম্পর্কে জানাতে হবে। তবে এর মধ্যে কতগুলি শূন্য পদ জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে তা সে নির্দিষ্ট দপ্তরকে জানাতে হবে। সব শূন্যপদ ইতিমধ্যে পূরণ করা সম্ভব নয় তবে প্রয়োজন মতো সমস্ত শূন্য পদ পূরণ করবে রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফে জানানো হয়, রাজ্যকে উন্নত করতে গেলে ম্যানপাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদিও অনেক দপ্তর রয়েছে, যেখানে প্রয়োজনের থেকে বেশি কর্মী থাকতে পারে কিংবা অনেক দপ্তর রয়েছে প্রচুর ম্যানপাওয়ার কম রয়েছে। তাই সব দিক লক্ষ্য রেখে বর্তমান চাহিদা অনুযায়ী কত কর্মীর ঘাটতি রয়েছে তা পূরণ করতে আগামী এক বছরের মধ্যে সিদ্ধান্ত নিবে রাজ্য সরকার।

পড়তে পারেন: India Post GDS 2026: প্রথম মেরিট লিস্ট প্রকাশ, দেখেনিন নিজের নাম

জানা গিয়েছে, রাজ্য স্তরে ম্যানপাওয়ার রেশনালাইজেশন কমিটির সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবেন রাজ্য সরকার। এই বৈঠকের পূর্বেই রাজ্য সরকার চাই সমস্ত স্তরে বা দপ্তরে কত শূন্য পদ পড়ে রয়েছে। এমনকি এও জানতে চেয়েছেন যে, কোন শূন্য পদ গুলি জরুরী ভিত্তিতে নিয়োগ করা চাই। আগামী মঙ্গলবার সেই রিপোর্ট চাওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের কাছ থেকে। সম্ভবত এরপরেই সংশ্লিষ্ট কমিটির সঙ্গে বৈঠকে বসবেন রাজ্য সরকার।

রাজ্য সরকারের তরফে বিভিন্ন দপ্তর গুলিকে এও জানানো হয়েছে যে, বিভিন্ন দপ্তর তাদের প্রয়োজন অনুযায়ী শূন্য পদ পাঠাবেন। এর অর্থ হল যে দপ্তরে যতগুলো শূন্য পদ রয়েছে তার মধ্যে জরুরী ভিত্তিতে যে শূন্য পদ পূরণ করতে হবে তার তালিকা জমা করতে হবে। মূলত সরকারের একটাই উদ্দেশ্য, সরকারি কাজে যাতে কোনরকম ব্যাঘাত না ঘটে তার ব্যবস্থা আগে করতে হবে।

রাজ্য সরকারের অন্যতম একটি উদ্দেশ্য হলো, যাতে কোন সাধারণ মানুষ ম্যানপাওয়ারের অভাবে বিভিন্ন সমস্যায় না পড়েন। এক কথায়, সাধারন মানুষের কাছে সুবিধা খুব সহজে পৌঁছে দিতে রাজ্য সরকারের এমন উদ্যোগ। দেখা গিয়েছে, একজন কর্মী একাধিক কাজ নিয়ে বসে আছেন সেই জায়গায় মানুষ তাদের সুবিধা পেতে ব্যর্থ হচ্ছেন। সেই কর্মী ঘাটতি পূরণ করবে রাজ্য সরকার।

জানা যায়, রাজ্য স্তরে ম্যানপাওয়ার এটা রেশনালাইজেশন কমিটির সঙ্গে রাজ্য সরকারের বেশ কয়েকটি বিষয়ে বৈঠক হতে পারে। কমিটি জানতে চাইবে, রাজ্য স্তরে মোট কোন দপ্তরে কত শূন্য পদ রয়েছে। কোন দপ্তরের পরিসর কতটুকু। এমন কি বর্তমান শূন্য পদ কত সেও তথ্য রাখতে চাইবে। সব মিলিয়ে নিয়োগের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা এই বৈঠকে নির্ধারিত হতে পারে।

জানা যায় আগামী মঙ্গলবার সংশ্লিষ্ট কমিটির সঙ্গে বৈঠক হতে পারে। তার আগেই সমস্ত শূন্য পদ তৈরি করে তার তালিকা জমা করতে হবে। তার ওপর ভিত্তি করে কমিটির সিদ্ধান্ত নেবে আগামী এক বছরের মধ্যে কতগুলি শূন্য পদ পূরণ করা দরকার। যদিও ইতিমধ্যে রাজ্যে প্রচুর শূন্যপদ রয়েছে কিন্তু তা ধাপে ধাপে পূরণ করবে সরকার। বর্তমানে প্রয়োজন অনুসারে শূন্য পদগুলি পূরণ করা হবে এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: Daily Income : দৈনিক আয় ৩০০ টাকা। রাজ্য সরকারের এই কার্ড আছে কী? কীভাবে আবেদন? দেখুন

সব মিলিয়ে বেকার যুবক-যুবতীদের জন্য আগামী এক বছরের মধ্যে শূন্য পদ সংক্রান্ত সবুজ সংকেত আসতে চলেছে। যারা বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা একইভাবে নিতে থাকুন।